1. "ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব " গ্রন্থের রচয়িতা কে ?
a) মুহাম্মদ আবদুল হাই
b) মুহাম্মদ শহীদুল্লাহ্
c) মুনীর চৌধুরী
d) মুহাম্মদ এনামুল হক
Answer: মুহাম্মদ আবদুল হাই
Explanation: ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ আবদুল হাই বাংলা সাহিত্যের অগ্রগণ্য নাম। বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখা- বিশ্লেষণ দিয়ে তার রচিত "ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব " গ্রন্থটি তাকে আন্তর্জাতিক খ্যাতি দান করে।
2. বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি?
a) তৎসম
b) তদ্ভব
c) দেশি
d) বিদেশি
Answer: দেশি
Explanation: বাংলাদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়।
3. চর্যাপদের কবিরা ছিলেন?
a) মহামানী বৌদ্ধ
b) বজ্রঘানী বৌদ্ধ
c) বাউল
d) সহজঘানী বৌদ্ধ
Answer: সহজঘানী বৌদ্ধ
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ হলো গানের সংকলন। এটি মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত।
4. শূণ্যপুরানণের রচয়িতা -
a) রামাই পন্ডিত
b) হলায়ুধ মিশ্র
c) কাহ্নপা
d) কুক্কুরীপা
Answer: রামাই পন্ডিত
Explanation: শূণ্যপুরাণ হলো রামাই পন্ডিত রচিত ৫১ টি অধ্যায় সংবলিত গদ্য- পদ্য মিশ্রিত চম্পুকাব্য।
5. তৈল প্রবন্ধটি লিখেছেন -
a) সুকুমার রায়
b) রমেশচন্দ্র মজুমদার
c) শিবনারায়ণ রায়
d) হরপ্রসাদ শাস্ত্রী
Answer: হরপ্রসাদ শাস্ত্রী
Explanation: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রচিত একটি প্রবন্ধ হলো " তৈল "
6. "পৃথক পালঙ্ক " কাব্যগ্রন্থের কবি -
a) আল মাহমুদ
b) রফিক আজাদ
c) আবুল হাসান
d) আবুল হোসেন
Answer: আবুল হাসান
Explanation: আবুল হাসানের কবিতায় আত্মগত, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা তার কবিতায় সার্থকভাবে ফুটে উঠেছে। তার লেখা তেমনি একটি কাব্যগ্রন্থ হলো "পৃথক পালঙ্ক "
7. "তত্ত্ববাধিনী" পত্রিকার সম্পাদক কে?
a) কৃষ্ণচন্দ্র মজুমদার
b) অক্ষয়কুমার দত্ত
c) দীনেশ রঞ্জন দাস
d) সুধীন্দ্রনাথ দত্ত
Answer: অক্ষয়কুমার দত্ত
8. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সাহিত্যকর্ম কোনটি?
a) বেতাল পঞ্চবিংশতি
b) কৃপার শাস্ত্রের অর্থভেদ
c) বেদান্ত গ্রন্থ
d) হুতোম প্যাঁচার নকশা
Answer: বেতাল পঞ্চবিংশতি
9. শামসুর রহমানের রচিত উপন্যাস -
a) পতঙ্গ পিঞ্জর
b) প্রেম একটি লাল গোলাপ
c) রৌদ্র করোটিতে
d) অদ্ভুত আঁধার এক
Answer: অদ্ভুত আঁধার এক
Explanation: আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো অদ্ভুত আঁধার এক
10. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে?
a) জশুয়া মার্শম্যান
b) ডেভিড হেয়ার
c) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
Explanation: উনিশ শতকের বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ।মেহেরপুর অঞ্চলে নীলকরদের অত্যাচার ও নীল চাষীদের দুঃখ এর উপজীব্য। A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত নাটকটি অনুবাদ করে নাম দেন The Indigo Planting Mirror (১৮৬১)
11. ছন্দের জাদুকর উপাধিটি কার -
a) সুনীল গঙ্গোপাধ্যায়
b) সুকান্ত ভট্টাচার্য
c) সমরেশ বসু
d) সত্যেন্দ্রনাথ দত্ত
Answer: সত্যেন্দ্রনাথ দত্ত
12. চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
a) ৪
b) ৬
c) ৭
d) ৮
Answer: ৬
13. "গীতগোবিন্দ" কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
a) শশাঙ্কদেবের
b) যশোবর্মনের
c) লক্ষণ সেনের
d) হর্ষবর্ধনের
Answer: লক্ষণ সেনের
Explanation: জয়দেব ছিলেন সংস্কৃত কবি। রাজসভার পঞ্চরত্নের অন্যতম। কারো মতে তিনি কিছুকাল উৎকল রাজ্যের সভাপতি ছিলেন। তাঁর বিখ্যাত রচনা "গীতগোবিন্দম " (গীতগোবিন্দ) একটি সংস্কৃত গীতিকাব্য।
14. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
a) প্রবোধচন্দ্র বাগচী
b) যতীন্দ্র মোহন বাগচী
c) প্রফুল্ল মোহন বাগচী
d) প্রণয়ভূষণ বাগচী
Answer: প্রবোধচন্দ্র বাগচী
Explanation: চর্যাপদের তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র এবং তা প্রকাশ করেন প্রবোধ চন্দ্র বাগচী।
15. "তারাবাঈ" নাটকটির লেখক কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) দ্বিজেন্দ্রলাল রায়
c) মীর মশাররফ হোসেন
d) কালীপ্রসন্ন সিংহ
Answer: দ্বিজেন্দ্রলাল রায়
16. রবীন্দ্রনাথ "নাইট" উপাধি ত্যাগ করেন কোন সালে?
a) ১৯১৯
b) ১৯২০
c) ১৯২১
d) ১৯২৩
Answer: ১৯১৯
17. "বিরাজ বৌ" উপন্যাসের রচয়িতা কে?
a) সুনীল গঙ্গোপাধ্যায়
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) মানিক বন্দ্যোপাধ্যায়
d) সুকুমার রায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
18. কবি যশরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
a) বাংলা
b) হিন্দি
c) সংস্কৃত
d) ব্রজবুলি
Answer: ব্রজবুলি
Explanation: কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক।
19. "আমার পথ" প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
a) যুগ বাণী
b) রুদ্র মঙ্গল
c) দুর্দিনের যাত্রী
d) রাজবন্দির জবানবন্দি
Answer: রুদ্র মঙ্গল
Explanation: রুদ্র মঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ। এই গ্রন্থে ৮ টি প্রবন্ধ ছিল তার মধ্যে আমার পথ অন্যতম। এ প্রবন্ধে সত্যকে লেখক নিজের পথ বলেছেন। তিনি নিজেই নিজেকে তার গণধর বলেছেন।
20. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
a) গাইবান্ধায়
b) বগুড়ায়
c) ঢাকায়
d) সিরাজগঞ্জে
Answer: গাইবান্ধায়
Explanation: বাংলা কথাসাহিত্যের অন্যতম পুরোধা লেখক আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) এর জন্ম গাইবান্ধা জেলায় তার মাতুলালয়ে।