1. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
a) অমাবস্যার চাঁদ, আকাশকুসুম
b) বকধার্মিক, বিড়াল তপস্বী
c) রুই-কাতলা, কেউকেটা
d) বকধার্মিক, ভিজে বেড়াল
Answer: বকধার্মিক, বিড়াল তপস্বী
2. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
a) ক্লান্তিহীন
b) অক্লান্ত
c) অক্লান্তকর্মী
d) অবিশ্রাম
Answer: অক্লান্তকর্মী
3. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
a) উনিশ
b) কুড়ি
c) একুশ
d) বাইশ
Answer: একুশ
4. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
a) বাংলা + ফারসি
b) সংস্কৃত + ফারসি
c) ফারসি + আরবি
d) সংস্কৃত + আরবি
Answer: ফারসি + আরবি
5. উনসত্তরের গণঅভ্যুত্থানভিত্তিক উপন্যাস -
a) সংশপ্তক
b) অনেক সূর্যের আশা
c) চিলে কোঠার সেপাই
d) সূর্য সবুজ রক্ত
Answer: চিলে কোঠার সেপাই
6. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-
a) পত্রকাব্য
b) কাহিনীকাব্য
c) মহাকাব্য
d) খণ্ড কবিতার সংকলন
Answer: কাহিনীকাব্য
Read More:
7. 'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) হঠাৎ
b) চিরন্তন
c) তিরোভাব
d) স্থির
Answer: চিরন্তন
8. "তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। " কোন কবির রচনা?
a) আলাওল
b) সৈয়দ সুলতান
c) আবদুল হাকিম
d) আমীর হামজা
Answer: আবদুল হাকিম
9. ভাষার মূল উপাদান কি?
a) ধ্বনি
b) বাক্য
c) বর্ণ
d) শব্দ
Answer: ধ্বনি
10. কোন বানানটি শুদ্ধ?
a) গননা
b) গনণা
c) গণনা
d) গণণা
Answer: গণনা