Exams Post Study Jobs Leaderboard Shop

১৬তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৪)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৬তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৪) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

a) কে.রে

b) প্রথমা,শূন্য

c) র,এর

d) এ,তে

Answer: র,এর

Explanation: সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি।

2. 'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?

a) কৃত যে বিদ্য

b) কৃত যে বিদ্যা

c) কৃত বিদ্যা যার

d) কৃত হয়েছে যার বিদ্যা

Answer: কৃত বিদ্যা যার

Explanation: 'কৃতবিদ্য' শব্দটি কর্মধারয় সমাস (বিশেষত মধ্যপদলোপী কর্মধারয় বা সাধারণ কর্মধারয়) এর অন্তর্ভুক্ত। এর ব্যাসবাক্য হলো "কৃত (বা অর্জন করা হয়েছে) বিদ্যা যার/যে"। এটি সুশিক্ষিত, পন্ডিত বা বিদ্বান ব্যক্তিকে বোঝায়।

3. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

a) অব্যয়ীভাব

b) বহুব্রীহি

c) দ্বন্দ্ব

d) কর্মধারয়

Answer: কর্মধারয়

Explanation: বাংলা ব্যাকরণে সাধারণত তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান থাকে।

4. কোনটি ফারসি শব্দ?

a) চাবি

b) চাকর

c) চাহিদা

d) চশমা

Answer: চশমা

Explanation: চশমা শব্দটি ফারসি ভাষার শব্দ, যা ফারসি 'চশম' (চোখ) থেকে এসেছে এবং বাংলা ভাষায় বহুল ব্যবহৃত হয়।

5. বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

a) কোলন

b) সেমিকোলন

c) হাইফেন

d) ড্যাস

Answer: হাইফেন

Explanation: বাংলা ব্যাকরণ অনুযায়ী, বাক্যে হাইফেন (-), ইলেক বা লোপ চিহ্ন (’) এবং ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ( ) থাকলে থামার প্রয়োজন হয় না।

6. 'সাথী' শব্দটি কোন লিঙ্গ?

a) পুংলিঙ্গ

b) স্ত্রী লিঙ্গ

c) ক্লীব লিঙ্গ

d) উভয় লিঙ্গ

Answer: উভয় লিঙ্গ

Explanation: ‘সাথী’ শব্দের অর্থ সহচর, সহগামী, সঙ্গী। সঙ্গীর স্ত্রীলিঙ্গ সঙ্গিনী। কিন্তু সাথীর কোনো স্ত্রীলিঙ্গ নেই। ‘সাথী’ শব্দটি উভয় লিঙ্গ।

7. "রাজায় রাজায় লড়াই করছে "-এ বাক্যে 'রাজায় রাজায়' কী?

a) প্রয়োজক কর্তা

b) মুখ্য কর্তা

c) ব্যাতিহার কর্তা

d) ণিজন্ত কর্তা

Answer: ব্যাতিহার কর্তা

Explanation: 'রাজায় রাজায় লড়াই করছে'—এই বাক্যে 'রাজায় রাজায়' হলো ব্যতিহার কর্তা। যখন দুটি কর্তা একত্রে একজাতীয় কাজ সম্পাদন করে, তখন তাদের ব্যতিহার কর্তা বলে। এখানে 'রাজা' পদটি দুবার ব্যবহৃত হয়ে একে অপরের সাথে পারস্পরিক বা ব্যতিহার কাজ (লড়াই) বোঝাচ্ছে। এটি এক ধরনের কর্তৃকারক।

8. 'প্রসারণ' এর বিপরীত শব্দ -

a) সম্প্রসারণ

b) বিবর্ধন

c) আকুঞ্চন

d) আকর্ণন

Answer: আকুঞ্চন

Explanation: প্রসারণ মানেবিস্তার বা বড় করা, আর আকুঞ্চন মানে সংকোচন বা ছোট করা। তাই এরা পরস্পর বিপরীতার্থক শব্দ।

9. The correctly spelt word is:

a) Millennium

b) Milennium

c) Mileninm

d) Millinium

Answer: Millennium

Explanation: Millennium অর্থ সহস্রাব্দ।

10. যোগরূঢ় শব্দ কোনটি?

a) বাঁশি

b) তৈল

c) পঙ্কজ

d) চিকামারা

Answer: পঙ্কজ

Explanation: 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ ।

11. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

a) বড় দাদা>বড়দা

b) কিছু>কিচ্ছু

c) পিশাচ>পিচাশ

d) মুক্তা>মুকুতা

Answer: পিশাচ>পিচাশ

Explanation: ধ্বনি বিপর্যয়ের (ব্যঞ্জনবর্ণের স্থান পরিবর্তন) অন্যতম প্রধান উদাহরণ হলো 'লাফ' > 'ফাল' বা 'পিশাচ' > 'পিচাশ'। এছাড়াও বাক্স > বাস্ক, রিকশা > রিশকা, আজি > আইজ, বাক্স > বাস্ক—এগুলোও ধ্বনি বিপর্যয়ের উল্লেখযোগ্য উদাহরণ।

12. What is antonym of 'rear'?

a) Not available

b) Behind

c) Front

d) Available

Answer: Front

Explanation: rear অর্থ পশ্চাদভাগ/ পিছনের দিক।

13. Five litres of milk is contained.....the pot.

a) by

b) to

c) in

d) at

Answer: in

Explanation: contained in অর্থ কোনো কিছুতে পূর্ণ থাকা বা বিদ্যমান থাকা।

14. I wanted the poster to....

a) hang

b) to be hanged

c) to be hunged

d) to be hung

Answer: hang

Explanation: to এর পরে সাধারণত verb এর base form হয়।

15. What the appropriate meaning of 'Achilles heel'?

a) Important issue

b) Turning point

c) Vulnerable point

d) Main point

Answer: Vulnerable point

Explanation: Achilles heel অর্থ দুর্বল জায়গা বা দুর্বল অংশ; এর সমার্থক vulnerable point ( স্পর্শকাতর বা দুর্বল স্থান)।

16. Hurry spoils.....

a) the work

b) the curry

c) to tarry

d) and scary

Answer: the curry

Explanation: Hurry spoils the curry এটি একটি ইংরেজি প্রবাদ। এর বাংলা অর্থ 'তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না'।

17. Had I riches, I... (help) you.

a) would help

b) would have helped

c) had helped

d) will help

Answer: would help

Explanation: Had যুক্ত Past Indefinite Tense + sub + would + verb এর base form হয়।

18. The word 'Homely' is-

a) Noun

b) Adverb

c) Verb

d) Adjective

Answer: Adjective

Explanation: সাধারণত ly যোগে adverb গঠিত হয়।

19. What you (do) at this moment?

a) do you do

b) doing

c) are you doing

d) have done

Answer: are you doing

Explanation: At this moment, At this time, now, right now ইত্যাদি থাকলে বাক্যটি সাধারণত present continuous tense হয়।

20. Which one is the correct sentence?

a) He is comparatively better today.

b) He is good today than before.

c) He is better today.

d) He is best today than yesterday.

Answer: He is better today.

21. ৮৮, ৯১, ৯৫ এবং ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে?

a) ৮৮

b) ৯১

c) ৯৫

d) ৯৯

Answer: ৮৮

22. পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?

a) ৫ কেজি

b) ৭ কেজি

c) ২ কেজি

d) ১ কেজি

Answer: ২ কেজি

23. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত ক্ষেত্রফল এর কতগুণ?

a)

b)

c) ১৮

d) ২৭

Answer:

24. একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?

a) ১৬

b) ২৫

c) ৪১

d) ৮২

Answer: ৮২

25. ১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?

a) ২০০ টাকা

b) ৩০০ টাকা

c) ৪০০ টাকা

d) ১০০ টাকা

Answer: ২০০ টাকা

26. একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?

a) ১২ মিটার

b) ১৫ মিটার

c) ২৪ মিটার

d) ২৮ মিটার

Answer: ২৪ মিটার

27. কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-

a) সূক্ষ্মকোণ

b) স্থূল কোণ

c) সমকোণ

d) পূরক কোণ

Answer: সূক্ষ্মকোণ

28. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?

a) ৪০ বছর

b) ৪১ বছর

c) ৪২ বছর

d) ৪৩ বছর

Answer: ৪১ বছর

29. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

a) ২০০

b) ২৫০

c) ৩০০

d) ৩৫০

Answer: ৩০০

30. একক ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?

a) 1 বর্গ একক

b) 2 বর্গ একক

c) π বর্গ একক

d) π^2 বর্গ একক

Answer: π বর্গ একক

31. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

a) শ্যামনগর

b) ঘাটাইল

c) সাভার

d) বরকল

Answer: শ্যামনগর

Explanation: আয়তনে বাংলাদেশের বৃহত্তম উপজেলা এবং থানা শ্যামনগর, সাতক্ষীরা এবং জনসংখ্যায় বৃহত্তম উপজেলা এবং থানা গাজীপুর সদর।

32. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?

a) ১টি

b) ২টি

c) ৩টি

d) ৪টি

Answer: ২টি

Explanation: বাংলাদেশের সংবিধান বাংলা ও ইংরেজি এ দুটি ভাষায় রচিত।

33. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল?

a) মুন্সিগঞ্জে

b) কুমিল্লায়

c) বগুড়ায়

d) ফরিদপুরে

Answer: বগুড়ায়

Explanation: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে মহাস্থানগড়ের অবস্থান।

34. নদী ছাড়া 'মহানন্দা' কী?

a) তরমুজ

b) সরিষা

c) আম

d) কলা

Answer: আম

Explanation: নদী ছাড়া 'মহানন্দা' আমের উন্নত একটি জাত।

35. মূল্য সংযোজন কর একটি-

a) প্রত্যক্ষ কর

b) পরোক্ষ কর

c) পরিপূরক কর

d) সম্পূরক কর

Answer: পরোক্ষ কর

Explanation: বাংলাদেশের মূল্য সংযোজন কর মূসক (Value Added Tax বা VAT) চালু হয় ১ জুলাই ১৯৯১। এটি একটি পরোক্ষ কর।

36. বিশ্বব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী দেশ কোনটি?

a) কিউবা

b) ফিলিস্তিন

c) ইরান

d) চীন

Answer: কিউবা

37. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে?

a) ৫ জানুয়ারি

b) ৮ মার্চ

c) ৫ জুন

d) ১০ ডিসেম্বর

Answer: ৫ জুন

38. SMOG হচ্ছে -

a) সিগারেটের ধোয়া

b) কুয়াশা

c) কালাধোঁয়া

d) দূষিত বাতাস

Answer: দূষিত বাতাস

Explanation: SMOG শব্দটি গঠিত হয়েছে smoke এবং fog এর সমন্বয়ে। অর্থাৎ SMOG হচ্ছে ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণ।

39. ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

a) ব্যারেমিটার

b) ফ্যাদোমিটার

c) সিসমোগ্রাফ

d) কম্পাস

Answer: সিসমোগ্রাফ

Explanation: মূলত ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে রিখটার স্কেল এবং ভূকম্পন নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ।

40. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

a) খাদ্য পরিবহন করা

b) হরমোন বহন করা

c) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা

d) অক্সিজেন পরিবহন করা

Answer: অক্সিজেন পরিবহন করা

We hope ১৬তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৪) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha