1. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া
d) অব্যয়
Answer: অব্যয়
2. সন্ধির প্রধান সুবিধা কি?
a) পড়ার সুবিধা
b) শোনার সুবিধা
c) লেখার সুবিধা
d) উচ্চারণের সুবিধা
Answer: উচ্চারণের সুবিধা
3. সন্ধির উদ্দেশ্য কোনটি?
a) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
b) শব্দগত মাধুর্য সৃষ্টি
c) বর্ণের মিলন
d) শব্দের মিলন
Answer: ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
4. অহরহ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) অহঃ+অহ
b) অহঃ+রহ
c) আহঃ+অহ
d) অহঃ+রহ
Answer: অহঃ+অহ
5. বাংলা সন্ধি কত প্রকার?
a) ৩
b) ২
c) ১
d) ৪
Answer: ২
6. সন্ধি ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়?
a) ধ্বনিতত্ত্বে
b) বাক্যতত্ত্বে
c) শব্দতত্ত্বে
d) অর্থ তত্ত্বে
Answer: ধ্বনিতত্ত্বে
7. নিয়ম অনুসারে সন্ধি হয় না-
a) পাবক
b) শাবক
c) কুলটা
d) গায়ক
Answer: কুলটা
8. 'দুর্যোগ' এর সন্ধি বিচ্ছেদ-
a) দুর+যোগ
b) দু+যোগ
c) দুঃ+র্যোগ
d) দুঃ+যোগ
Answer: দুঃ+যোগ
9. 'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a) লো+অন
b) লৈ+বন
c) লো+বন
d) ল+বন
Answer: লো+অন
10. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a) ষড়+ঋতু
b) ষড়্+ঋতু
c) ষট্+ঋতু
d) ষট+ঋতু
Answer: ষট্+ঋতু
11. 'অলংকার' শব্দের সন্ধি বিচ্ছেদ-
a) অলম্+কার
b) অ+লঙ্কার
c) অলং+কার
d) অলঙ্ক+কার
Answer: অলম্+কার
12. কোনটি স্বর সন্ধি-
a) কৃষ্টি
b) দিগন্ত
c) নাবিক
d) সঞ্চয়
Answer: নাবিক
13. স্বরের সঙ্গে স্বরের মিলনে কোন সন্ধি হয়?
a) স্বরসন্ধি
b) ব্যঞ্জনসন্ধি
c) বিসর্গসন্ধি
d) স্বর-ব্যঞ্জন সন্ধি
Answer: স্বরসন্ধি
14. আ+আ=আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
a) নরাধম
b) প্রাণাধিক
c) মহাশয়
d) হিমালয়
Answer: মহাশয়
15. অ+এ=ও সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
a) জনৈক
b) সদৈব
c) মতৈক্য
d) মহৈশ্বর্য
Answer: জনৈক
16. কোনটি স্বরধ্বনির উদাহরণ-
a) অহরহ
b) বনস্পতি
c) হিমালয়
d) সংসার
Answer: হিমালয়
17. ঢাকা+ঈশ্বরী=ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে?
a) অ+ঈ=এ
b) আ+ঈ=এ
c) আ+ই=এ
d) অ+ই=এ
Answer: আ+ঈ=এ
18. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ-
a) গব+এষণা
b) গো+এষণা
c) গো+বেষণা
d) গো+ষণা
Answer: গো+এষণা
19. 'সপ্তর্ষি' এর সঠিক সন্ধি কোনটি?
a) সপ্ত+রষি
b) সপ্ত+ঋষি
c) সপ্তো+ঋষি
d) সপ্তঃ+ঋষি
Answer: সপ্ত+ঋষি
20. কোনটি শুদ্ধ?
a) অভু+দয়=অভ্যুদয়
b) অভি+উদয়=অভ্যুদয়
c) অভুঃ+দয়=অভ্যুদয়
d) অভ+দয়=অভ্যুদয়
Answer: অভি+উদয়=অভ্যুদয়