1. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে- অথবা, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
a) ১১৯৯-১২৫০ পর্যন্ত
b) ১২৫০-১৩৫০ পর্যন্ত
c) ১২০১-১৩৫০ পর্যন্ত
d) ১২৫০-১৪৫০ পর্যন্ত
Answer: ১২০১-১৩৫০ পর্যন্ত
2. আঁধার যুগের রচনা বলা হয় কোনটিকে?
a) চর্যাপদ
b) প্রাকৃতপৈঙ্গল
c) মনসামঙ্গল
d) শ্রীকৃষ্ণকীর্তন
Answer: প্রাকৃতপৈঙ্গল
3. কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
a) পাল
b) সেন
c) গুপ্ত
d) তুর্কী
Answer: তুর্কী
4. 'শূন্যপুরাণ' রচনা করেছেন
a) রামাই পণ্ডিত
b) শ্রীকর 'নন্দী
c) বিজয় গুপ্ত
d) লোচন দাস
Answer: রামাই পণ্ডিত
5. 'নিরঞ্জনের রুম্মা' কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ?
a) প্রাকৃত পৈঙ্গল
b) শূন্যপুরাণ
c) সেক শুভোদয়া
d) কোনটিই নয়
Answer: শূন্যপুরাণ
6. 'শ্রীকৃষ্ণকীর্তনকাব্য'-এর রচয়িতা কে? অথবা, 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা-
a) জ্ঞানদাস
b) বড়ু চণ্ডীদাস
c) দীন চণ্ডীদাস
d) দীনহীন চণ্ডীদাস
Answer: বড়ু চণ্ডীদাস
7. মধ্যযুগের প্রথম কবি কে?
a) চণ্ডীদাস
b) দৌলত কাজী
c) বিদ্যাপতি
d) বড়ু চণ্ডীদাস
Answer: বড়ু চণ্ডীদাস
8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
a) নেপালের রাজদরবার থেকে
b) গোয়ালঘর থেকে
c) পাঠশালা থেকে
d) কান্তজীর মন্দির থেকে
Answer: গোয়ালঘর থেকে
9. বাংলা সাহিত্যের ইতিহাসে 'কাঁকিল্যা গ্রাম' কেন উল্লেখযোগ্য?
a) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
b) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান
c) চর্যাপদের প্রাপ্তিস্থান
d) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
Answer: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রাপ্তিস্থান
10. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র?
a) শ্রী রাধার ননদিনী
b) শ্রী রাধার শাশুড়ি
c) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
d) জনৈক গোপবালা
Answer: রাধাকৃষ্ণের প্রেমের দূতী
11. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-
a) পদাবলি
b) ধামালি
c) গ্রেমগীতি
d) নাটগীতি (নাট্যগীতি)
Answer: নাটগীতি (নাট্যগীতি)
Read More:
12. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
a) শূন্যপুরান
b) ডাকার্নব
c) শ্রীকৃষ্ণকীর্তন
d) গীতগোবিন্দ
Answer: শ্রীকৃষ্ণকীর্তন
13. মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন কী? অথবা, বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
a) বৈষ্ণব পদাবলি
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) রোমান্টিক প্রণয়োপাখ্যান
d) নাথসাহিত্য
Answer: শ্রীকৃষ্ণকীর্তন
14. 'শ্রীকৃষ্ণকীর্তন' শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? অথবা, 'শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথিটির আবিষ্কারক-
a) হরপ্রসাদ শাস্ত্রী
b) মুহম্মদ শহীদুল্লাহ
c) বসন্তরঞ্জন রায়
d) আশুতোষ ভট্টাচার্য
Answer: বসন্তরঞ্জন রায়
15. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক-
a) বসন্তরঞ্জন রায়
b) ত্রৈলোক্য আচার্য
c) বড়ু চণ্ডীদাস
d) ব্রজসুন্দর সান্ন্যাস
Answer: বসন্তরঞ্জন রায়
16. 'শ্রীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিতের নিদর্শন-
a) প্রাচীন যুগ
b) মধ্যযুগ
c) আধুনিক যুগ
d) প্রাগৈতিহাসিক যুগ
Answer: মধ্যযুগ
17. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা-
a) ১০
b) ১১
c) ১২
d) ১৩
Answer: ১৩
18. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি আবিষ্কৃত হয়-
a) ১৯০৯
b) ১৮০৯
c) ১৯০৭
d) ১৭০৯
Answer: ১৯০৯
19. 'বড়ায়ি' কোন কাব্যের চরিত্র? অথবা, 'বড়ায়ি' চরিত্রটি পাওয়া যায়-
a) চণ্ডীমঙ্গল
b) শ্রীকৃষ্ণকীর্তন
c) অন্নদা মঙ্গল
d) মনসামঙ্গল
Answer: শ্রীকৃষ্ণকীর্তন
20. পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
a) কলাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
b) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
c) বাউল বা মরমী গীতি
d) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
Answer: পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা