1. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) তরঙ্গিণী
b) তটিনী
c) হিল্লোল
d) পাথার
Answer: পাথার
2. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
a) উত্তম
b) মধ্যম
c) প্রথম
d) সবগুলো
Answer: প্রথম
3. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়?
a) বিলুপ্ত বর্ণের জন্য
b) প্রত্যক্ষ উক্তির জন্য
c) উদ্ধরণ চিহ্নের পূর্বে
d) সমাসবদ্ধ পদের জন্য
Answer: বিলুপ্ত বর্ণের জন্য
4. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
a) বাংলা ভাষায়
b) অবস্থানকারী দেশের ভাষায়
c) প্রেরকের নিজের ভাষায়
d) ইংরেজি ভাষায়
Answer: ইংরেজি ভাষায়
5. "বাগাড়ম্বর" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) বাগ + আম্বর
b) বাগ + আড়ম্বর
c) বাক + আম্বর
d) বাক্ + আড়ম্বর
Answer: বাক্ + আড়ম্বর
6. সন্ধির উদ্দেশ্য কোনটি?
a) শব্দের মিলন
b) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
c) শব্দগত মাধুর্য সৃষ্টি
d) বর্ণের মিল
Answer: ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
7. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
a) কবর
b) শর্মিষ্ঠা
c) ভদ্রার্জুন
d) নীলদর্পণ
Answer: ভদ্রার্জুন
8. ঐতিহাসিক নাটক কোনটি?
a) নূরজাহান
b) রাবণবধ
c) সধবার একাদশী
d) ডাকঘর
Answer: নূরজাহান
9. 'সব ঝিনুকে মুক্তা মিলে না'- বাক্যে 'ঝিনুকে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ২য়া
b) অপাদানে ৭মী
c) কর্মে ২য়া
d) অধিকরণে ৭মী
Answer: অপাদানে ৭মী
10. 'কান্নায় শোক কমে'-বাক্যে 'কান্নায়' কোন কারক?
a) করণ কারক
b) অপাদান কারক
c) সম্প্রদান কারক
d) অধিকরণ কারক
Answer: অধিকরণ কারক