1. 'মাতঙ্গ' কার সমর্থক?
a) হরিণ
b) ভুজঙ্গ
c) হাতি
d) অশ্ব
Answer: হাতি
2. 'তেজী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) দুর্বল
b) সতেজ
c) রুগ্ন
d) নিস্তেজ
Answer: নিস্তেজ
Explanation: তেজী শব্দের বিপরীত শব্দ নিস্তেজ ।অন্যদিকে সবল শব্দের বিপরীত দুর্বল। রুগ্ন -সুস্থ
3. গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি?
a) পরিহার
b) বর্জন
c) অগ্রাহ্য
d) প্রদান
Answer: বর্জন
4. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ - এক কথায় কি বলে?
a) দুর্গম
b) শ্বাপদসংকুল
c) অরণ্য জনপদ
d) বিপদ সংকুল
Answer: শ্বাপদসংকুল
5. সকলের জন্য প্রযোজ্য - এক কথায় কি বলে?
a) সর্বজনীন
b) সার্বজনীন
c) সর্বজনস্বীকৃত
d) সর্বজনগ্রাহ্য
Answer: সর্বজনীন
6. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
a) এয়ো
b) কবিরাজ
c) সন্তান
d) ক্রীতদার
Answer: এয়ো
7. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
a) বালকা- বালিকা
b) দুঃখী -দুঃখিনী
c) খান -খানম
d) নর- নারী
Answer: নর- নারী
8. কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে?
a) অন্যায়ের ফল অনিবার্য
b) অন্যায়ের ফল দুর্নিবার্য
c) অন্যায়ের ফল ভয়াবহ
d) অন্যায়ের শাস্তি মৃত্যু
Answer: অন্যায়ের ফল অনিবার্য
Explanation: দুর্নিবার্য বলতে কোন শব্দ নেই।
9. কোনটি 'পানি' শব্দের সমার্থক শব্দ?
a) সবিতা
b) সলিল
c) সাগর
d) সৈকত
Answer: সলিল
Explanation: পানি শব্দের সমার্থক শব্দ -সলিল, অম্বু, অপ ইত্যাদি
10. √কাদ+অন -কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
a) কৃৎ প্রত্যয়
b) তদ্ধিত প্রত্যয়
c) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
d) বাংলা কৃৎ প্রত্যয়
Answer: কৃৎ প্রত্যয়
Explanation: 'অন' বাংলা কৃৎ প্রত্যয় এর অন্তর্ভুক্ত।
11. ভিখারিকে ভিক্ষা দাও । এখানে 'ভিখারিকে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে চতুর্থী
b) করনে চতুর্থী
c) সম্প্রদানে চতুর্থী
d) অপাদানে চতুর্থী
Answer: সম্প্রদানে চতুর্থী
12. ফুলে ফুলে ঘর ভরেছে । বাক্য ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে সপ্তমী
b) করণে সপ্তমী
c) অপাদানে সপ্তমী
d) অধিকরণে সপ্তমী
Answer: করণে সপ্তমী
Read More:
13. ব্যাসবাক্যের অপর নাম কি?
a) যৌগিক বাক্য
b) বিগ্রহ বাক্য
c) সমস্ত পদ
d) সমস্যমান পদ
Answer: বিগ্রহ বাক্য
Explanation: ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
14. 'চাঁদের মেয়ে মুখ'= চাঁদ মুখ কোন প্রকার কর্মধারায় সমাস?
a) রূপক
b) উপমিত
c) উপমান
d) মধ্যপদলোপি
Answer: উপমিত
15. 'সতীশ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সতি+ইশ
b) সতি+ঈশ
c) সতী+ইশ
d) সতী+ঈশ
Answer: সতী+ঈশ
Explanation: ই/ঈ +ইং/ঈ=ঈ হয়।
16. 'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গো+ এষণা
b) গো+ ষণা
c) গব+ এষণা
d) গ+ এষণা
Answer: গো+ এষণা
17. নিচের কোন বানানটি শুদ্ধ ?
a) অগ্নবীণা
b) অগ্নিবীনা
c) অগ্নিবীণা
d) অগ্নীবীণা
Answer: অগ্নিবীণা
18. বাক্য কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হয় কিসে?
a) সেমিকোলন
b) কোলন
c) ড্যাশ
d) হাইফেন
Answer: সেমিকোলন
19. 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ কি?
a) সৌভাগ্যে লাভ
b) বিরাট আয়োজন
c) আনন্দের প্রাচুর্য
d) আনন্দ আয়োজন
Answer: আনন্দের প্রাচুর্য
Explanation: '"চাঁদের হাট'" বাগধারাটির অর্থ 'আনন্দের প্রাচুর্য' বা 'প্রিয়জনের সমাগম।'
20. 'চশমা' কোন ভাষার শব্দ?
a) আরবি
b) ফারসি
c) ফরাসি
d) গুজরাটি
Answer: ফারসি
21. চলিত ভাষা রীতি ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?
a) গুরু গাম্ভীর্য
b) কৃত্তিম
c) পরিবর্তনশীল
d) তৎসম শব্দবহুল
Answer: পরিবর্তনশীল
22. কোন বানানটি সঠিক?
a) মুমূর্ষ
b) মুমূর্ষু
c) মুমূস
d) মুমূর্সু
Answer: মুমূর্ষু