1. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে?
a) সংস্কৃত
b) পালি
c) প্রাকৃত
d) অপভ্রংশ
Answer: প্রাকৃত
2. কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
a) বনগ্রাম
b) বনপাড়া
c) চৌদ্দগ্রাম
d) মুরারিপুর
Answer: বনগ্রাম
3. 'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
a) দেনা-পাওনা
b) পোস্টমাস্টার
c) হৈমন্তী
d) সমাপ্তি
Answer: সমাপ্তি
4. 'পলিমাটির সৌরভ' দ্বারা কী বুঝানো হয়েছে?
a) ঊষর মৃত্তিকা
b) উর্বর মৃত্তিকা
c) ধূসর মৃত্তিকা
d) বন্ধ্যা জমি
Answer: উর্বর মৃত্তিকা
5. নিচের কোন বানানটি সঠিক?
a) নমস্কার
b) নমসকার
c) নমষ্কার
d) নমশকার
Answer: নমস্কার
6. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
a) ভিখারিণী
b) সমাপ্তি
c) ছুটি
d) অপরিচিতা
Answer: ভিখারিণী
7. নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়?
a) তৃণ
b) লবণ
c) বর্ণনা
d) ভীষণ
Answer: লবণ
8. নিচের কোনটি তৎসম শব্দ?
a) চন্দ্র/ধর্ম
b) গিন্নী
c) ডিঙ্গা
d) ঈমান
Answer: চন্দ্র/ধর্ম
9. মোতাহার হোসেন চৌধুরী রচিত গ্রন্থ কোনটি?
a) সাহিত্যচর্চা
b) সংস্কৃতি কথা
c) কালের যাত্রার ধ্বনি
d) শাশ্বত বঙ্গ
Answer: সংস্কৃতি কথা
10. নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়?
a) সাবিত্রী
b) ফুরান
c) ষোড়শী
d) সুরবালা
Answer: সুরবালা
11. 'Notification'- এর বাংলা পরিভাষা কোনটি?
a) বিজ্ঞপ্তি
b) বিজ্ঞপ্তি ফলক
c) প্রজ্ঞাপন
d) বিজ্ঞাপন
Answer: প্রজ্ঞাপন
Read More:
12. 'ফুলে ফুলে ঘর ভরেছে'। এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭ম
b) করণে ৭মী
c) অধিকরণে ৭মী
d) অপাদানে ৭মী
Answer: করণে ৭মী
13. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে কী বলে?
a) কর্তাবাচ্য
b) কর্মবাচ্য
c) ভাববাচ্য
d) অণুবাচ্য
Answer: ভাববাচ্য
14. Treasurer- এর পরিভাষা কী?
a) অর্থভান্ডার
b) কোষাগার
c) অর্থমন্ত্রী
d) কোষাধ্যক্ষ
Answer: কোষাধ্যক্ষ
15. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম কী হয়?
a) বচন
b) বিভক্তি
c) পদ
d) উপসর্গ
Answer: পদ
16. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
a) ১৩০৩ বঙ্গাব্দে
b) ১৩০৪ বঙ্গাব্দে
c) ১৩০৫ বঙ্গাব্দে
d) ১৩০৬ বঙ্গাব্দে
Answer: ১৩০৬ বঙ্গাব্দে
17. সু, আ, বি, নি-এ চারটি উপসর্গ কোন প্রকারের?
a) বাংলা
b) তৎসম
c) বাংলা ও বিদেশি
d) বাংলা ও তৎসম
Answer: বাংলা ও তৎসম
18. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
a) আকাঙ্ক্ষা
b) আসক্তি
c) যোগ্যতা
d) আসত্তি
Answer: আসক্তি
19. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
a) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল থেকে
b) নেপালের রাজগ্রন্থশালা থেকে
c) আরাকান রাজগ্রন্থাগার থেক
d) সুদূর চীন দেশ থেকে
Answer: নেপালের রাজগ্রন্থশালা থেকে
20. বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
a) . রূপতত্ত্ব
b) . পদক্রম
c) ধ্বনিতত্ত্ব
d) . অর্থতত্ত্ব
Answer: . অর্থতত্ত্ব