1. তৎসম শব্দের বানানে 'ণ' এর সঠিক ব্যবহার এর নিয়মই-
a) ষত্ব বিধান
b) ণত্ব বিধান
c) উপসর্গ
d) প্রত্যয়
Answer: ণত্ব বিধান
2. কোন জাতীয় শব্দে 'ণ' এর ব্যবহার হয় না?
a) মৌলিক শব্দে
b) তৎসম শব্দে
c) অর্ধ-তৎসম শব্দ
d) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
Answer: খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
3. 'ঋ', 'র', 'ষ' এর পরে কী হয়?
a) ণ
b) ন
c) ন্ন
d) ণ্য
Answer: ণ
4. কোন জাতীয় শব্দে মূর্ধন্য ণ এর ব্যবহার হয়?
a) দেশি
b) বিদেশি
c) তৎসম
d) খাঁটি বাংলা
Answer: তৎসম
5. ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
a) ন
b) ণ
c) ন্ন
d) ন্য
Answer: ণ
6. কোন বানানটি শুদ্ধ?
a) মধ্যাহ্ণ
b) পূর্বাহ্ণ
c) সায়াহ্ণ
d) অপরাহ্ন
Answer: পূর্বাহ্ণ
7. কোনটিতে স্বভাবতই ণ হয়েছে?
a) কৃপণ
b) রামায়ণ
c) অর্পণ
d) আপণ
Answer: আপণ
8. সমাসবদ্ধ পদে কোন নিয়ম খাটে না?
a) ষত্ব বিধানের
b) ণত্ব বিধানের
c) সন্ধির
d) প্রত্যয়ের
Answer: ণত্ব বিধানের
9. 'সর্বনাম' শব্দটিতে 'ণ' ব্যবহৃত হয় নি,কারণ এটি-
a) তৎসম শব্দ বলে
b) দেশি শব্দ বলে
c) বিদেশি শব্দ বলে
d) সমাসবদ্ধ শব্দ বলে
Answer: সমাসবদ্ধ শব্দ বলে
10. 'ত' বর্গীয় বর্ণের আগে কখনও.......হয় না।
a) ন
b) ণ
c) স
d) শ
Answer: ণ
11. চাণক্য মাণিক্য গণ.....গণনা পিণাক পণ্য বাণ কবিতায় মোট কয়টি শব্দ?
a) ৪২
b) ৪০
c) ৫০
d) ৪৫
Answer: ৪২
12. কোন জাতীয় শব্দে 'ষ' এর ব্যবহার হয়?
a) বিদেশি
b) তদ্ভব
c) দেশি
d) তৎসম
Answer: তৎসম
13. পণ্ডিতগণ কোন ধরনের শব্দের বানানে 'ষ' এ ব্যবহার অবিকৃত রাখার পক্ষপাতী?
a) দেশি
b) তৎসম
c) অর্ধ-তৎসম
d) খাঁটি বাংলা
Answer: তৎসম
14. বিদেশি ভাষা থেকে আগত শব্দে কোনটি ব্যবহৃত হয় না?
a) শ
b) ষ
c) স
d) হ
Answer: ষ
15. 'ই' কারান্ত ও 'উ' কারান্ত উপসরীপর কতকগুলো ধাতুতে কী হয়?
a) 'স' হয়
b) 'উ' হয়
c) 'ষ' হয়
d) 'ই' হয়
Answer: 'ষ' হয়
16. সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত শব্দে কোনটির ব্যবহার হয় না?
a) ষ
b) ণ
c) স
d) শ
Answer: ষ
17. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
a) অনুসঙ্গী
b) সুষম
c) অভিশাপ
d) বিষম/ কৃষ্টি
Answer: অনুসঙ্গী
18. ষত্ব বিধানের স্বাভাবিকভাবে 'ষ' হয়েছে কোন শব্দে?
a) মানুষ
b) বর্ষা
c) নষ্ট
d) বিষয়
Answer: মানুষ
19. কোন বানানটি অশুদ্ধ?
a) ঘরণি
b) সুবর্ণ
c) অনুষঙ্গ
d) ফটোষ্ট্যাট
Answer: ফটোষ্ট্যাট
20. সংস্কৃত কোন প্রত্যয়যুক্ত পদে ষ হয় না?
a) ষ্ণ
b) ষ্ণিক
c) অনট
d) সাৎ
Answer: সাৎ
21. কোন বর্ণ দুটোর পর ণ ও ষ হয়?
a) ঋ,র
b) ট,ঠ
c) ই,উ
d) ত,থ
Answer: ঋ,র
22. কোন বানানটি শুদ্ধ?
a) মুমুর্ষু
b) মুমূর্ষু
c) মূমূর্ষূ
d) মুমূর্সু
Answer: মুমূর্ষু
23. যা কখনো নষ্ট হয় না-এস সংক্ষিপ্ত রূপ কোনটি?
a) নশ্বর
b) অনন্যসাধারণ
c) সর্বংসহা
d) অবিনশ্বর
Answer: অবিনশ্বর
24. ট বর্গীয় ধ্বনির আগে 'ন' থাকলে তা কী হয়?
a) ষ
b) ণ
c) স
d) চ্ছ
Answer: ণ
25. নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়েছে কোনটিতে?
a) মুমূর্ষু
b) অনুষঙ্গ
c) বর্ষণ
d) ভূষণ
Answer: ভূষণ