1. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
a) সংস্কৃত
b) গৌড়ীয় প্রাকৃত
c) হিন্দি
d) আসামি
Answer: গৌড়ীয় প্রাকৃত
2. কোনটি মৌলিক স্বরধ্বনি?
a) ঔ
b) ঈ
c) ঐ
d) এ
Answer: এ
3. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
a) দুইটি
b) তিনটি
c) পাঁচটি
d) চারটি
Answer: দুইটি
4. 'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ষট্ + থ
b) ষষ্ঠ + থ
c) ষষ্ + থ
d) ষষ্ + ঠ
Answer: ষষ্ + থ
5. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
a) পঙ্কজ
b) তৈল
c) মধুর
d) নবাবী
Answer: পঙ্কজ
6. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
a) চলিত
b) সাধু
c) প্রাকৃত
d) কোল
Answer: সাধু
7. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
a) ম
b) ঙ
c) চ
d) র
Answer: ম
8. চন্দ্রের প্রতিশব্দ নয়-
a) সোম
b) হিমাংশু
c) সবিতা
d) দ্বিজরাজ
Answer: সবিতা
9. কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমূর্ষু
d) মূমূর্ষূ
Answer: মুমূর্ষু
10. কোনটি তৎপুরুষ সমাস?
a) ভালোমন্দ
b) মধুমাখা
c) যথাসাধ্য
d) সত্যনিষ্ঠ
Answer: মধুমাখা
11. 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) নান্দনিক
b) আশ্রয়
c) রহস্যময়
d) পাখির বাসা
Answer: আশ্রয়
12. শুদ্ধ বানান কোনটি?
a) নিরপরাধী
b) দারিদ্র্যতা
c) স্বার্থকতা
d) প্রাণিকুল
Answer: প্রাণিকুল
13. 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
a) অপদার্থ
b) নিরেট মূর্খ
c) অত্যন্ত অলস
d) অপটু
Answer: নিরেট মূর্খ
14. কোনগুলো দন্ত্যধ্বনি?
a) ক খ গ ঘ
b) প ফ ব ভ
c) ত থ দ ধ
d) ট ঠ ড ঢ
Answer: ত থ দ ধ
15. কোনটি দেশি শব্দ?
a) রিকশা
b) চা
c) কিতাব
d) কুলা
Answer: কুলা
16. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
a) শরীর > শরীল
b) হংস > হাঁস
c) লাফ > ফাল
d) দুর্গা > দুগগা
Answer: লাফ > ফাল
Explanation: ধ্বনি বিপর্যয়ের একটি সাধারণ উদাহরণ হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন, যেমন: রিকশা > রিশকা, বাকস > বাসক, লাফ > ফাল, পিশাচ > পিচাশ, এবং ডেস্ক > ডেক্স ইত্যাদি; যেখানে শব্দে থাকা দুটি ব্যঞ্জন ধ্বনি নিজেদের স্থান পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে।
17. 'পতাকা' এর সমার্থক শব্দ কোনটি?
a) কেতন
b) মার্গ
c) নলিন
d) ভাজন
Answer: কেতন
Explanation: পতাকা-এর সমার্থক শব্দগুলো হলো নিশান, ঝান্ডা, ধ্বজা, এবং কেতন।
18. 'নয়ন' শব্দটি সঠিক প্রত্যয় কোনটি?
a) নী + অন
b) নে + অন
c) নৌ + অন
d) নয় + ন
Answer: নী + অন
Explanation: ‘নয়ন’ - এর সঠিক প্রকৃতি প্রত্যয় - √নী + অনট্ = নী + অন > (ন + অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকারণে দুই ধরণের প্রত্যয় দেখা যায়। যেমন - সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
19. বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
a) দুই সেকেন্ড
b) এক সেকেন্ড
c) তিন সেকেন্ড
d) চার সেকেন্ড
Answer: এক সেকেন্ড
Explanation: বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন,কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।
20. 'অলীক' এর বিপরীত শব্দ -
a) বাস্তব
b) কল্পনা
c) উন্নতি
d) আয়ত্ত
Answer: বাস্তব
Explanation: 'অলীক' এর বিপরীত শব্দ হলো 'বাস্তব' অর্থাৎ কল্পনা/সত্য আর 'অলীক' - এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা।
21. 'পড়ায় আমার মন বসে না'- এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) অধিকরণে ৭মী
c) অপাদানে ৭মী
d) করণে ৭ মী
Answer: অধিকরণে ৭মী
Explanation: পড়ায় আমার মন বসে না'- এই বাক্যে 'পড়ায়' শব্দটি অধিকরণ কারক (স্থান/বিষয় অর্থে) এবং সপ্তমী বিভক্তি (এ/য়) হয়েছে, কারণ এখানে 'পড়া' বিষয়টি বা যে স্থানে মন বসে না (পড়ার বিষয়) তা নির্দেশ করছে, যা অধিকরণের একটি প্রকার 'বৈষয়িক অধিকরণ' বা 'আধার অধিকরণ'-এর উদাহরণ।
22. কোনটি দ্বিগু সমাস?
a) সপ্তাহ
b) পরিভ্রমণ
c) আমরণ
d) মনগড়া
Answer: সপ্তাহ
Explanation: সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।[১] দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
23. 'নদী' এর সমার্থক শব্দ -
a) সরিৎ
b) নগ
c) গিরি
d) বিহগ
Answer: সরিৎ
Explanation: নদীর কয়েকটি সমার্থক শব্দ হলো: তটিনী, তরঙ্গিনী, সরিৎ, প্রবাহিণী, স্রোতস্বিনী, কল্লোলিনী, শৈবলিনী এবং ** স্রোতস্বতী**।
24. 'নাদ' শব্দের অর্থ কী?
a) মেঘের ডাক
b) বাঘের ডাক
c) সিংহের ডাক
d) ময়ূরের ডাক
Answer: সিংহের ডাক
Explanation: ময়ুরের ডাক - কেকা। কোকিলের ডাক - কুহু। সিংহের ডাক - নাদ। হাতির ডাক - বৃংহতি। কুকুরের ডাক - বুক্কন।
25. অনুবাদ কত প্রকার?
a) ২
b) ৩
c) ৪
d) ৫
Answer: ২
Explanation: অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ ।