1. ভারতের 'নবজাগরণের অগ্রদূত' বা 'আধুনিক ভারতের জনক' বলা হয় কাকে?
a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b) রাজা রামমোহন রায়
c) মহাত্মা গান্ধী
d) স্বামী বিবেকানন্দ
Answer: রাজা রামমোহন রায়
2. রাজা রামমোহন রায়কে 'রাজা' উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট?
a) দ্বিতীয় শাহ আলম
b) বাহাদুর শাহ জাফর
c) দ্বিতীয় আকবর
d) আওরঙ্গজেব
Answer: দ্বিতীয় আকবর
3. কত সালে সতীদাহ প্রথা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়?
a) ১৮১৮ সালে
b) ১৮২১ সালে
c) ১৮২৯ সালে
d) ১৮৩৩ সালে
Answer: ১৮২৯ সালে
4. রামমোহন রায় প্রতিষ্ঠিত 'ব্রাহ্ম সভা' পরবর্তীতে কী নামে পরিচিত হয়?
a) আর্য সমাজ
b) ব্রাহ্ম সমাজ
c) আত্মীয় সভা
d) সাধারণ ব্রাহ্ম সমাজ
Answer: ব্রাহ্ম সমাজ
5. রাজা রামমোহন রায় সম্পাদিত বিখ্যাত বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কী?
a) সমাচার দর্পণ
b) বঙ্গদর্শন
c) সংবাদ কৌমুদী
d) তত্ত্ববোধিনী
Answer: সংবাদ কৌমুদী
6. 'মীরাৎ-উল-আখবর' পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো?
a) বাংলা
b) ইংরেজি
c) আরবি
d) ফারসি
Answer: ফারসি
Read More:
7. রাজা রামমোহন রায় কত সালে 'আত্মীয় সভা' প্রতিষ্ঠা করেন?
a) ১৮১৫ সালে
b) ১৮২৮ সালে
c) ১৮৩০ সালে
d) ১৮৩২ সালে
Answer: ১৮১৫ সালে
8. বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ (গৌড়ীয় ব্যাকরণ) কে রচনা করেন?
a) উইলিয়াম কেরি
b) রাজা রামমোহন রায়
c) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Answer: রাজা রামমোহন রায়
9. রাজা রামমোহন রায় কোথায় মৃত্যুবরণ করেন?
a) কলকাতা, ভারত
b) লন্ডন, ইংল্যান্ড
c) ব্রিস্টল, ইংল্যান্ড
d) প্যারিস, ফ্রান্স
Answer: ব্রিস্টল, ইংল্যান্ড
10. কার সহযোগিতায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলোপ করেন?
a) লর্ড ডালহৌসি
b) লর্ড কার্জন
c) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
d) লর্ড ক্যানিং
Answer: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক