1. 'নদী' এর সমার্থক শব্দ কোনটি?
a) তটিনী
b) অর্ণব
c) অম্বর
d) কানন
Answer: তটিনী
2. 'চোখ' এর সমার্থক শব্দ কোনটি?
a) কর
b) চরণ
c) নয়ন
d) বদন
Answer: নয়ন
3. 'মুখ' এর সমার্থক শব্দ কোনটি?
a) বদন
b) লোচন
c) কর
d) কেশ
Answer: বদন
4. 'হাত' এর সমার্থক শব্দ কোনটি?
a) পদ
b) কর
c) উরু
d) কেশ
Answer: কর
5. 'পা' এর সমার্থক শব্দ কোনটি?
a) কর
b) বদন
c) চরণ
d) লোচন
Answer: চরণ
6. 'রাজা' এর সমার্থক শব্দ কোনটি?
a) নৃপতি
b) অমাত্য
c) প্রজা
d) ভৃত্য
Answer: নৃপতি
7. 'মন্ত্রী' এর সমার্থক শব্দ কোনটি?
a) নৃপতি
b) অমাত্য
c) ভৃত্য
d) সেনানী
Answer: অমাত্য
8. 'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
a) শশধর
b) নিশাকর
c) সুধাকর
d) ভাস্কর
Answer: ভাস্কর
9. 'চন্দ্র' এর সমার্থক শব্দ কোনটি?
a) তপন
b) দিবাকর
c) শশধর
d) ভাস্কর
Answer: শশধর
10. 'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?
a) অম্বর
b) বসুধা
c) অনিল
d) সলিল
Answer: বসুধা
11. 'আকাশ' এর সমার্থক শব্দ কোনটি?
a) গগন
b) ধরণী
c) অর্ণব
d) কানন
Answer: গগন
Read More:
12. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
a) অনিল
b) অনল
c) সলিল
d) অর্ণব
Answer: অনল
13. 'বাতাস' এর সমার্থক শব্দ কোনটি?
a) অনল
b) সলিল
c) অনিল
d) অর্ণব
Answer: অনিল
14. 'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?
a) অর্ণব
b) তটিনী
c) গিরি
d) কানন
Answer: অর্ণব
15. 'পর্বত' এর সমার্থক শব্দ কোনটি?
a) অর্ণব
b) গিরি
c) সলিল
d) অনিল
Answer: গিরি
16. 'বন' এর সমার্থক শব্দ কোনটি?
a) কানন
b) অম্বর
c) ধরণী
d) তটিনী
Answer: কানন
17. 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ কোনটি?
a) বসুধা
b) বিভাবরী
c) তটিনী
d) সৌদামিনী
Answer: সৌদামিনী
18. 'রাত্রি' এর সমার্থক শব্দ কোনটি?
a) দিবাকর
b) ভাস্কর
c) বিভাবরী
d) তপন
Answer: বিভাবরী
19. 'ফুল' এর সমার্থক শব্দ কোনটি?
a) কুসুম
b) পল্লব
c) অঙ্কুর
d) তরু
Answer: কুসুম
20. 'সাপ' এর সমার্থক শব্দ কোনটি?
a) কুরঙ্গ
b) ভুজঙ্গ
c) মাতঙ্গ
d) বিহঙ্গ
Answer: ভুজঙ্গ