1. 'এয়োগণ' শব্দের অর্থ কী?
a) সধবা নারী
b) পতিহীনা নারী
c) বন্ধ্যা নারী
d) অবিবাহিত নারী
Answer: সধবা নারী
2. 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- উক্তিটি কার?
a) সুভাষ মুখোপাধ্যায়
b) দ্বিজেন্দ্রলাল রায়
c) শামসুর রাহমান
d) কামিনী রায়
Answer: সুভাষ মুখোপাধ্যায়
3. 'হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'। এখানে 'হাটে হাটে' কী?
a) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
b) অব্যয়ের দ্বিরুক্তি
c) পদাতাক দ্বিরুক্তি
d) অনুকার দ্বিরুক্তি
Answer: পদাতাক দ্বিরুক্তি
4. 'চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী'- এটি কোন সমাসের উদাহরণ?
a) মধ্যপদলোপী কর্মধারয়
b) রূপক কর্মধারয়
c) দ্বিতীয়া তৎপুরুষ
d) বহুব্রীহি
Answer: দ্বিতীয়া তৎপুরুষ
5. 'য' এর উচ্চারণ স্থানগত অবস্থান কী?
a) কণ্ঠ
b) মূর্ধা
c) দন্ত্য
d) তালব্য
Answer: তালব্য
6. দেশি শব্দ কোনটি?
a) বেগম
b) আজ
c) ডাব
d) তেষ্টা
Answer: ডাব
7. 'বৈষম্যবিরোধী' কোন সমাস দ্বারা গঠিত?
a) দ্বিতীয়া তৎপুরুষ
b) তৃতীয়া তৎপুরুষ
c) চতুর্থী তৎপুরুষ
d) ষষ্ঠী তৎপুরুষ
Answer: ষষ্ঠী তৎপুরুষ
8. 'লোভ পরিত্যাগ কর, তুমি সুখে থাকবে'। বাক্যটি-
a) জটিল বাক্য
b) যৌগিক বাক্য
c) সরল বাক্য
d) কোনটিই নয়
Answer: যৌগিক বাক্য
9. কোন বানানটি সঠিক?
a) দূরাবস্থা
b) দুরাবস্থা
c) দূরবস্থা
d) দুরবস্থা
Answer: দুরবস্থা
10. অনুজ্ঞাসূচক বাক্য কোনটি?
a) তুমি কি জ্ঞান হারা হয়েছো?
b) এবার তুমি দাঁড়াও!
c) যদি শৈশব ফিরে পেতাম।
d) কী সুন্দর দৃশ্য!
Answer: এবার তুমি দাঁড়াও!
11. 'জামদানি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) আরবি
b) ফারসি
c) তুর্কি
d) হিন্দি
Answer: ফারসি
12. 'খ' যুক্তবর্ণটি-
a) 'ত' ও 'ত' এর মিলিত রূপ
b) 'ত' ও 'থ' এর মিলিত রূপ
c) 'থ' ও 'ত' এর মিলিত রূপ
d) 'থ' ও 'থ' এর মিলিত রূপ
Answer: 'ত' ও 'থ' এর মিলিত রূপ
13. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?
a) এ- কার মাত্রা যুক্ত বলে
b) 'এ' মাত্রাহীন বর্ণ বলে
c) 'এ' উচ্চারণ বোঝাতে
d) 'অ্যা' উচ্চারণ বোঝাতে
Answer: 'অ্যা' উচ্চারণ বোঝাতে
14. 'Migration'-এর বাংলা পরিভাষা-
a) প্রব্রজ্যা
b) প্ৰব্ৰজন
c) প্রব্রজিত
d) প্রব্রাজিত
Answer: প্ৰব্ৰজন
15. 'দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।' কোন কারকে কোন বিভক্তি
a) তৎপুরুষ
b) কর্তায় ষষ্ঠী
c) সম্প্রদানে ষষ্ঠী
d) নিমিত্তার্থে চতুর্থী
Answer: সম্প্রদানে ষষ্ঠী
16. নানান দেশে নানান ভাষা/ বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? এ পঙ্ক্তির রচয়িতা কে?
a) অতুলপ্রসাদ সেন
b) রামনিধি গুপ্ত
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) দ্বিজেন্দ্রনাথ রায়
Answer: রামনিধি গুপ্ত
17. শুদ্ধ শব্দগুচ্ছ-
a) মুহূর্মুহু, মুহূর্ত
b) ত্রিকোণ, উনবিংশ
c) ঊষা, কোনা
d) অদ্যাপি, যদ্যাপি
Answer: ঊষা, কোনা
18. 'আমি এবার পারব' বাক্যে কয়টি অক্ষর?
a) সাত
b) ছয়
c) পাঁচ
d) চার
Answer: ছয়
19. 'আমার পথ' প্রবন্ধের মূল উপজীব্য কী?
a) আত্মবিশ্বাস জাগ্রত করা
b) সমাজতন্ত্র
c) শোষণের বিরুদ্ধে প্রতিবাদ
d) সাম্যবাদ
Answer: আত্মবিশ্বাস জাগ্রত করা
20. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'ধর্মের ষাঁড়'-
a) স্বার্থপর
b) বেহায়া
c) সুসময়ের বন্ধু
d) অকর্মণ্য
Answer: অকর্মণ্য