1. কোনটি 'অলুক দ্বন্দ্ব' সমাসের উদাহরণ?
a) ঘরে-বাইরে
b) ঘর-বাড়ি
c) ভাই-বোন
d) আমরা
Answer: ঘরে-বাইরে
2. 'বিসর্জন' নাটকটির রচয়িতা কে?
a) গিরিশচন্দ্র ঘোষ
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) সেলিম আল দীন
d) কাজী নজরুল ইসলাম
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
3. 'হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা'- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) কায়কোবাদ
d) কামিনী রায়
Answer: কাজী নজরুল ইসলাম
4. কোনটি 'গুপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ?
a) প্রকাশ
b) উন্মীলিত
c) অব্যক্ত
d) ব্যক্ত
Answer: ব্যক্ত
5. 'কিরণ' এর সমার্থক শব্দ নয়-
a) রবি
b) রশ্মি
c) প্রভা
d) কর
Answer: রবি
6. 'আমি বই পড়ি' বাক্যে 'বই' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় শূন্য
b) অধিকরণে দ্বিতীয়া
c) কর্মে প্রথমা
d) অপাদানে পঞ্চমী
Answer: কর্মে প্রথমা
Read More:
7. 'মাধ্যমিক' এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
a) মাধ্য + ষ্ণিক
b) মধ্যম + ষ্ণিক
c) মাধ্য + মিক
d) মাধ্যমিক + অ
Answer: মধ্যম + ষ্ণিক
8. কোনটি শুদ্ধ বানান?
a) উর্মি
b) ঊর্মী
c) ঊর্মি
d) উর্মী
Answer: ঊর্মি
9. 'কানাকানি' কোন সমাস?
a) তৎপুরুষ
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) দ্বন্দ্ব
Answer: বহুব্রীহি
Explanation: 'কানাকানি' হলো ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যাখ্যা: ব্যাসবাক্য: কানে কানে যে কথা = কানাকানি। নিয়ম: ক্রিয়ার পারস্পরিক অর্থ প্রকাশ করতে একই শব্দের পুনরাবৃত্তি ঘটে যে বহুব্রীহি সমাস হয়, তাকে ব্যতিহার বহুব্রীহি বলে (যেমন: হাতাহাতি, কোলাকুলি, চুলাচুলি, কানাকানি)।
10. 'শর্মিলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
a) দুইবোন
b) মালঞ্চ
c) শেষের কবিতা
d) বৌ-ঠাকুরানীর হাট
Answer: দুইবোন
Explanation: শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বোন' উপন্যাসের প্রধান নায়িকা। ১৯৩৩ সালে প্রকাশিত এই মনস্তাত্ত্বিক উপন্যাসে রবীন্দ্রনাথ নারীর দুটি ভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছেন—একজন 'মা' রূপী নারী (শর্মিলা) এবং অন্যজন 'প্রেয়সী' রূপী নারী (উর্মিমালা)।