1. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের মানুষের উন্নতির কথা তুলে ধরেছেন?
a) (ক) ইংল্যান্ড
b) (খ) রাশিয়া
c) (গ) বেলারুশ
d) (ঘ) জাপান
Answer: (খ) রাশিয়া
2. প্রমথ চৌধুরীর ‘সাহিত্য খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
a) (ক) সবুজপত্র
b) (খ) সমকাল
c) (গ) ভারতী
d) (ঘ) বঙ্গদর্শন
Answer: (ক) সবুজপত্র
3. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি?*
a) খতিব মিয়া
b) আক্কাস আলী
c) আব্দুল কাদের
d) আরেফ আলী
Answer: আরেফ আলী
4. কোনটি ঐতিহাসিক নাটক?
a) রাজসিংহ
b) রক্তাক্ত প্রান্তর
c) শর্মিষ্ঠা
d) পলাশীর যুদ্ধ
Answer: রক্তাক্ত প্রান্তর
5. ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কাব্যটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
a) (ক) লোক লোকান্তর
b) (খ) কালবেলা
c) (গ) সোনালী কাবিন
d) (ঘ) কবি ও কোলাহল
Answer: (গ) সোনালী কাবিন
6. নিম্নের কোনটি সৈয়দ শামসুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ?
a) (ক) আমার পরিচয়
b) (খ) নিষিদ্ধ লোবান
c) (গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
d) (ঘ) কোনোটিই নয়
Answer: (ক) আমার পরিচয়
7. ‘রেইনকোট’ কার লেখা ছোটগল্প?
a) (ক) আলাউদ্দিন আল আজাদ
b) (খ) আখতারুজ্জামান ইলিয়াস
c) (গ) শওকত ওসমান
d) (ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
Answer: (খ) আখতারুজ্জামান ইলিয়াস
8. মনোয়ার ও টুলটুল কোন গল্পের চরিত্র?
a) (ক) শাস্তি
b) (খ) নতুন জন্ম
c) (গ) কালো মাফলার
d) (ঘ) পুঁই মাচা
Answer: (গ) কালো মাফলার
9. রবীন্দ্রনাথের শাস্তি গল্পে চন্দরার বয়স কত ছিল?*
a) (ক) পনের-ষোল
b) (খ) ষোল-সতের
c) (গ) সতের-আঠারো
d) (ঘ) আঠারো-উনিশ
Answer: (গ) সতের-আঠারো
10. ‘পাখির নীড়ের মত চোখ বাংলা’ কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?*
a) (ক) বিষ্ণু দে
b) (খ) অমিয় চক্রবর্তী
c) (গ) সুধীন দত্ত
d) (ঘ) জীবনানন্দ দাশ
Answer: (ঘ) জীবনানন্দ দাশ
11. ‘রাজবন্দীর জবানবন্দী’ কী ধরনের রচনা?*
a) (ক) কাব্য
b) (খ) প্রবন্ধ
c) (গ) নাট্যগ্রন্থ
d) (ঘ) উপন্যাস
Answer: (খ) প্রবন্ধ
12. ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত?
a) (ক) অক্ষরবৃত্ত
b) (খ) ত্রিপদী
c) (গ) স্বরবৃত্ত
d) (ঘ) মাত্রাবৃত্ত
Answer: (ঘ) মাত্রাবৃত্ত
13. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প কোনটি?*
a) (ক) প্রাগৈতিহাসিক
b) (খ) লেখকের কথা
c) (গ) ভিটেমাটি
d) (ঘ) পদ্মা নদীর মাঝি
Answer: (ক) প্রাগৈতিহাসিক
Read More:
14. ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য কী?*
a) (ক) নারী শিক্ষা গ্রহণ
b) (খ) নারীর মানসিক দাসত্ব মোচন
c) (গ) নারী পুরুষের সমতা অর্জন
d) (ঘ) পুরুষকে পরাজিত করা
Answer: (খ) নারীর মানসিক দাসত্ব মোচন
15. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-*
a) (ক) সাধুভাষা
b) (খ) আঞ্চলিক ভাষা
c) (গ) প্রমিত ভাষা
d) (ঘ) উপভাষা
Answer: (গ) প্রমিত ভাষা
16. শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটি?
a) (ক) অক্ষরবৃত্ত
b) (খ) মাত্রাবৃত্ত
c) (গ) স্বরবৃত্ত
d) (ঘ) কোনোটিই নয়
Answer: (গ) স্বরবৃত্ত
17. বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
a) (ক) যুবতি
b) (খ) কাহিনী
c) (গ) মন্ত্রিত্ব
d) (ঘ) কিংবদন্তি
Answer: (খ) কাহিনী
Explanation: বাংলা একাডেমির প্রমিত নিয়ম অনুযায়ী সকল অতৎসম (তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র) শব্দের বানানে কেবল 'ই' বা 'ই-কার' ব্যবহৃত হবে। যেহেতু 'কাহিনি' একটি পারসিক (বিদেশি) শব্দ, তাই এখানে 'ঈ-কার' ব্যবহার করা অশুদ্ধ। শুদ্ধ রূপটি হবে 'কাহিনি'।
18. নিচের কোনটিতে ‘অ’ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে?
a) (ক) অতি
b) (খ) অণু
c) (গ) অদ্য
d) (ঘ) অনেক
Answer: (ঘ) অনেক
19. সুলিখিত পত্র অনেক সময় কীসের মর্যাদা লাভ করে?
a) (ক) ঐতিহাসিক
b) (খ) সামাজিক
c) (গ) সাহিত্যিক
d) (ঘ) সাংস্কৃতিক
Answer: (গ) সাহিত্যিক
20. ব্যবসায়িক পত্রের প্রধান তিনটি গুণ কী কী?*
a) (ক) সংক্ষিপ্ততা, স্পষ্টতা, সৌজন্য
b) (খ) আবেগ, দীর্ঘসূত্রিতা, কাঠিন্য
c) (গ) বর্ণনা, অলঙ্কার, জটিলতা
d) (ঘ) সাহিত্যিক মান, ছন্দ, উপমা
Answer: (ক) সংক্ষিপ্ততা, স্পষ্টতা, সৌজন্য
21. ‘Meticulous’ শব্দের অর্থ-
a) (ক) অস্পষ্ট
b) (খ) মাধ্যমিক পাশ
c) (গ) যত্নবান
d) (ঘ) সামর্থ্যবান
Answer: (গ) যত্নবান
22. ‘Brevit is the soul of wit’ প্রবাদটি যথাযথ অনুবাদ-
a) (ক) অতি অল্প হইল
b) (খ) মানিকের খানিক ভালো
c) (গ) প্রাণের কথা বুকে বাজে
d) (ঘ) কথা কম কাজ বেশি
Answer: (খ) মানিকের খানিক ভালো
23. ‘আত্মজা ও একটি করবী গাছ’ কার লেখা গল্প?*
a) (ক) আল হেলাল
b) (খ) শওকত আলী
c) (গ) রিজিয়া রহমান
d) (ঘ) হাসান আজিজুল হক
Answer: (ঘ) হাসান আজিজুল হক
24. কোনটি শামসুর রাহমানের কবিতা?*
a) (ক) আসাদের শার্ট
b) (খ) বর্ণমালা, আমার দু:খিনী বর্ণমালা
c) (গ) হাতির শুড়
d) (ঘ) সবকয়টি
Answer: (ঘ) সবকয়টি
25. . মনোয়ার ও টুলটুল কোন গল্পের চরিত্র?
a) কালো মাফলার
b) পুই মাচা
c) (ক) শাস্তি
d) (খ) নতুন জন্ম
Answer: কালো মাফলার