1. ৩টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
a) ৮
b) ৫
c) ৬
d) ৭
Answer: ৭
2. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
a) ১৪ বছর
b) ১৫ বছর
c) ১৬ বছর
d) ১৩ বছর
Answer: ১৩ বছর
3. যদি ১৫ জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা ৮০ নম্বর এবং ১০ জন ছাত্র গড়ে শতকরা ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
a) ৮৫
b) ৮৬
c) ৮৮
d) ৮৪
Answer: ৮৪
4. ৩ 'ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর। তাদের বাবার বয়স কত?
a) ৫২ বছর
b) ৪১ বছর
c) ৪৫ বছর
d) ৪২ বছর
Answer: ৫২ বছর
5. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
a) ১০
b) ২৫
c) ৫০
d) ১০০
Answer: ৫০
6. একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
a) ৯০
b) ৯৫
c) ৯৮
d) ৯৬
Answer: ৯৫
7. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
a) ৪০ বছর
b) ৪২ বছর
c) ৪৩ বছর
d) ৪৪ বছর
Answer: ৪০ বছর
8. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি T-20 খেলার ৮২,৮৫ ও ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান ৮৭ হবে?
a) ৮৬
b) ৮৭
c) ৮৮
d) ৮৯
Answer: ৮৯
9. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪ টির গড় ৫২ ও শেষের ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটির কত?
a) ৬০
b) ৬৪
c) ৬২
d) ৫০
Answer: ৬৪
10. ৫,৬,৭ এবং w এর গড় ৮ হলে w এর মান কত?
a) ৮
b) ১২
c) ১৪
d) ১৬
Answer: ১৪
11. অনুপাত কী?
a) একটি মৌলিক সংখ্যা
b) একটি ভগ্নাংশ
c) একটি বিজোড় সংখ্যা
d) একটি পূর্ণ সংখ্যা
Answer: একটি ভগ্নাংশ
Read More:
12. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
a) ৩
b) ৮
c) ৬
d) ৪
Answer: ৪
13. a:b = ৪:৭, b:c= ৫:৬ হলে a:b:c কত?
a) ২০:৩৫:৪২
b) ২০:৪৪:৩৫
c) ৪:৭:৫
d) ৪:৭:৬
Answer: ২০:৩৫:৪২
14. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। তাদের বর্তমান বয়স হবে?
a) ৩২,৮
b) ৩৫,১০
c) ৩৫,১২
d) ৩৬,১০
Answer: ৩৫,১০
15. ৩,৯ ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
a) ১২
b) ৪
c) ১৪
d) ১৬
Answer: ১২
16. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। দুধের পরিমান যদি পানি অপেক্ষা ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
a) ১৪ লিটার
b) ৬ লিটার
c) ১০ লিটার
d) ৪ লিটার
Answer: ৪ লিটার
17. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭: ৩ ঐ মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?
a) ৭০
b) ৮০
c) ৯০
d) ৯৫
Answer: ৮০
18. ১৪৩ টাকাকে ২: ৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
a) ৪২
b) ৩৬
c) ৩৭
d) ৩৯
Answer: ৩৯
19. দুইটি রাশির অনুপাত ৫: ১১।উত্তর রাশি ৯৯ হলে, পূর্বরাশি কত?
a) ৪২
b) ৪৫
c) ৪৮
d) ৫৬
Answer: ৪৫
20. ক,খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক,খ, ও গ এর মূলধনের অনুপাত ৩:৪:৮ হয় তবে "ক" কত লভ্যাংশ পাবে?
a) ২৪০
b) ২৩০
c) ২৫০
d) ২২০
Answer: ২৪০