Exams Post Study Jobs Leaderboard Shop

১১তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৯)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১১তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৯) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

a) কাব্য

b) ছোটগল্প

c) নাটক

d) উপন্যাস

Answer: ছোটগল্প

Explanation: বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা ছোটগল্প। তবে বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য।

2. কালি ও কলম কী?

a) উপন্যাস

b) কাব্যগ্রন্থ

c) পত্রিকা

d) প্রবন্ধ

Answer: পত্রিকা

Explanation: 'কালি ও কলম' প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত একটি মাসিক সাহিত্য পত্রিকা। এটি ১৯২৬ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়।

3. কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

a) ঝরা পালক

b) সাতটি তারার তিমির

c) অর্কেস্ট্রা

d) মহাপৃথিবী

Answer: অর্কেস্ট্রা

Explanation: 'অর্কেস্ট্রা' হলো সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ।

4. উৎ + শ্বাস- এটি কোন সন্ধি?

a) নিপাতনে সিদ্ধ

b) স্বরসন্ধি

c) ব্যঞ্জনসন্ধি

d) বিসর্গসন্ধি

Answer: ব্যঞ্জনসন্ধি

Explanation: উৎ + শ্বাস = উচ্ছ্বাস। এটি তৎসম ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

5. সমাস নির্ণয় করুন- 'ধানের ক্ষেত'

a) তৎপুরুষ

b) বহুব্রীহি

c) কর্মধারয়

d) অব্যয়ীভাব

Answer: তৎপুরুষ

Explanation: ধানের ক্ষেত- ধানক্ষেত (ষষ্ঠী তৎপুরুষ) । এখানে পূর্বপদে 'এর' বিভক্তি লোপ পেয়েছে। আমরা জানি, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে।

6. ইঁদুর কপালে কী?

a) প্রবাদ

b) বাগধারা

c) সমস্ত পদ

d) ব্যাসবাক্য

Answer: বাগধারা

Explanation: 'ইঁদুর কপালে' দ্বারা বোঝায় 'মন্দভাগ্য'। এটি একটি বাগধারা।

7. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?

a) বনফুল

b) গাজীমিয়া

c) ভ্রমর

d) জরাসন্ধ

Answer: গাজীমিয়া

Explanation: 'জরাসন্ধ' হলো চরুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। 'বনফুল' হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। 'ভ্রমর' সমরেশ বসুর ছদ্মনাম। সমরেশ বসুর আরেকটি ছদ্মনাম হলো কালকূট।

8. কোন শব্দটি ঘোড়ার সমার্থক?

a) তুরঙ্গ

b) ভুজঙ্গ

c) কুরঙ্গ

d) বিহঙ্গ

Answer: তুরঙ্গ

Explanation: কুরঙ্গ শব্দের অর্থ- হরিণ বা মৃগ। ভুজঙ্গ শব্দের অর্থ - সাপ বা সর্প। বিহঙ্গ শব্দের অর্থ -পাখি।

9. কোনটি দন্ত্য ধ্বনি?

a)

b)

c)

d)

Answer:

Explanation: দন্ত্য ধ্বনি হলো- ত, থ, দ, ধ, ন।

10. ভাষার মূল উপকরণ কী?

a) বাক্য

b) ধ্বনি

c) শব্দ

d) বর্ণ

Answer: বাক্য

Explanation: ভাষার মূল উপাদান ধ্বনি। কিন্তু মূল উপকরণ হলো বাক্য।

11. Choose the verb form of 'friend'.

a) friendship

b) friended

c) befriend

d) enfriend

Answer: befriend

Explanation: Friend (বন্ধু) শব্দটি noun. এর verb হল befriend ( বন্ধু হওয়া).

12. What is the synonym of 'reveal'?

a) disclose

b) conceal

c) proclaim

d) pacify

Answer: disclose

Explanation: reveal অর্থ প্রকাশ করা, disclose অর্থ প্রকাশ করা।

13. 'Swan song' means -

a) First work

b) Last work

c) Middle work

d) Early work

Answer: Last work

Explanation: Swan song অর্থ শেষ কর্ম বা কাজ।

14. Sinners will suffer.....

a) in fine

b) in the long run

c) in no time

d) in the court

Answer: in the long run

Explanation: Sinners will suffer in the long run এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ- পাপীরা অবশেষে ভোগে।

15. Do not insist.....his going there.

a) to

b) on

c) with

d) in

Answer: on

Explanation: Insist on -জোর করা বা পীড়াপীড়ি করা।

16. We worked hard so that we....succeed.

a) can

b) could

c) may

d) should

Answer: could

Explanation: So that এর আগে past tense হলে এর পরে could /might বসে।

17. .....water of thir pont is clear. Use article.

a) The

b) A

c) No article

d) An

Answer: The

Explanation: সাধারণত material noun এর পূর্বে article ব্যবহৃত হয় না। কিন্তু material noun যদি বিশেষায়িত করে বোঝায় তার পূর্বে article 'the' বসে।

18. Which one is a compound noun?

a) Headmaster

b) Information

c) Friday

d) Examination

Answer: Headmaster

Explanation: দুইটি noun এর সমন্বয়ে গঠিত শব্দকে compound noun বলে। এখানে,Headmaster শব্দ দুটি noun (Head + master) এর সমন্বয়ে গঠিত হয়েছে।

19. He advised me....smoking.

a) give up

b) to stop

c) to give up

d) from giving up

Answer: to give up

Explanation: কাউকে পরামর্শ দেওয়া অর্থে Advise এর পর preposition হিসেবে to বসে।

20. 'Blue blood' means-

a) aristocratic birth

b) scoundrel

c) fresh blood

d) blood of king

Answer: aristocratic birth

Explanation: Blue blood একটি phrase, যার অর্থ অভিজাত্য। Aristocratic birth অর্থ সম্ভ্রান্ত বংশে জন্ম; যা Blue blood এর সমার্থক।

21. নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

a) (৪, ৬)

b) (৬, ৯)

c) (৯, ১২)

d) (১২, ১৭)

Answer: (১২, ১৭)

Explanation: মৌলিক উৎপাদকের বিশ্লেষণে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে এরা পরস্পর সহমৌলিক। প্রশ্নে প্রদত্ত কেবল ১২, ১৭ ক্রমজোড়টি সহমৌলিক।

22. একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?

a) 3 গুণ

b) 6 গুণ

c) 9 গুণ

d) 18 গুণ

Answer: 3 গুণ

23. কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 20° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

a) 35°

b) 40°

c) 45°

d) 55°

Answer: 35°

24. ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

a)

b)

c)

d)

Answer:

25. বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

a) ৯০°

b) ১০৫°

c) ৬০°

d) ১২০°

Answer: ১০৫°

26. এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

a) ২০০০০

b) ২২৫০০

c) ২৫০০০

d) ৩০০০০

Answer: ২৫০০০

27. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6cm হলে ক্ষেত্রফল কত হবে?

a) 12 sq.cm

b) 18 sq.cm

c) 24 sq.cm

d) 36 sq.cm

Answer: 18 sq.cm

28. 1 + 3 + 6 + 10 + 15 +...... ধারাটির ৭ম পদটি কত?

a) 20

b) 25

c) 21

d) 28

Answer: 28

29. কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে-

a) ২৫০

b) ৩০০

c) ১০০

d) ২০০

Answer: ২০০

30. ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

a) ৬০

b) ৬৫

c) ৭০

d) ৭৫

Answer: ৭৫

31. চিরশান্তির শহর কোনটি?

a) রোম

b) ভেনিস

c) এথেন্স

d) অসলো

Answer: রোম

Explanation: ইতালির রাজধানী রোম-কে চির শান্তির শহর বা চিরন্তন শহর (Eternal City) বলা হয়।

32. ভুটানের মুদ্রার নাম কি?

a) রুপি

b) রুশিয়া

c) গুলট্রাম

d) বাথ

Answer: গুলট্রাম

Explanation: ভুটানের মুদ্রার একককে বলা হয় গুলট্রাম (BTN)।

33. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

a) চাকমা

b) সাঁওতাল

c) গারো

d) মারমা

Answer: চাকমা

Explanation: বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক উপজাতি হলো চাকমা জনগোষ্ঠী, তাদের পরেই রয়েছে মারমা এবং ত্রিপুরা ও সাঁওতাল।

34. পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি?

a) লৌহ

b) ইস্পাত

c) হীরক

d) পাথর

Answer: হীরক

Explanation: পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ পদার্থ হলো হীরা (Diamond)।

35. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

a) শেষরাতে

b) মধ্যাহ্নে

c) অপরাহ্ণে

d) সবসময়

Answer: অপরাহ্ণে

Explanation: সমুদ্র বায়ু সাধারণত বিকেলের দিকে এবং সন্ধ্যার আগে সবচেয়ে প্রবল বেগে প্রবাহিত হয়।

36. আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?

a) ম্যালিক এসিড

b) ফলিক এসিড

c) অক্সালিক এসিড

d) সাইট্রিক এসিড

Answer: ম্যালিক এসিড

Explanation: আপেলে প্রধানত ম্যালিক এসিড (Malic Acid) থাকে। আপেলের টক-মিষ্টি স্বাদের জন্য মূলত এই এসিডটিই দায়ী।

37. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

a) ২ বছর

b) ৩ বছর

c) ৪ বছর

d) ৫ বছর

Answer: ৪ বছর

Explanation: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন এম হামিদুল্লাহ। তিনি ১৮ জানুয়ারি ১৯৭২ থেকে ১৮ নভেম্বর ১৯৭৪ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

38. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

a) নিঝুম দ্বীপ

b) সেন্টমার্টিন দ্বীপ

c) দক্ষিণ তালপট্টি দ্বীপ

d) কুতুবদিয়া দ্বীপ

Answer: দক্ষিণ তালপট্টি দ্বীপ

Explanation: হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ।

39. লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

a) ১২০ দিন

b) ১০০ দিন

c) ৮০ দিন

d) ৬০ দিন

Answer: ১২০ দিন

Explanation: লোহিত রক্ত কণিকার (RBC) গড় আয়ু প্রায় ১০০ থেকে ১২০ দিন (বা প্রায় ৪ মাস)। এই সময়ের পর, পুরনো লোহিত রক্ত কণিকাগুলো প্লিহা (spleen) এবং অন্যান্য অংশে ভেঙে যায় এবং অস্থি মজ্জা নতুন রক্ত কণিকা তৈরি করে।

40. নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?

a) ফ্যাক্স

b) ই-মেইল

c) টেলিফোন

d) টেলিভিশন

Answer: ই-মেইল

Explanation: ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়।

We hope ১১তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় (মডেল টেস্ট ১৯) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha