Exams Post Study Jobs Leaderboard Shop

১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৬)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৬) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. অর্থানুসারে শব্দ কত প্রকার?

a) ২ প্রকার

b) ৩ প্রকার

c) ৪ প্রকার

d) ৫ প্রকার

Answer: ৩ প্রকার

Explanation: অর্থানুসারে শব্দ ৩ প্রকার। যথা- ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ৩. যোগরূঢ় শব্দ।

2. 'সঞ্চয়িতা' কার রচনা?

a) মাইকেল মধুসূদন দত্ত

b) রবীন্দ্রনাথ ঠাকুর

c) কাজী নজরুল ইসলাম

d) জসীমউদ্দিন

Answer: রবীন্দ্রনাথ ঠাকুর

Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা কাব্য সংকলন হল 'সঞ্চয়িতা'। অন্যদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন হলো 'সঞ্চিতা'।

3. 'পাবক' এর সমার্থক শব্দ কোনটি?

a) অগ্নি

b) নয়ন

c) পুত্র

d) অধিপতি

Answer: অগ্নি

Explanation: 'পাবক' শব্দের সমার্থক শব্দ - অগ্নি, অনল, আগুন, শোধক, বিশুদ্ধ।

4. 'অলীক' এর বিপরীত শব্দ কোনটি?

a) মিথ্যা

b) সত্য

c) সচল

d) হিংসা

Answer: সত্য

Explanation: 'অলীক' এর বিপরীত শব্দ -বাস্তব, সত্য। এছাড়া অলীক এর প্রতিশব্দ - কল্পনা, মিথ্যা।

5. যুগসন্ধিক্ষণের কবি কে?

a) বিহারীলাল চক্রবর্তী

b) ঈশ্বরচন্দ্র গুপ্ত

c) ভারতচন্দ্র রায়গুণাকর

d) আলাওল

Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত

Explanation: ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয় যুগের প্রভাব লক্ষণীয়। তাই ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়।

6. কোনটি সঠিক বানান?

a) নিশিথিনী

b) নীশিথিনী

c) নিশীথিনী

d) নিশিথিনি

Answer: নিশীথিনী

7. 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত -

a) উপন্যাস

b) কাব্যগ্রন্থ

c) প্রবন্ধ গ্রন্থ

d) নাটক

Answer: উপন্যাস

Explanation: 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। 'Sultana's Dream' ( ১৯০৫ সালে রচিত তার ইংরেজিতে প্রকাশিত আখ্যানধর্মী একটি রূপক উপন্যাস)।

8. 'Ratio' শব্দটির পরিভাষা কোনটি?

a) নিত্যক্রম

b) ভগ্নাংশ

c) অনুপাত

d) সারি

Answer: অনুপাত

Explanation: 'Ratio'- অনুপাত Fraction - ভগ্নাংশ Routine - নিত্যক্রম Line - সারি।

9. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?

a) বিশেষ্য

b) সর্বনাম

c) অব্যয়

d) বিশেষণ

Answer: অব্যয়

Explanation: উপসর্গ হল ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ। যাদের নিজস্ব অর্থ না থাকলেও দ্যোতনা তৈরির ক্ষমতা রয়েছে।

10. 'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

a) কব + তব্য

b) কব্ + তব্য

c) কর্তা + অব্য

d) কৃ + তব্য

Answer: কৃ + তব্য

11. Do you enjoy teaching. Here 'teaching' is-

a) noun

b) participle

c) gerund

d) pronoun

Answer: gerund

Explanation: Verb + ing যখন একই সাথে verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।

12. English....across the world.

a) speaks

b) in speaking

c) is spoken

d) has been spoken

Answer: is spoken

Explanation: প্রদত্ত বাক্যটি Passive Voice-এ রয়েছে, কারণ ইংরেজি ভাষা নিজে কথা বলে না, বরং মানুষের দ্বারা বলা হয়। ব্যাকরণগত নিয়ম অনুযায়ী, Passive Voice-এ সর্বদাই মূল verb-এর Past Participle (V3) ব্যবহৃত হয়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে ৩ নম্বরটি (in spoken) গঠনগতভাবে ভুল। ৪ নম্বর অপশন 'has been spoken' গ্রামাটিক্যালি সঠিক (Present Perfect Passive), যা দিয়ে বোঝানো হচ্ছে বিশ্বজুড়ে ইংরেজি বলা হয়ে আসছে। তবে সাধারণত এমন বাক্যে 'is spoken' বেশি ব্যবহৃত হয়।

13. The phrase 'get the axe' means-

a) get a new job

b) loss the job

c) cut out relationship

d) get an opportunity

Answer: loss the job

Explanation: Get the axe অর্থ lose the job অর্থাৎ চাকরি হারানো।

14. Now many women are working.... home with men.

a) out

b) off

c) staying out

d) outside

Answer: outside

Explanation: সঠিক statement হবে outside home অর্থাৎ ঘরের বাহিরে অর্থে, এর দ্বারা ঘরের বাইরে কার্যক্ষেত্রকে নির্দেশ করছে যেখানে নারীরা পুরুষদের সাথে কাজ করে।

15. The singular form of 'criteria' is-

a) criterium

b) criterion

c) criteri

d) criterius

Answer: criterion

Explanation: ইংরেজি ভাষায় গ্রিক বা ল্যাটিন উৎস থেকে আসা কিছু শব্দের একবচন ও বহুবচন রূপ সাধারণ 's' বা 'es' যোগ করার নিয়ম মানে না। 'Criterion' একটি গ্রিক মূলের শব্দ, যার শেষে '-on' থাকলে বহুবচনে তা '-a' তে রূপান্তরিত হয়। সেই নিয়মানুযায়ী, 'Criterion' হলো একবচন (Singular) এবং 'Criteria' হলো এর বহুবচন (Plural) রূপ। একইভাবে 'Phenomenon' থেকে 'Phenomena' গঠিত হয়। দৈনন্দিন ব্যবহারে আমরা প্রায়ই 'Criteria' শব্দটি ভুলভাবে একবচনে ব্যবহার করি, যা ব্যাকরণগতভাবে অশুদ্ধ।

16. What is the time....your watch?

a) in

b) at

c) by

d) to

Answer: by

Explanation: ঘড়ির সময় অর্থ বুঝাতে by বসে।

17. I have left the room but he (enter) the room.

a) enters

b) entered

c) has entered

d) is entering

Answer: has entered

Explanation: But যুক্ত compound sentence এর আগের অংশে present perfect tense হলে পরের অংশে present perfect tense হয়।

18. The synonym of 'intimidate' is-

a) weaken

b) depress

c) encourage

d) frighten

Answer: frighten

Explanation: Intimidate অর্থ ভয় দেখানো, frighten অর্থ আতঙ্কিত করা, ভয় দেখানো।

19. The enemy gave in at last. Here 'gave in' means-

a) fled away

b) fainted

c) yielded

d) moved back

Answer: yielded

Explanation: yield অর্থ বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া; give in- বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া।

20. Beat about the bush. সঠিক অনুবাদ-

a) অথৈ সাগরে ভাসা

b) অন্ধের কিবা রাত্রি কিবা দিন

c) যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই

d) তন্ন তন্ন করে খোঁজা

Answer: অথৈ সাগরে ভাসা

21. পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০ । ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স-

a) ১৮ বছর

b) ১৬ বছর

c) ১২ বছর

d) ৮ বছর

Answer: ১৮ বছর

22. একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?

a) ৩ জন

b) ৫ জন

c) ৭ জন

d) ১৫ জন

Answer: ৭ জন

23. দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

a) ৩২

b) ৪০

c) ৪২

d) ৪৫

Answer: ৩২

24. ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

a) ৭৪

b) ৭৫

c) ৭৬

d) ৭৭

Answer: ৭৫

25. a + b = √7, a - b = √3 হলে 5ab এর মান-

a) √3

b) √7

c) 5

d) 7

Answer: 5

26. একটি খুঁটির ছাযার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ-

a) 30°

b) 45°

c) 60°

d) 90°

Answer: 30°

27. একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো-

a) জ্যা

b) ব্যাস

c) ব্যাসার্ধ

d) বৃত্তকলা

Answer: ব্যাসার্ধ

28. একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান-

a) 10°

b) 60°

c) 70°

d) 280°

Answer: 70°

29. সরল সুদে কোনো আসল সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?

a) ৫%

b) ১০%

c) ১২%

d) ২৫%

Answer: ২৫%

30. পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?

a) ১০৬

b) ৩৩৩

c) ৯৯৯

d) ১২১

Answer: ৯৯৯

31. বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় অবস্থিত?

a) আসামদিয়া

b) মোহাম্মদ বিধবা পল্লী

c) চুকনগর

d) রায়ের বাজার

Answer: চুকনগর

32. 'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম?

a) বেগুন

b) আম

c) আলু

d) টমেটো

Answer: আলু

33. গ্রিনপিস কী?

a) জাতীয়তাবাদী সংগঠন

b) রাজনৈতিক সংগঠন

c) মানবতাবাদী সংগঠন

d) পরিবেশবাদী সংগঠন

Answer: পরিবেশবাদী সংগঠন

34. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?

a) চন্দ্র

b) তারকা

c) সূর্য

d) ব্লাক হোল

Answer: সূর্য

Explanation: অতিবেগুনি রশ্মি বা Ultraviolet (UV) Ray মূলত এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যা সূর্য থেকে আসে।

35. কম্পিউটার শব্দের অর্থ কী?

a) হিসাবকারী যন্ত্র

b) গণনাকারী যন্ত্র

c) পরীক্ষার যন্ত্র

d) বিমান চালানোর যন্ত্র

Answer: গণনাকারী যন্ত্র

Explanation: Computer শব্দটি গ্রিক শব্দ compute থেকে এসেছে ; যার অর্থ 'গণনা করা'। কম্পিউটারে পুনরাবৃত্তিমূলক কাজ করা বেশি সুবিধাজনক।

36. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?

a) ভূ-পৃষ্ঠে

b) মেরু অঞ্চলে

c) নিরক্ষীয় অঞ্চলে

d) পৃথিবীর কেন্দ্রে

Answer: নিরক্ষীয় অঞ্চলে

Explanation: মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি হওয়ায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে বেশি। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম।

37. ব্যাকটেরিয়া কী?

a) জড়বস্তু

b) প্রাণী

c) উদ্ভিদ

d) অণুজীব

Answer: অণুজীব

Explanation: ব্যাকটেরিয়া এক প্রকারের আদি নিউক্লিয়ার যুক্ত অসবুজ, এককোষী অণুজীব।

38. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?

a) ইউরোপ ও আফ্রিকা

b) এশিয়া ও ইউরোপ

c) এশিয়া ও অস্ট্রেলিয়া

d) আফ্রিকা ও এশিয়া

Answer: আফ্রিকা ও এশিয়া

Explanation: লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এবং যুক্ত করেছে বাব এল মান্দেব ও এডেন উপসাগরকে। উল্লেখ্য যে, লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল।

39. বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?

a) ২ এপ্রিল

b) ২ ফেব্রুয়ারি

c) ২ জুন

d) ২ জুলাই

Answer: ২ এপ্রিল

Explanation: ২ এপ্রিল - আন্তর্জাতিক অটিজম দিবস, ২ ফেব্রুয়ারি- বিশ্ব জলাভূমি দিবস, জাতীয় জনসংখ্যা দিবস, জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

40. জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়?

a) ৩ ডিসেম্বর

b) ৩ নভেম্বর

c) ৪ ডিসেম্বর

d) ৪ নভেম্বর

Answer: ৪ নভেম্বর

Explanation: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদের অধিবেশনে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

We hope ১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ২৬) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha