Exams Study Jobs Teachers Students

১০ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৪ (মডেল টেস্ট ২৭)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১০ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৪ (মডেল টেস্ট ২৭) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. 'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ-

ক) ষড় + ঋতু
খ) ষড়্ + ঋতু
গ) ষট + ঋতু
ঘ) ষট্ + ঋতু
উত্তর: ষট্ + ঋতু
ব্যাখ্যা: সন্ধিতে 'ট' এর পরে 'উ' আসলে 'ট' এর স্থলে ড(ড়) বসে।

2. This collar is too lamp এর অর্থ -

ক) এই কলারটি বড্ড শক্ত
খ) এই কলারটি বড্ড খসখসে
গ) এই কলারটি বড্ড নরম
ঘ) এই কলারটি বড্ড দৃঢ়
উত্তর: এই কলারটি বড্ড নরম
ব্যাখ্যা: limp এর অর্থ নরম বা নিস্তেজ।

3. 'উপভাষা' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ সমাস
খ) কর্মধারয় সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) বহুব্রীহি সমাস
উত্তর: অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা: ভাষার সদৃশ = উপভাষা।

4. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি -

ক) যৌগিক বাক্য
খ) মিশ্র বাক্য
গ) সরল বাক্য
ঘ) সাধারণ বাক্য
উত্তর: যৌগিক বাক্য
ব্যাখ্যা: বাক্যে এবং/ কিন্তু / অথবা থাকলে যৌগিক বাক্য হয়।

5. 'জল পড়ে, পাতা নড়ে' এখানে 'জল' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) করণে শূন্য
উত্তর: কর্তায় শূন্য
ব্যাখ্যা: 'জল পড়ে, পাতা নড়ে'- বাক্যে 'জল' শব্দটি 'কর্তায় শূন্য'।

6. 'A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) সম্পূর্ণভাবে
খ) সারাক্ষণ
গ) শেষ পর্যন্ত
ঘ) মৃত্যু অবধি
উত্তর: সম্পূর্ণভাবে
ব্যাখ্যা: 'A to Z' কথাটি 'সম্পূর্ণভাবে' অর্থে ব্যবহৃত হয়েছে।

7. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের উপর নির্ভর করে?

ক) বিষয়ের ওপর
খ) ভাবের ওপর
গ) বিন্যাসের ওপর
ঘ) ভাষার ওপর
উত্তর: ভাবের ওপর
ব্যাখ্যা: অনুবাদ কোন প্রকারের হবে তা নির্ভর করে ভাবের উপর। কারণ, অনুবাদক অনুবাদ করার সময় মূল বিষয়টি যেভাবে ভাববেন, তিনি সেইভাবে অনুবাদ করবেন।

8. কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?

ক) অজ
খ) নর
গ) কবিরাজ
ঘ) কবি
উত্তর: কবিরাজ
ব্যাখ্যা: কবিরাজ শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। এটি নিত্য পুরুষবাচক শব্দ।

9. 'রাজপথ' এর ব্যাসবাক্য কোনটি?

ক) পথের রাজা
খ) রাজার পথ
গ) রাজা নির্মিত পথ
ঘ) রাজাদের পথ
উত্তর: পথের রাজা
ব্যাখ্যা: 'রাজপথ' এর ব্যাসবাক্য- 'পথের রাজা' এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।

10. চলিত রীতির শব্দ কোনটি?

ক) শুষ্ক
খ) শুকনা
গ) তুলা
ঘ) তুলো
উত্তর: তুলো
ব্যাখ্যা: তুলো শব্দটি চলিত ভাষা রীতির শব্দ। বাকি শব্দগুলো সাধু ভাষারীতির।

11. 'Cock and bull story' means-

a) a fable
b) a tragedy
c) a false story
d) a wonderful story
Answer: a false story
Explanation: Cock and bull story একটি phrase - যার অর্থ আজগুবি গল্প বা মিথ্যা গল্প।

12. Everybody should....their old parents.

a) look at
b) look after
c) look up
d) look into
Answer: look after
Explanation: look after- দেখাশোনা করা।

13. None of the students.... a car.

a) have
b) have got
c) has
d) own
Answer: has
Explanation: None of + plural subject + singular verb হয়।

14. You had better....a doctor.

a) to see
b) see
c) saw
d) seen
Answer: see
Explanation: Had better/ would rather এর পর সবসময় verb এর base form বসে।

15. অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।

ক) Death is better than insult.
খ) Death is preferable to dishonour.
গ) Dishonour is preferable than death.
ঘ) Death is acceptable than dishonour.
উত্তর: Death is preferable to dishonour.
ব্যাখ্যা: চেয়ে.....শ্রেয় বোঝাতে preferable toবসে।

16. He is working hard....

a) as he can shine in life.
b) that he can shine in life.
c) to shining in life.
d) so that he can shine in life.
Answer: so that he can shine in life.
Explanation: কাজ + so that + ফলাফল/আশা।

17. The patient will.....soon.

a) come in
b) come off
c) come round
d) come by
Answer: come round
Explanation: come round অর্থ আরোগ্য লাভ করা।

18. What is the adjective of 'child'?

a) Childhood
b) Childly
c) Childish
d) Children
Answer: Childish
Explanation: childhood (abstract noun) childly (adverb) childish (adjective)

19. The correct spelling is-

a) humouros
b) humourious
c) humorous
d) humorious
Answer: humorous
Explanation: Humorous অর্থ রসাত্মক বা কৌতুকপ্রিয়।

20. What a nice scenery it is! (Assertive)

a) It is very nice scenery.
b) It is a great scenery.
c) It is a very nice scenery.
d) The scenery is very nice.
Answer: It is a very nice scenery.

21. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?

ক) অসংখ্য
খ) সমাধান নেই
গ) দুইটি
ঘ) একটি
উত্তর: সমাধান নেই

22. 10 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবণতি কোণ কত ডিগ্রি?

ক) 90°
খ) 60°
গ) 45°
ঘ) 30°
উত্তর: 60°

23. বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?

ক) 60°
খ) 30°
গ) 120°
ঘ) 180°
উত্তর: 30°
ব্যাখ্যা: বৃত্তের সূত্র অনুযায়ী, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে কেন্দ্রস্থ কোণ = 60° হওয়ায় বৃত্তস্থ কোণ হবে = 30°।

24. 50° এর পূরক কোণ কত?

ক) 130°
খ) 220°
গ) 40°
ঘ) 310°
উত্তর: 40°
ব্যাখ্যা: দুটি কোণের সমষ্টি 90° হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে।

25. দুইটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুণফল নিচের কোনটি হবে?

ক) 14
খ) 42
গ) 168
ঘ) 588
উত্তর: 588

26. মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

ক) ৪০ টাকা
খ) ৩২ টাকা
গ) ১৬০ টাকা
ঘ) ২০ টাকা
উত্তর: ১৬০ টাকা

27. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত?

ক) ১১২ টাকা
খ) ৩৬২ টাকা
গ) ৩৯২ টাকা
ঘ) ৩৮৬ টাকা
উত্তর: ৩৯২ টাকা

28. ১৫০ এর ১০% কত?

ক) ১.৫
খ) ১৫০
গ) ১০
ঘ) ১৫
উত্তর: ১৫
ব্যাখ্যা: ১৫০ এর ১০℅ = ১৫০ × ১০/১০০ = ১৫

29. ১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক নিচের কোনটি?

ক) ১/৪
খ) ৪/৯
গ) ৯/২০
ঘ) ৯/৪
উত্তর: ৯/৪

30. ৭ জন লোক একদিনে একটি কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে?

ক) ১/৪৯ অংশ
খ) ১/১৪ অংশ
গ) ১/৭ অংশ
ঘ) সম্পূর্ণ কাজ
উত্তর: ১/৭ অংশ

31. বাংলাদেশের শেষ নবাব সিরাজ-উ-দ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?

ক) পলাশী যুদ্ধে
খ) সিপাহি বিদ্রোহে
গ) বক্সারের যুদ্ধে
ঘ) কর্ণাটকের যুদ্ধে
উত্তর: পলাশী যুদ্ধে
ব্যাখ্যা: বাংলাদেশের শেষ স্বাধীন নবাব সিরাজ-উ-দ্দৌলা ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে পরাজিত হন।

32. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম-

ক) মাওরি
খ) সাঁওতাল
গ) মুরং
ঘ) গারো
উত্তর: মাওরি
ব্যাখ্যা: সাঁওতাল, গারো, মুরং বাংলাদেশের উপজাতি। আর মাউরি নিউজিল্যান্ডের একটি উপজাতি।

33. Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?

ক) ব্র্যাক ব্যাংক
খ) গ্রামীণ ব্যাংক
গ) জনতা ব্যাংক
ঘ) ডাচ্-বাংলা ব্যাংল
উত্তর: ব্র্যাক ব্যাংক

34. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) আর্গন
উত্তর: হাইড্রোজেন
ব্যাখ্যা: সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। সবচেয়ে ভারী গ্যাস রেডন।

35. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?

ক) A রক্ত গ্রুপকে
খ) B রক্ত গ্রুপকে
গ) AB রক্ত গ্রুপকে
ঘ) O রক্ত গ্রুপকে
উত্তর: AB রক্ত গ্রুপকে

36. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?

ক) পদ্মা
খ) যমুনা
গ) সুরমা
ঘ) মেঘনা
উত্তর: যমুনা

37. চট্টগ্রামের নাম 'ইসলামাবাদ' কে রাখেন?

ক) ইসলাম খান
খ) শায়েস্তা খান
গ) ঈশা খাঁ
ঘ) মীর জুমলা
উত্তর: শায়েস্তা খান
ব্যাখ্যা: ১৬৬৬ খ্রিষ্টাব্দে মোগল সুবাদার শায়েস্তা খান আরাকানদের পরাজিত করে চট্টগ্রাম দখলের পর এর নাম রাখেন 'ইসলামাবাদ'।

38. সূর্যোদয়ের দেশ কোনটি?

ক) চীন
খ) জাপান
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর: জাপান
ব্যাখ্যা: মহাপ্রাচীরের দেশ- চীন সূর্যোদয়ের দেশ- জাপান মুক্তভূমি হলো- থাইল্যান্ড হাজার দ্বীপের দেশ- ইন্দোনেশিয়া।

39. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-

ক) ৫ জুন
খ) ৫ জুলাই
গ) ৫ আগস্ট
ঘ) ৫ মার্চ
উত্তর: ৫ জুন
ব্যাখ্যা: বিশ্ব পরিবেশ দিবস -৫ জুন। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে।

40. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে?

ক) ১৯১৩
খ) ১৯১২
গ) ১৯১১
ঘ) ১৯৩১
উত্তর: ১৯১৩
ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি (Song Offerings)-এর ইংরেজি অনুবাদের জন্য এই prestigious পুরস্কার অর্জন করেন। তিনিই প্রথম এশীয় সাহিত্যিক হিসেবে সাহিত্যে এই সম্মান অর্জন করেন।

আশা করি ১০ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ -২০১৪ (মডেল টেস্ট ২৭) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট