1. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে স্মরণীয় তাঁর কোন কাব্যের জন্য ?
a) মেঘনাদবধ কাব্য
b) ব্রজাঙ্গনা কাব্য
c) বীরাঙ্গনা
d) চর্তুদশপদী কবিতা
Answer: মেঘনাদবধ কাব্য
2. 'সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে'.... পঙক্তিটি কার ?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) সমরেশ বসু
d) কাজী নজরুল ইসলাম
Answer: মাইকেল মধুসূদন দত্ত
3. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা- [পিএসসি'র সিনিয়র ইন্সট্রাক্টর: ২১ ]
a) নবীন চন্দ্র
b) মাইকেল মধুসূদন দত্ত
c) মীর মশাররফ হোসেন
d) কায়কোবাদ
Answer: মাইকেল মধুসূদন দত্ত
4. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে ? [ বেসামরিক বিমান চলাচলের মেডিকেল অফিসার: ২১]
a) মাইকেল মধুসূদন দত্ত
b) কাজী নজরুল ইসলাম
c) জীবনানন্দ দাশ
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: মাইকেল মধুসূদন দত্ত
5. 'মেঘনাদবধ' কোন আঙ্গিকের সাহিত্যকর্ম ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ২২]
a) গীতিনাট্য
b) মহাকাব্য
c) নাটক
d) উপন্যাস
Answer: মহাকাব্য
6. 'আমি কি ডরাই সখি, ভিখারী রাঘবে?'- পঙ্ক্তিটি কোন কবির রচনা ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২]
a) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
b) বিহারীলাল চক্রবর্তী
c) কায়কোবাদ
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
7. সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন- [ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
a) মাইকেল মধুসূদন দত্ত
b) সুধীন্দ্রনাথ দত্ত
c) সুকান্ত ভট্টাচার্য
d) সমরেশ বসু
Answer: মাইকেল মধুসূদন দত্ত
8. 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে।' এখানে 'অরিন্দম' কে ? [ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২ ]
a) লক্ষ্মণ
b) মেঘনাদ
c) রাবণ
d) বরুণ
Answer: মেঘনাদ
9. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় ? [ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২]
a) কৃষ্ণকুমারী
b) শর্মিষ্ঠা
c) অশ্রুমালা
d) পদ্মাবতী
Answer: অশ্রুমালা
10. 'কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন ? [ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩ ]
a) জীবনানন্দ দাশ
b) জসীমউদ্দীন
c) মধুসূদন দত্ত
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: মধুসূদন দত্ত
11. ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ দুটি কবি কে ? [ থানা শিক্ষা অফিসার : ৯৬]
a) মোহিতলাল মজুমদার
b) সুকান্ত ভট্টাচার্য
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) মাইকেল মধুসূদন দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
12. 'অলীক কুনাট্য রঙ্গে , মজে লোক রাঢ়ে ও বঙ্গে' -- কার উক্তি ? [ তথ্য মন্ত্রনালয়ের সহকারী পরিচালক (গ্রেড-২): ০৩]
a) দ্বিজেন্দ্রলাল রায়
b) মাইকেল মধুসূদন দত্ত
c) রামরাম বসু
d) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
13. 'জন্মিলে মরিতে হবে , অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন -নদে? কোন কবির উক্তি ? [ পূবালী ব্যাংক সিনিয়র অফিসার : ১৩]
a) নবীনচন্দ্র সেন
b) মাইকেল মধুসূদন দত্ত
c) কায়কোবাদ
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: মাইকেল মধুসূদন দত্ত
14. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি ? [ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১৪ ]
a) শকুন্তলা
b) কৃষ্ণকুমারী
c) ভদ্রার্জুন
d) রাবণবধ
Answer: কৃষ্ণকুমারী
15. 'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে ? [ সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা:১৬ ]
a) ঈশ্বর গুপ্ত
b) আবদুল হাকিম
c) মাইকেল মধুসূদন দত্ত
d) সুধীন্দ্রনাথ দত্ত
Answer: মাইকেল মধুসূদন দত্ত
16. মাইকেল মধুসূদন দত্তের “বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত ? [ বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার : ১৭ ]
a) স্বরবৃত্ত
b) অক্ষরবৃত্ত
c) মাত্রাবৃত্ত
d) অমিত্রাক্ষর ছন্দ
Answer: অক্ষরবৃত্ত
17. 'বঙ্গভাষা' শীর্ষক সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্ত অবলম্বন করেছেন কোন রীতি ? [ উত্তরা ব্যাংক সহকারী অফিসার : ১৭]
a) শেক্সপীয়রীয়
b) শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
c) পেত্রার্কীয়
d) কবির একান্ত নিজস্ব
Answer: শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়
18. 'বঙ্গভাষা' সনেট প্রথম কী নামে লেখা হয় ?
a) কবি-মাতৃভাষা
b) মাতৃভাষা
c) আত্নবিলাপ
d) মহাভাষার অহংকার
Answer: কবি-মাতৃভাষা
19. 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত ?
a) অক্ষরবৃত্ত
b) মাত্রাবৃত্ত
c) স্বরবৃত্ত
d) মুক্তক ছন্দ
Answer: অক্ষরবৃত্ত
20. ’বঙ্গভাষা’ সনেটে ষটকের মিলবিন্যাস- [ ঢাবি : ০৫-০৬]
a) কখখকগগ
b) কখকখগগ
c) ককখখগগ
d) গঘঘগঙঙ
Answer: গঘঘগঙঙ
21. 'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত' --- কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ? [ বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক : ১০]
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) জসীমউদ্দীন
c) মাইকেল মধুসূধন দত্ত
d) সুফিয়া কামাল
Answer: মাইকেল মধুসূধন দত্ত
22. পর ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ/পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।” কবি পর ধন বলতে বুঝিয়েছেন- [রাবি :০৫-০৬ ]
a) পরের ধন সম্পত্তিকে
b) ভিনদেশের লেখক সৃষ্ট সাহিত্যকে
c) পাশ্চাত্য সাহিত্যকে
d) বৈদেশিক সম্পদকে
Answer: ভিনদেশের লেখক সৃষ্ট সাহিত্যকে
23. ‘ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি’-এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত ? [ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা : ০৭ ]
a) বলাকা
b) ক্রন্দসী
c) বঙ্গভাষা
d) দারিদ্র্য
Answer: বঙ্গভাষা
24. বঙ্গভাষা' কবিতায় কবির বক্তব্য – [ চবি (বি) :১০-১১]
a) মাতৃভাষার প্রতি কবির দরদ
b) বাংলা কবিতার প্রতি আকর্ষণ
c) স্বপ্নে বাংলা ভাষার প্রতি দরদের নির্দেশ
d) মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ
Answer: মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ
25. কোন কবিকে জাগরণের কবি বলা হয় ? [ প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯]
a) ঈশ্বরচন্দ্র গুপ্ত
b) জীবনানন্দ দাস
c) মধুসূদন দত্ত
d) কায়কোবাদ
Answer: মধুসূদন দত্ত
26. 'মাতৃভাষা-রুপ খনি পূর্ণ মণিজালে।' 'মণিজাল শব্দের অর্থ- [ ঢাবি (খ) : ০৭-০৮ ]
a) প্রচুরমণি
b) জালের মত ছড়িয়ে থাকা মণি
c) চাকচিক্যময়
d) জলন্তমণি
Answer: জালের মত ছড়িয়ে থাকা মণি
27. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? [৩৫তম বিসিএস ]
a) বসন্তকুমারী
b) জমিদার দর্পণ
c) কৃষ্ণকুমারী
d) শর্মিষ্ঠা
Answer: কৃষ্ণকুমারী
28. প্রথম বাংলা সনেট কার লেখা ? [ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী :১৯]
a) প্রমথ চৌধুরী
b) মাইকেল মধুসূদন দত্ত
c) সত্যেন্দ্রনাথ দত্ত
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: মাইকেল মধুসূদন দত্ত
29. ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে ? [সহকারী থানা শিক্ষা অফিসার : ১৫ ]
a) হেমচন্দ্র বন্দ্যোপাধায়
b) নবীনচন্দ্র সেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) বিহারীলাল চক্রবর্তী
Answer: মাইকেল মধুসূদন দত্ত
30. মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
a) বীরাঙ্গনা
b) তিলোত্তমাসম্ভব
c) মেঘনাদবধ
d) ব্রজাঙ্গনা
Answer: ব্রজাঙ্গনা
31. মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কী ? [ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (রাইন) : ১৩ ]
a) রামায়ণ
b) মহাভারত
c) ভগবত
d) কুমারসম্ভব
Answer: রামায়ণ
32. ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত ? [ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার : ০৪]
a) অমিত্রাক্ষর
b) মাত্রাবৃত্ত
c) অক্ষরবৃত্ত
d) গদ্য কবিতা
Answer: অমিত্রাক্ষর
33. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক- [ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৪ ]
a) কৃষ্ণকুমারী
b) শর্মিষ্ঠা
c) ভদ্রার্জুন
d) দি ডিসগাইস
Answer: কৃষ্ণকুমারী
34. মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় ? [ সমাজসেবা অফিসার : ০৭ ]
a) মণিরামপুর
b) চৌগাছা
c) কেশবপুর
d) অভয়নগর
Answer: কেশবপুর
35. মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি ? [প্রাথমিক সহকারী শিক্ষক : ১৯ ]
a) রাজমোহনস্ ওয়াইফ
b) ব্রজাঙ্গনা কাব্য
c) ক্যাপটিভ লেডী
d) ক্লিওপেট্রা
Answer: ক্যাপটিভ লেডী
36. ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’-এখানে ‘কমল-কানন’ শব্দের ব্যাঞ্জনার্থ- [ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার : ১০]
a) পদ্মবন
b) বাংলা ভাষা
c) বিদেশী ভাষা
d) ফুলের বাগান
Answer: বাংলা ভাষা
37. ‘কেলিনু শৈবালে ভুলি কমল-কানন’‘শৈবালে’ বলতে বুঝানো হয়েছে- [ ঢাবি (ঘ) :০৫-০৬]
a) নিজভাষাকে
b) পরভাষাকে
c) অনাহারক্লিষ্ট জীবনকে
d) শেওলার দামকে
Answer: পরভাষাকে
38. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে ? [ ২৯ তম বিসিএস ]
a) দ্বিজেন্দ্রলাল রায়
b) রজনীকান্ত সেন
c) মাইকেল মধুসূদন দত্ত
d) অতুলপ্রসাদ সেন
Answer: মাইকেল মধুসূদন দত্ত
39. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ? [সহকারী উপজেলা শিক্ষা অফিসার : ১৬ ]
a) মহাভারত
b) মহাশ্মশান
c) মেঘনাদ বধ
d) অশ্রুমালা
Answer: মেঘনাদ বধ
40. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য - [ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক : ১১]
a) মহাভারত
b) মহাশ্মশান
c) মেঘনাদ বধ
d) অশ্রুমালা
Answer: মেঘনাদ বধ
41. “আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে” ?- ভিখারী রাঘব’ কে ? [সমাজসেবা অফিসার :১০ ]
a) রাবণ
b) মেঘনাদ
c) রাম
d) বিভীষণ
Answer: রাম
42. বিভীষণের স্ত্রীর নাম কী ? [ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ১২]
a) ঊর্মিলা
b) মন্দোদরী
c) চিত্রাঙ্গদা
d) সরমা
Answer: সরমা
43. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত ? [শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক:০৬ ]
a) হোমারের ইলিয়ড
b) হোমারের ওডিসি
c) ভার্জিনের ইনিদ
d) দান্তের ডিভাইন কমেডি
Answer: হোমারের ইলিয়ড
44. মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত ? [জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা কর্মকর্তা : ১০ ]
a) স্বরবৃত্ত ছন্দ
b) অক্ষরবৃত্ত ছন্দ
c) মাত্রাবৃত্ত ছন্দ
d) অমিত্রাক্ষর ছন্দ
Answer: অমিত্রাক্ষর ছন্দ
45. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি- [ জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা:১২]
a) পত্রকাব্য
b) কাহিনীকাব্য
c) মহাকাব্য
d) খন্ড কবিতার সংকলন
Answer: কাহিনীকাব্য
46. রাধাকৃষ্ণ বিষয়ক রচনা কোনটি ? [ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল):১৫]
a) সারদামঙ্গল
b) বঙ্গসুন্দরী
c) ব্রজাঙ্গনা
d) কৃষ্ণকুমারী
Answer: ব্রজাঙ্গনা
47. মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়?
a) ১৮৬১
b) ১৮৭১
c) ১৮৭৩
d) ১৮৪৩
Answer: ১৮৬১
48. মাইকেল কত বছর বয়সে খ্রিস্ট্রধর্ম গ্রহণ কর?
a) ১৭
b) ১৮
c) ১৯
d) ২১
Answer: ১৯
49. মাইকেলের জন্মসন কত?
a) ১৮২২
b) ১৮২৪
c) ১৮২৫
d) ১৮২৩
Answer: ১৮২৪
50. মেঘনাদ বধ কাব্য কয়টি স্বর্গে বিভক্ত?
a) ৭টি
b) ৬টি
c) ১১টি
d) ৯টি
Answer: ৯টি