1. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
a) ধ্বনিতত্ত্বে
b) অর্থতত্ত্বে
c) বাক্যতত্ত্বে
d) শব্দতত্ত্বে
Answer: ধ্বনিতত্ত্বে
2. কোনটি 'কোকিল' শব্দের প্রতিশব্দ নয়?
a) পিক
b) পরভৃত
c) পরভৃৎ
d) বসন্তদূত
Answer: পরভৃৎ
3. বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে -
a) ক্রিয়াপদের রূপ
b) সর্বনামপদের রূপ
c) বিশেষ্যপদের রূপ
d) বিশেষণপদের রূপ
Answer: ক্রিয়াপদের রূপ
4. 'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে'। বাক্যে 'পাঠে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) অধিকরণে সপ্তমী
b) কর্মে সপ্তমী
c) অপাদানে পঞ্চমী
d) অধিকরণে পঞ্চমী
Answer: অধিকরণে সপ্তমী
Explanation: বাক্যে ক্রিয়া সম্পাদনের আধার বা বিষয়কে অধিকরণ কারক বলে। এখানে 'পাঠে' (পড়াশোনায়) শব্দটি একটি বিষয়কে নির্দেশ করছে, যাতে শিশুরা মন দিচ্ছে। আর 'পাঠ' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত হয়ে 'পাঠে' হয়েছে। 'এ', 'য়', 'তে' হলো সপ্তমী বিভক্তির চিহ্ন। তাই এটি অধিকরণে সপ্তমী বিভক্তি।
5. 'ইঁদুর কপালে' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
a) ইঁদুর আকৃতির কপাল
b) হাস্যকর চেহারা
c) মন্দভাগ্য
d) ক্ষুদ্রায়তন কপাল
Answer: মন্দভাগ্য
6. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
a) ধাতু প্রত্যয়
b) শব্দ প্রত্যয়
c) কৃৎ প্রত্যয়
d) তদ্ধিত প্রত্যয়
Answer: কৃৎ প্রত্যয়
Read More:
7. কোন বাগধারা দ্বারা 'ভণিতা' বোঝানো হয়?
a) গনেশ উল্টান
b) গৌরচন্দ্রিকা
c) কুপমন্ডুক
d) টইটম্বুর
Answer: গৌরচন্দ্রিকা
8. নেহাল অঙ্কে খুব কাঁচা- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) করণে ৭মী
c) অপাদানে ৭মী
d) অধিকরণে ৭মী
Answer: অধিকরণে ৭মী
9. মৌলিক শব্দ কোনটি?
a) গোলাপ
b) গৌরব
c) নেয়ে
d) শীতল
Answer: গোলাপ
10. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক?
a) উদ + ভিদ
b) উৎ + ভিদ
c) উদ্ + বিদ
d) উত + ভিদ
Answer: উৎ + ভিদ