1. ‘যিনি মৃত্যুকে জয় করেন’ তাঁকে কী বলা হয়?
a) মৃত্যুজয়
b) মর্ত্যজয়
c) মৃত্যুঞ্জয়
d) মৃত্যুজিৎ
Answer: মৃত্যুঞ্জয়
2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
a) যশোর
b) বরিশাল
c) খুলনা
d) টাঙ্গাইল
Answer: যশোর
3. ‘সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমি বুঝিয়াছিলাম’ উক্তিটির রচয়িতা কে?
a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
c) মানিক বন্দ্যোপাধ্যায়
d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Answer: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
4. ‘জড়িমা’ শব্দের অর্থ কী?
a) জড়িয়ে থাকা
b) চাকচিক্য
c) আড়ষ্টতা
d) জং ধরা
Answer: আড়ষ্টতা
5. কাজী নজরুল ইসলাম রচিত ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
a) অসাম্প্রদায়িক ব্যক্তি
b) পরমতসহিষ্ণু ব্যক্তি
c) যে নিজ ধর্ম মেনে চলে
d) যে নিজ ধর্মের সত্যকে চিনিছে
Answer: যে নিজ ধর্মের সত্যকে চিনিছে
6. ‘Subconscious’ শব্দটির বাংলা পরিভাষা শব্দ হলো—
a) অর্ধচেতন
b) অবচেতন
c) চেতনা
d) চেতনা প্রবাদ
Answer: অবচেতন
7. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
a) ছোটগল্প
b) নাটক
c) কাব্য
d) উপন্যাস
Answer: কাব্য
8. ‘লাজওয়াব’ শব্দের ‘লা’কোন উপসর্গ?
a) ফারসি
b) হিন্দি
c) ইংরেজি
d) আরবি
Answer: আরবি
9. ‘ওমন কথা মুখে আনতে নেই’ এখানে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
a) বাক্যন্ত্র
b) তিরস্কার
c) বদন
d) অমঙ্গল
Answer: অমঙ্গল
10. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
a) কাজী নজরুল ইসলাম
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) মুহিব খান
d) যতীন্দ্রমোহন বাগচী
Answer: যতীন্দ্রমোহন বাগচী
11. ‘জাহাকুল আবদ’ শব্দের অর্থ কী?
a) বন্দীর হাসি
b) গোলামের হাসি
c) প্রেমিকার হাসি
d) সন্তানের হাসি
Answer: গোলামের হাসি
12. ‘জাহান্নাম’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) আরবি
b) ফারসি
c) ফরাসি
d) পর্তুগিজ
Answer: আরবি
13. বাংলা অভিধানে কোন শব্দটি আগে আসবে?
a) চাঁপা
b) চানা
c) চালা
d) চাঁটি
Answer: চাঁটি
14. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
a) বিষের বাঁশী
b) চক্রবাক
c) অগ্নিবীণা
d) সাম্যবাদী
Answer: অগ্নিবীণা
15. কাজটা তো ভালো, কিন্তু ম্যাও ধরবে কে? ‘ম্যাও ধরা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) পছন্দ হওয়া
b) দায়িত্ব নেওয়া
c) অনুরোধ করা
d) একগুঁয়েমি দেখানো
Answer: দায়িত্ব নেওয়া
16. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
a) বৃহদার্থে
b) সাদৃশ্য অর্থে
c) ব্যঙ্গার্থে
d) ক্ষুদ্রার্থে
Answer: ক্ষুদ্রার্থে
17. মুখচোরা বাগধারাটির অর্থ কী?
a) লাজুক
b) ভিতু
c) স্পষ্টভাষী
d) বাচাল
Answer: লাজুক
18. রাতুল শব্দের অর্থ কী? ক) লাল খ) সাদা ঘ) কালো ঘ) নীল
a) লাল
b) সাদা
c) কালো
d) নীল
Answer: লাল
19. ‘অহংকার পতনের মূল’—বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে শূন্য
b) করণে শূন্য
c) অপাদানে শূন্য
d) আধিকরণে শূন্য
Answer: করণে শূন্য
20. আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) নিষিদ্ধ
b) উদ্যত
c) হাজির
d) অনাসক্ত
Answer: নিষিদ্ধ