1. ‘অছি' শব্দের অর্থ-
a) মশা
b) নিরাপত্তা
c) অভিভাবক
d) মনোনয়ন
Answer: অভিভাবক
2. ‘পাণি গ্রহণ’ কথাটি যা থেকে এসেছে-
a) মালা
b) ফুল
c) বীণা
d) হাত
Answer: হাত
Explanation: 'পাণি' শব্দের অর্থ হলো 'হাত'। বিবাহের সময় বরের হাতে কন্যার হাত অর্পণ করার আনুষ্ঠানিকতাকে 'পাণি গ্রহণ' বলা হয়, যা মূলত 'হাত ধরা' বা বিবাহ করা বোঝায়।
3. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী ?
a) বিপ্লব
b) চিরজীবী
c) সন্ত্রাস
d) আন্দোলন
Answer: বিপ্লব
Explanation: 'ইনকিলাব' (Inquilab) শব্দটি মূলত একটি আরবি শব্দ (انقلاب), যা উর্দু ও ফারসি ভাষার মাধ্যমে বাংলা ভাষায় প্রবেশ করেছে। অর্থ: এর শাব্দিক অর্থ হলো বিপ্লব, পরিবর্তন বা আমূল রূপান্তর। ব্যবহার: উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় 'ইনকিলাব জিন্দাবাদ' (বিপ্লব দীর্ঘজীবী হোক) স্লোগানটি অত্যন্ত জনপ্রিয় ছিল। অন্যান্য অপশনগুলো কেন নয়: চিরজীবী: এর অর্থ অক্ষয় বা অমর (যেমন: জিন্দাবাদ)। সন্ত্রাস: এর অর্থ ভীতি বা ত্রাস সৃষ্টি করা। আন্দোলন: এর অর্থ বিক্ষোভ বা সংগ্রাম (Movement), যা বিপ্লবের একটি প্রাথমিক ধাপ হতে পারে কিন্তু সরাসরি ইনকিলাব শব্দের প্রতিশব্দ নয়।
4. “আধেক” কথাটির শিষ্টরুপ কি ?
a) অর্ধেক
b) আধখানা
c) অধুনা
d) অর্ধ
Answer: অর্ধেক
5. ‘কিণাঙ্ক’- শব্দের অর্থ কী ?
a) ক্ষত
b) আঁচিল
c) কড়া
d) রক্ত
Answer: কড়া
6. “গুবাক” শব্দের অর্থ কি ?
a) নারিকেল
b) কদমগাছ
c) আতাগাছ
d) সুপারীগাছ
Answer: সুপারীগাছ
Read More:
7. 'ঝি' -র সমার্থক শব্দ কোনটি ?
a) সুতা
b) ঠাকুরঝি
c) বণিতা
d) শ্বশ্রূ
Answer: সুতা
Explanation: 'ঝি' শব্দের অর্থ হলো কন্যা বা মেয়ে। 'সুতা' শব্দটিও কন্যা বা মেয়ে অর্থে ব্যবহৃত হয়। অন্যদিকে, বণিতা অর্থ নারী এবং শ্বশ্রূ অর্থ শাশুড়ি।
8. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে-
a) প্রথা অনুসারে
b) বিখ্যাত
c) যা পুতে রাখা হচ্ছে
d) যা প্রার্থনা
Answer: বিখ্যাত
9. “প্রতীকধর্মী” মানে হচ্ছে-
a) নিদর্শন জ্ঞাপক
b) বিমূর্ত
c) বস্তুনিষ্ট
d) নির্বস্তুক
Answer: নিদর্শন জ্ঞাপক
10. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি ?
a) নন্দন
b) মৃদু
c) কুসুম
d) সফল
Answer: মৃদু