1. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?
a) বলাইচঁদ মুখোপাধ্যায়
b) আবু জাফর শামসুদ্দীন
c) সিকান্দার আবু জাফর
d) সৈয়দ ওয়ালীউল্লাহ
Answer: সৈয়দ ওয়ালীউল্লাহ
2. 'দোলন চাঁপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
a) গোলাম মোস্তফা
b) কাজী নজরুল ইসলাম
c) যতীন্দ্র মোহন বাগচী
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: কাজী নজরুল ইসলাম
3. 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) কাজী নজরুল ইসলাম
c) দ্বিজেন্দ্রলাল রায়
d) ইব্রাহিম খাঁ
Answer: রবীন্দ্রনাথ ঠাকুর
4. কোনটি শুদ্ধ বানান?
a) আভ্যন্তরীন
b) অভ্যন্তরিণ
c) অভ্যন্তরীণ
d) আভ্যন্তরিণ
Answer: অভ্যন্তরীণ
5. কোনটি শুদ্ধ বানান?
a) গৃহিনি
b) গৃহিণী
c) গৃহীনী
d) গৃহিণি
Answer: গৃহিণী
6. 'নাবিক'-এর সন্ধি- বিচ্ছেদ -
a) নৌ+ইক
b) ন+ ইক
c) নব+ ইকা
d) নবৌ+ইক
Answer: নৌ+ইক
7. 'দুশ্চরিত্র'-এর সন্ধি বিচ্ছেদ -
a) দুশ্চ+ চিত্র
b) দুঃ+চরিত্র
c) দু+ চরিত্র
d) দুঃ চরিত
Answer: দুঃ+চরিত্র
8. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
a) ব্যাসবাক্য
b) সমস্ত পদ
c) সমস্যমান পদ
d) সমাসবাক্য
Answer: সমস্যমান পদ
9. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে-
a) নিত্য সমাস
b) প্রাদি সমাস
c) দ্বন্ধ সমাস
d) অলুক সমাস
Answer: অলুক সমাস
10. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
a) সাহায্যকারী
b) তোষামুদে
c) বাদক
d) স্বাস্থহীন লোক
Answer: তোষামুদে
11. যা কষ্টে লাভ করা যায়-
a) অলভ্য
b) দুর্লভ
c) দুর্জয়
d) কষ্টসাধ্য
Answer: দুর্লভ
Read More:
12. 'আনন্দ'-এর সমার্থক শব্দ নয়-
a) উচ্ছ্বাস
b) উল্লাস
c) শ্রান্তি
d) স্ফুরণ
Answer: শ্রান্তি
13. 'অমৃত'-এর বিপরীত শব্দ -
a) তিক্ত
b) বিষাক্ত
c) বিরল
d) গরল
Answer: গরল
14. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
a) কপার
b) জিংক
c) এলুমিনিয়াম
d) পারদ
Answer: এলুমিনিয়াম
15. ফরমালিন হলো ফরমালডিহাইডের-
a) ৪০% জলীয় দ্রবণ
b) ৩০% জলীয় দ্রবণ
c) ২০% জলীয় দ্রবণ
d) ১০% জলীয় দ্রবণ
Answer: ৪০% জলীয় দ্রবণ
16. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
a) বেগুনি আলো
b) নীল আলো
c) হলুদ আলো
d) লাল বলো
Answer: বেগুনি আলো
17. গোধূলির কারণ কি?
a) প্রতিফলন
b) বিক্ষেপণ
c) প্রতিসরণ
d) ব্যতিচার
Answer: বিক্ষেপণ
18. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
a) নির্গমনমুখ
b) যুক্তি বর্তনী
c) স্মৃতি
d) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Answer: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
19. মনিটরের কাজ হলো-
a) গাণিতিক সমাধান করা
b) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
c) লেখা ও ছবি দেখানো
d) এর কোনটাই নয়
Answer: লেখা ও ছবি দেখানো
20. মাছির পা থাকে-
a) ৬ টি
b) ৪ টি
c) ৮টি
d) ১০ টি
Answer: ৬ টি