Exams Study Jobs Teachers Students

বাংলা ব্যাকরণ পরিচিতি (পর্ব - ১)

NTRCA Exam 20 Questions By EASY LEARN

বাংলা ব্যাকরণ পরিচিতি (পর্ব - ১) নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ব্যাকরণের মূল ভিত্তি কী?

ক) ভাষা
খ) ধ্বনি
গ) বর্ণ
ঘ) শব্দ
উত্তর: ভাষা
ব্যাখ্যা: (ব্যাকরণ বি আকৃ অন) শব্দটির অর্থ-বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ যে শত্রু ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে তাই-ব্যাকরণ। ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে "যে শাস্ত্র জানিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তাকে ব্যাকরণ বলে"। তাই, ভাষার সংবিধান ব্যাকরণ এবং ব্যাকরণের মূল ভিত্তি- ভাষা। 'ব্যাকরণ' শব্দটি সংস্কৃত (তৎসম) হতে আগত।

2. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

ক) সাধারণ বিশ্লেষণ
খ) বিশেষভাবে বিশ্লেষণ
গ) সাধারণ সংশ্লেষণ
ঘ) বিশেষভাবে সংযোজন
উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ

3. ব্যাকরণের কাজ কী?

ক) নতুন ভাষা তৈরি করা
খ) দ্রুত পড়া ও লেখা শেখানো
গ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
ঘ) ভালো বক্তা তৈরি করা
উত্তর: ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

4. ভাষার সংবিধান কোনটি?

ক) বর্ণমালা
খ) ব্যাকরণ
গ) ধ্বনি
ঘ) সমাস
উত্তর: ব্যাকরণ

5. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-

ক) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
খ) ভাষার উন্নতি
গ) ভাষার শৃঙ্খলা
ঘ) ভাষার বিশ্লেষণ
উত্তর: ভাষার বিশ্লেষণ

6. ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?

ক) ভাষাকে চলতে
খ) ভাষাকে শাসন করতে
গ) ভাষাকে বলতে
ঘ) ভাষাকে বর্ণনা করতে
উত্তর: ভাষাকে বর্ণনা করতে

7. 'ব্যাকরা' কোন ভাষার শব্দ?

ক) বাংলা
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) সংস্কৃত
উত্তর: সংস্কৃত

8. ব্যাকরণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?

ক) বি+আ+কৃ অণ
খ) বি + আ + কৃ + অন
গ) বি+অ+কৃ + অণ
ঘ) বি+আ+ ক + অণ
উত্তর: বি + আ + কৃ + অন

9. ১০৩. সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? অথবা, বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ১০ টি
ঘ) ৪টি
উত্তর: ৪টি
ব্যাখ্যা: : প্রত্যেক ভাষার মৌলিক অংশ থাকে চারটি (১) ধ্বনি (২) শব্দ (৩) বাক্য (৪) অর্থ। তাই ব্যাকরণের আলোচ্য বিষয় প্রধানত চারটি (১) ধ্বনিতত্ত্ব (২) শব্দতত্ত্ব (৩) বাক্যতত্ত্ব (৪) অর্থতত্ত্ব।

10. কারক ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত?

ক) ধ্বনিতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) রূপতত্ত্বে
ঘ) শব্দতত্ত্বে
উত্তর: বাক্যতত্ত্বে

11. 'শব্দ প্রকরণ' ব্যাকরনের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তর: রূপতত্ত্বে

12. ব্যাকরণের যে অংশে শব্দ, বর্ণ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম কী?

ক) অর্থতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বর্ণতত্ত্ব
উত্তর: অর্থতত্ত্ব

13. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উত্তর: ভাষাতত্ত্ব

14. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-

ক) সমাস
খ) কারক
গ) সন্ধি
ঘ) লিঙ্গ
উত্তর: সন্ধি

15. 'লেক্সিকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?

ক) ধ্বনিতত্ত্ব
খ) অর্থতত্ত্ব
গ) শব্দতত্ত্ব
ঘ) অভিধানতত্ত্ব
উত্তর: অভিধানতত্ত্ব
ব্যাখ্যা: Lexicography = অভিধানতত্ত্ব; Phonology = ধ্বনিতত্ত্ব; Morphology শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব; Syntax = বাক্যতত্ত্ব বা পদক্রম; Semantics = অর্থতত্ত্ব।

16. 'Syntax' এর অর্থ হলো-

ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
উত্তর: বাক্যতত্ত্ব

17. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে বিধানের নামই-যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম-

ক) রসতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) ক্রিয়ার কাল
উত্তর: বাক্যতত্ত্ব

18. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
উত্তর: ধ্বনিতত্ত্ব

19. শব্দ তত্ত্বের অপর নাম কি?

ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) পদক্রম
উত্তর: রূপতত্ত্ব

20. ব্যাকরণের উচ্চ পর্যায়ে আলোচিত হয়-

ক) বাক্যতত্ত্ব
খ) অর্থ তত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) রূপতত্ত্ব
উত্তর: অর্থ তত্ত্ব

আশা করি বাংলা ব্যাকরণ পরিচিতি (পর্ব - ১) এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট