1. উৎকর্ষতা' শব্দটি কী কারণে অশুদ্ধ?
a) সন্ধিজনিত
b) উপসর্গজনিত
c) বিভক্তিজনিত
d) প্রত্যয়জনিত
Answer: প্রত্যয়জনিত
2. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
a) মাগধীয় ব্যাকরণ
b) গৌড়ীয় ব্যাকরণ
c) ভাষা ও ব্যাকরণ
d) ভাষা শিক্ষা ব্যাকরণ
Answer: গৌড়ীয় ব্যাকরণ
3. বাংলা সাহিত্যে 'ডাক ও খনার বচন' কোন যুগের সাহিত্যিক নিদর্শন?
a) প্রাচীন যুগ
b) আধুনিক যুগ
c) উত্তর-আধুনিক যুগ
d) মধ্যযুগ
Answer: প্রাচীন যুগ
4. 'একেই কি বলে সভ্যতা' এটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা?
a) উপন্যাস
b) মহাকাব্য
c) প্রহসন
d) কাব্য
Answer: প্রহসন
5. 'যুবজানি' সমাসের ব্যাসবাক্য কোনটি?
a) যুবতী জানি যার
b) যুব জানি যার
c) যুবতী জায়া যার
d) যুবক পতি যার
Answer: যুবতী জায়া যার
6. 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?
a) আবুল ফজল
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) হুমায়ুন কবির
d) মীর মশাররফ হোসেন
Answer: হুমায়ুন কবির
7. কোনটি সংকর শব্দ?
a) সাংবাদিক
b) ফুলদানি
c) সংক্রমণ
d) তৃণক্ষেত্র
Answer: ফুলদানি
8. কোনটি সঠিক?
a) মহাশ্মশান (নাটক)
b) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
c) কাঁদো নদী কাঁদো (কাব্য)
d) বহিপীর (নাটক)
Answer: বহিপীর (নাটক)
9. ধ্বনির ও বর্ণের পার্থক্য কোথায়?
a) ধারণামাত্র
b) উচ্চারণগত
c) চিহ্ন ও অর্থ প্রকাশ
d) অনর্থজ্ঞাপক
Answer: উচ্চারণগত
10. কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ?
a) প্রথমা ও দ্বিতীয়া
b) তৃতীয়া ও পঞ্চমী
c) দ্বিতীয়া ও চতুর্থী
d) ষষ্ঠী ও সপ্তমী
Answer: তৃতীয়া ও পঞ্চমী
11. 'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
a) নাটক
b) কাব্য
c) ছোটগল্প
d) উপন্যাস
Answer: উপন্যাস
Read More:
12. 'নীড় শব্দের অর্থ কী?
a) পানি
b) পাখির বাসা
c) নীরবতা
d) নিরলা
Answer: পাখির বাসা
13. সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কী পদ বলে?
a) ব্যাসবাক্য
b) সমস্ত পদ
c) সমস্যমান পদ
d) পরপদ
Answer: সমস্যমান পদ
14. অর্ধমাত্রার স্বরধ্বনি কয়টি?
a) ১০টি
b) ৮টি
c) ৬টি
d) ১টি
Answer: ১টি
15. 'বেলে-মাটি' পদের প্রথম অংশটি কী রূপ বিশেষণ?
a) উপাদান বাচক
b) রূপবাচক
c) গুণবাচক
d) ভাববাচক
Answer: উপাদান বাচক
16. 'গল্প > গল্প' কোন ধরনের ধ্বনি-পরিবর্তন?
a) বিষমীভবন
b) সমীভবন
c) স্বরসংগতি
d) অসমীকরণ
Answer: সমীভবন
17. বেঁচে থাকার ইচ্ছা-
a) জিগমিসা
b) জিজীবিষা
c) জিগীষা
d) বিচক্ষা
Answer: জিজীবিষা
18. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি দান করে?
a) প্রেসিডেন্সি কলেজ
b) বিদ্যাসাগর কলেজ
c) কলিকাতা বিশ্ববিদ্যালয়
d) সংস্কৃত কলেজ
Answer: সংস্কৃত কলেজ
19. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই?
a) ঈ
b) অ
c) উ
d) ঐ
Answer: অ
20. 'গুদাম' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে?
a) বার্মিজ
b) তুর্কি
c) পর্তুগিজ
d) হিন্দি'
Answer: পর্তুগিজ