1. চর্যাপদের কবিরা ছিলেন
a) সহজঘানী বৌদ্ধ
b) বাউল
c) বজ্রঘানী বৌদ্ধ
d) মহাঘানী বৌদ্ধ
Answer: সহজঘানী বৌদ্ধ
Explanation: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। - এর বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মমতের সাধন ভজনের তত্ত্বপ্রকাশ। - এর কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ। - প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। - চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন। - তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে। - আর সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকজন হলেনঃ » কাহ্নপা - ১৩টি » ধর্মপা - ১টি » ঢেণ্ডণপা - ১টি » ডোম্বিপা - ১টি » জয়নন্দীপা - ১টি » কঙ্কণপা - ১টি » কম্বলাম্বরপ - ১টি » তাড়কপা - ১টি » তন্ত্রীপা - ১টি » বীণাপা - ১টি » বুরুপা - ১টি » কুক্কুরীপা - ৩টি » মহীধরপা - ১টি » শবরপা - ২টি » শান্তিপা - ২টি » আর্যদেবপা ১টি » ভুসুকুপা - ৮টি » ভাদেপা - ১টি » লুইপা- ২ টি » দারিকাপা - ১টি » শরহপা - ৪টি
2. বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি কে?
a) কামিনী রায়
b) ঈশ্বরচন্দ্র গুপ্ত
c) বড়ু চণ্ডীদাস
d) জীবনানন্দ দাশ
Answer: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation: ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। - ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৮০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হলেও বাংলা কাব্যসাহিত্যে ১৮৬১ সালে 'মেঘনাদবধ' প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি। - এই একশ (১৭৬০ - ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। - ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব-দেবীর কাহিনী বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। - তাঁর কবিতায় সমাজচেতনা থেকে শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে। - আবার তাঁর কবিতায় কবিয়াল ও শায়েরদের রচনার ঢং, পয়ার ও ত্রিপদীর ব্যবহারও লক্ষণীয়। - তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য-বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা-বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ করা যায় বলে তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
3. চর্যাপদে'র ' প্রাপ্তিস্থান কোথায়?
a) ভুটান
b) উড়িয্যা
c) নেপাল
d) বাংলাদেশ
Answer: নেপাল
4. হরপ্রসাদ শাস্ত্রীর মতে, চর্যাপদের ভাষা কোনটি?
a) বঙ্গকামরূপী
b) আর্য ভাষা
c) সান্ধ্য ভাষা
d) বেদের ভাষা
Answer: সান্ধ্য ভাষা
5. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, আধুনিকতম চর্যাকার কে?
a) কাহ্নপা
b) লুইপা
c) শবরপা
d) ভুসুকুপা
Answer: ভুসুকুপা
Explanation: বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ 'চর্যাপদ'। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা ৮টি। - মুহম্মদ শহীদুল্লাহ অনুমান করছেন তিনি পূর্ববঙ্গের। তাঁর মতে, আধুনিকতম চর্যাকার হলেন ভুসুকুপা
6. শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের প্রধান চরিত্র কয়টি?
a) পাঁচটি
b) চারটি
c) দুইটি
d) তিনটি
Answer: তিনটি
Read More:
7. কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কী ছিল?
a) শ্রীধর মিশ্র
b) হৃদয় মিশ্র
c) কানাহরি দত্ত
d) রঘুনাথ চক্রবর্তী
Answer: হৃদয় মিশ্র
8. আলাওলের 'পদ্মাবতী' কাব্যটি কোন সংস্কৃতির মিলন ঘটায়?
a) খ্রিস্টান-হিন্দু
b) শিখ-ইসলাম
c) হিন্দু-মুসলিম
d) বৌদ্ধ-হিন্দু
Answer: হিন্দু-মুসলিম
9. চণ্ডীদাসের রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কোন ধর্মীয় দিক তুলে ধরে?
a) ইসলামিক
b) বৈষ্ণব
c) বৌদ্ধ
d) শাক্ত
Answer: বৈষ্ণব
10. মনসামঙ্গল' কাব্যে কোন চরিত্রটি দেবী মনসার বিরোধিতা করে?
a) বেহুলা
b) চাঁদ সওদাগর
c) শিব
d) ইসলামিক
Answer: চাঁদ সওদাগর