1. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
a) চ
b) ছ
c) জ
d) ঝ
Answer: চ
2. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
a) পদ
b) রূপ
c) শব্দমূল
d) ধ্বনি
Answer: পদ
3. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য-
a) বাক্যের গঠন প্রক্রিয়ায়
b) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
c) শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
d) ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়
Answer: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
4. বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
a) কমা
b) কোলন
c) হাইফেন
d) ড্যাশ
Answer: কমা
5. ‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?
a) প্রথা অনুসারে
b) যা প্রার্থনা
c) বিখ্যাত
d) যা পুঁতে রাখা হয়েছে
Answer: বিখ্যাত
6. ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
a) গোপন চুক্তি
b) বৃহৎ ব্যাপার
c) অবিলম্বে
d) দীর্ঘস্থায়ী
Answer: অবিলম্বে
7. কোন বানানটি শুদ্ধ?
a) স্বায়ত্তশাসন
b) শ্রদ্ধাঞ্জলী
c) দারিদ্রতা
d) উপর্যুক্ত
Answer: উপর্যুক্ত
8. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
a) দৈন্যতা প্রশংসনীয় নয়
b) দীনতা প্রশংসনীয় নয়
c) দৈন্যতা অপ্রশংসনীয়
d) দৈন্যতা নিন্দনীয়
Answer: দীনতা প্রশংসনীয় নয়
9. ণ-ত্ব বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ?
a) পূর্বাহ্ণ
b) মধ্যাহ্ণ
c) অপরাহ্ন
d) সায়াহ্ণ
Answer: পূর্বাহ্ণ
10. ‘Look before you leap’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
a) কাঁটা দিয়ে কাঁটা তোলা
b) নিজের চরকায় তেল দাও
c) দেখে পথ চলো, বুঝে কথা বলো
d) নিজের কাজ নিজে করো
Answer: দেখে পথ চলো, বুঝে কথা বলো
11. ‘Invoice’ এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
a) চালান
b) পণ্যগার
c) শুল্ক
d) বিনিয়োগ
Answer: চালান
12. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
a) প্রতি + বর্তন
b) প্রতি + আবর্তন
c) পতিঃ + বর্তন
d) প্রতিঃ + আবর্তন
Answer: প্রতি + আবর্তন
13. সন্ধিতে ‘চ’ ও ‘জ’ এর নাসিক্য ধ্বনি কী হয়?
a) অনুস্বার
b) দ্বিত্ব
c) মহাপ্রাণ
d) তালব্য
Answer: তালব্য
Read More:
14. ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে ‘পড়াশোনায়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্তায় ৭মী
b) কর্মে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
15. “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ষষ্ঠী
b) নিমিত্তার্থে ষষ্ঠী
c) করণে ষষ্ঠী
d) সম্প্রদানে ষষ্ঠী
Answer: নিমিত্তার্থে ষষ্ঠী
16. ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
a) অন্যকাল
b) ক্ষুদ্রকাল
c) কালের অন্তর
d) কাল ও অন্তর
Answer: অন্যকাল
17. ‘মুজিববর্ষ’ কোন সমাস?
a) দ্বন্দ্ব সমাস
b) দ্বিগু সমাস
c) কর্মধারয় সমাস
d) অব্যয়ীভাব সমাস
Answer: কর্মধারয় সমাস
18. ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) √মুচ্ + তি
b) √মুহ্ + তি
c) √মুক্ + তি
d) √মৃচ্ + তি
Answer: √মুচ্ + তি
19. ‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
a) অচল
b) অদ্রি
c) ভূধর
d) অবনী
Answer: অবনী
20. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি?
a) সরুপথ
b) চিলেকোঠা
c) গুপ্তপথ
d) সিংহদ্বার
Answer: সিংহদ্বার
21. ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
a) ত্বরিৎকর্মা
b) কর্মবীর
c) কর্ম পটু
d) কর্মনিষ্ঠ
Answer: ত্বরিৎকর্মা
22. ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
a) উক্ত
b) অনুমিত
c) ভবিতব্য
d) বক্তব্য
Answer: বক্তব্য
23. ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
a) শ্রবণ + অ
b) √শ্রী + অন
c) √শ্রু + অন
d) √শ্রব + অন
Answer: √শ্রু + অন
24. নিচের স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) জেঠী
b) পাগলী
c) বঙ্গজায়
d) সৎমা
Answer: সৎমা
25. ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) রজকা
b) রজকী
c) রজকিনী
d) রজকানী
Answer: রজকী