1. ১। " সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সং + অবিধান
b) সম + ধান
c) সম্ + বিধান
d) সং + বিধান
Answer: সম্ + বিধান
2. ২। "গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গো + অক
b) গা + অক
c) গা + য়ক
d) গৈ + অক
Answer: গৈ + অক
3. ৩। " গবেষণা" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গো + এষণা
b) গো + ষণা
c) গ + এষণা
d) গব + এষণা
Answer: গো + এষণা
4. ৪। " ষোড়শ" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ষড় + অশ
b) ষড় + দশ
c) ষট + অশ
d) ষট্ + দশ
Answer: ষট্ + দশ
5. ৫। " দুরবস্থা " শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
a) দুঃ + অবস্থা
b) দূর + বস্থা
c) দুর + বস্থা
d) দুর + অবস্থা
Answer: দুঃ + অবস্থা
6. ৬। " সদ্যোজাত " শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সৎ + জাত
b) সদ্যো + জাত
c) সদ্যঃ + জাত
d) সদ্য + জাত
Answer: সদ্যঃ + জাত
7. ৭। " রবীন্দ্র" এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) রবী + ইন্দ্র
b) রবী + ঈন্দ্র
c) রবি + ইন্দ্র
d) রবি + ঈন্দ্র
Answer: রবি + ইন্দ্র
8. ৮। "সন্ধি" ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
a) রূপতত্ত্ব
b) ধ্বনিতত্ত্ব
c) পদক্রম
d) বাক্য প্রকরণ
Answer: ধ্বনিতত্ত্ব
Read More:
9. ৯। সন্ধির প্রধান সুবিধা কী?
a) পড়ার সুবিধা
b) লেখার সুবিধা
c) উচ্চারণের সুবিধা
d) শোনার সুবিধা
Answer: উচ্চারণের সুবিধা
10. ১০। " ষড়ঋতু" শব্দের সন্ধি বিচ্ছেদ -
a) ষড় + ঋতু
b) ষড় + ঋতু
c) ষট + ঋতু
d) ষট্ + ঋতু
Answer: ষট্ + ঋতু
11. ১১। " বিচ্ছিন্ন " শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) বি + ছিন্ন
b) বিৎ + চ্ছিন্ন
c) বিৎ + ছিন্ন
d) বিচ্ + ছিন্ন
Answer: বি + ছিন্ন
12. ১২। "সংলাপ " শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) সং + আলাপ
b) সমঃ + লাপ
c) সম + লাপ
d) সং + লাপ
Answer: সম + লাপ
13. ১৩। " মনীষা" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মনি + ঈষা
b) মনস + ঈষা
c) মনঃ + ঈষা
d) মনী + ইষা
Answer: মনস + ঈষা
14. ১৪। " ব্যর্থ " শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো---
a) বি + অর্থ
b) ব্যা + অর্থ
c) বি + আর্থ
d) ব্য + অর্থ
Answer: বি + অর্থ
15. ১৫। " স্বাধীন " শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) স + অধিন
b) শ + অধিন
c) স্ব + অধিন
d) স্ব + অধীন
Answer: স্ব + অধীন