1. 'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-কে এক কথায় কী বলে?
a) ক্রন্দসী
b) রোদসী
c) আমশি
d) অন্তরঙ্গ
Answer: রোদসী
Explanation: বাংলা ব্যাকরণে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান বা অন্তরালকে এক কথায় 'রোদসী' বলা হয়।
2. 'যে পুরুষে এ যাবৎ দাড়ি-গোঁফ গজায়নি' তাকে কী বলে?
a) অজাতশত্রু
b) অজাতশ্মশ্রু
c) অজাতমিশ্র
d) বর্ণচোরা
Answer: অজাতশ্মশ্রু
Explanation: যার দাড়ি-গোঁফ এখনও গজায়নি তাকে 'অজাতশ্মশ্রু' বলে। অন্যদিকে যার কোনো শত্রু জন্মায়নি তাকে বলা হয় 'অজাতশত্রু'।
3. 'যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল'-তাকে এক কথায় কী বলে?
a) প্রোষিতভর্তৃকা
b) অভিসারিকা
c) অন্যপূর্বা
d) অন্যপূর্ধ্বা
Answer: অন্যপূর্বা
Explanation: যে নারীর আগে অন্য কোথাও বিয়ে ঠিক বা বাগদান হয়েছিল, তাকে এক কথায় 'অন্যপূর্বা' বলা হয়।
4. 'যার কিছু নেই' এক কথায় প্রকাশ করলে নিচের কোনটি সঠিক?
a) দরিদ্র
b) অকিঞ্চন
c) নির্ধন
d) অভাবী
Answer: অকিঞ্চন
Explanation: যার একেবারেই কোনো সহায়-সম্বল বা কিছু নেই, তাকে এক কথায় 'অকিঞ্চন' বলে। নির্ধন বা দরিদ্র অর্থ ধনহীন।
5. 'ডায়মন্ড জুবলি' (Diamond Jubilee) কত বছরে অনুষ্ঠিত হয়?
a) ৫০ বছর
b) ৬০ বছর
c) ৮০ বছর
d) ৭৫ বছর
Answer: ৬০ বছর
Explanation: কোনো ঘটনার ৫০ বছর পূর্তিকে সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) এবং ৬০ বছর পূর্তিকে ডায়মন্ড জুবলি বলা হয়।
6. 'যার দুই হাত সমান চলে', তাকে এক কথায় কী বলে?
a) দু'হাতি
b) সমান তালী
c) সব্যসাচী
d) ডানহাতি
Answer: সব্যসাচী
Explanation: যিনি দুই হাতেই সমানভাবে কাজ করতে বা অস্ত্র চালাতে পারেন, তাকে এক কথায় 'সব্যসাচী' বলা হয়ে থাকে।
Read More:
7. 'মৃগের ডাক'-কে এক কথায় কী বলে?
a) কূজন
b) কেকা
c) কূতি
d) কীর্তি
Answer: কূতি
Explanation: হরিণ বা মৃগের ডাককে এক কথায় 'কূতি' বলা হয়। উল্লেখ্য, ময়ূরের ডাককে 'কেকা' এবং পাখির ডাককে 'কূজন' বলা হয়।
8. 'যা বিনা যত্নে লাভ করা গিয়েছে'—এর বাক্য সংকোচন কোনটি?
a) অ অযত্নজাত
b) অযত্নলব্ধ
c) অযত্নদান
d) অযত্নকৃত
Answer: অযত্নলব্ধ
Explanation: কোনো রকম বাড়তি যত্ন বা চেষ্টা ছাড়াই যা সহজে লাভ করা গেছে, তাকে এক কথায় 'অযন্তলব্ধ' বলা হয়।
9. 'একই গুরুর শিষ্য' এর এক কথায় প্রকাশ কোনটি?
a) সৈন্যদল
b) সতীর্থ
c) কামুক
d) আত্মীয়
Answer: সতীর্থ
Explanation: যারা একই শিক্ষকের বা গুরুর অধীনে পড়াশোনা কিংবা দীক্ষা গ্রহণ করে, তাদের পরস্পরকে 'সতীর্থ' বলা হয়।
10. 'এক মায়ের সন্তান যারা'— তাদের এক কথায় কী বলা হয়?
a) ভাই-বোন
b) ভ্রাতৃ
c) সহোদর
d) যুগল
Answer: সহোদর
Explanation: একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ভাইদের এক কথায় 'সহোদর' বলা হয়।