1. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ -
a) শুরু করা
b) তাড়াতাড়ি শেষ করা
c) বিশ্বাস করা
d) শেষ বিদায়
Answer: শেষ বিদায়
2. 'বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ'- পঙক্তিটির রচয়িতা কে?
a) আবদুল কাদির
b) জসীমউদ্দিন
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) নবীনচন্দ্র সেন
Answer: জসীমউদ্দিন
3. 'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) করণে শূন্য
c) কর্মে শূন্য
d) অধিকরণে ৭মী
Answer: কর্মে শূন্য
4. 'তণ্ডুল' শব্দের অর্থ -
a) রুটি
b) চাল
c) আটা
d) চুলা
Answer: চাল
5. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে-
a) শব্দ
b) বর্ণ
c) বাক্য
d) অক্ষর
Answer: অক্ষর
6. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের আবিষ্কর্তা-
a) হরপ্রসাদ শাস্ত্রী
b) বড়ু চণ্ডীদাস
c) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
d) সুকুমার সেন
Answer: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
7. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
a) মৃত্যুক্ষুধা
b) আলেয়া
c) ঝিলিমিলি
d) মধুমালা
Answer: মৃত্যুক্ষুধা
8. বাক্যের তিনটি গুণ কি কি?
a) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
b) আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
c) যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
d) কোনোটিই নয়
Answer: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
9. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'- কে বলেছেন?
a) চণ্ডীদাস
b) বিদ্যাপতি
c) রামকৃষ্ণ পরমহংস
d) বিবেকানন্দ
Answer: চণ্ডীদাস
10. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) বাক্ + দান = বাগদান
b) উৎ + ছেদ = উচ্ছেদ
c) পর + পর = পরস্পর
d) সম + সার = সংসার
Answer: পর + পর = পরস্পর