1. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
a) ব্যাসবাক্য
b) সমস্ত পদ
c) সমস্যমান পদ
d) সমাসবাক্য
Answer: সমস্যমান পদ
2. 'কুল কাঠের আগুন' বাগধারার অর্থ কী?
a) তীব্র জ্বালা
b) কাঠের পুতুল
c) চির অশান্তি
d) রাবণের চিতা
Answer: তীব্র জ্বালা
3. 'এই বনে বাঘের ভয় নাই' বাক্যে 'বাঘের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) অপাদানে ষষ্ঠী
b) কর্মে ষষ্ঠী
c) কর্তায় সপ্তমী
d) করণে সপ্তমী
Answer: অপাদানে ষষ্ঠী
4. 'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
a) বিষের বাঁশি
b) সিন্দু হিন্দোল
c) সাম্যবাদী
d) নতুন চাঁদ
Answer: সিন্দু হিন্দোল
5. 'জয়গুণ' কোন উপন্যাসের চরিত্র?
a) সূর্যদীঘল বাড়ী
b) হাজার বছর ধরে
c) সারৈং বৌ
d) জোহরা
Answer: সূর্যদীঘল বাড়ী
6. 'সংক্ষিপ্ত' এর বিপরীত শব্দ কোনটি?
a) চওড়া
b) প্রসারিত
c) প্রশস্ত
d) বিস্তৃত
Answer: বিস্তৃত
7. 'নদীর মাছ সুস্বাদু'- বাক্যে 'নদীর' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ষষ্ঠী
b) কর্মে ষষ্ঠী
c) অপাদানে ষষ্ঠী
d) অধিকরণে ষষ্ঠী
Answer: অধিকরণে ষষ্ঠী
8. যার আগমনের কোনো তিথি নেই-এক কথায় কী বলে?
a) ভিখারী
b) অতিথি
c) শরণার্থী
d) একাদশে বৃহস্পতি
Answer: অতিথি
9. 'উন্নয়ন' এর সন্ধি বিচ্ছেদ -
a) উৎ + নয়ন
b) উন্ন + য়ন
c) উৎ + য়ন
d) উৎ + অন
Answer: উৎ + নয়ন
10. 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
a) ছোটগল্প
b) নাটক
c) উপন্যাস
d) ভ্রমণকাহিনী
Answer: উপন্যাস