1. গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে-
ক)
কোপেনহেগেন
খ)
ভিয়েনা
গ)
জুরিখ
ঘ)
মেলবোর্ন
উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা:
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫: - ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে। - তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়। - মানদণ্ডগুলো হলো-স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে। শীর্ষ দেশ: কোপেনহেগেন, ডেনমার্ক। ভিয়েনা, অস্ট্রিয়া। জুরিখ, সুইজারল্যান্ড। মেলবোর্ন, অস্ট্রেলিয়া। জেনেভা, সুইজারল্যান্ড। → বাংলাদেশের অবস্থান ১৭১ তম। 个
2. টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
ক)
পাকিস্তান
খ)
ভারত
গ)
ইংল্যান্ড
ঘ)
অস্ট্রেলিয়া
উত্তর:
ভারত
ব্যাখ্যা:
টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬: - ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। - ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। - টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত। - বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। - ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে। সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। - সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
3. বুকার পুরস্কার-২০২৫ জয়ী লেখক কে?
ক)
এন্ড্র স্মিথ
খ)
এ. এল. বার্কার
গ)
এলিজাবেথ বাওয়েন
ঘ)
ডেভিড সালাই
উত্তর:
ডেভিড সালাই
ব্যাখ্যা:
বুকার পুরস্কার (Booker Prize) - একটি সাহিত্য পুরস্কার। এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়। পুরস্কারটির পূর্বনাম ছিল Booker-McConnell Prize ও Man Booker Prize | ১৯৬৮ সাল থেকে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত। - পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে। → হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই তার 'ফ্লেশ' উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার জিতেছেন। - উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর বেদনাদায়ক গল্প তুলে ধরা হয়েছে।
4. সম্প্রতি, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতকরণে 'গাজা ঘোষণাপত্র' কোথায় স্বাক্ষরিত হয়? (ডিসেম্বর-২০২৫)
ক)
শারম আল-শেখ
খ)
দোহা
গ)
কায়রো
ঘ)
জেদ্দা
উত্তর:
শারম আল-শেখ
ব্যাখ্যা:
গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। মিশরের শারম আল-শেখ শহরে এ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির যৌথ ঘোষণায় সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক।। → ঘোষণা পত্রে বলা হয়- আমরা চাই সহনশীলতা ও মর্যাদা এবং সবার জন্য সমান সুযোগ, যেন এই অঞ্চলটিতে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।
5. মার্কিন যুক্তরাষ্ট্র 'অপারেশন সাউদার্ন স্পিয়ার' সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে পরিচালনার ঘোষণা দিয়েছে?
ক)
কানাডা
খ)
ভেনেজুয়েলা
গ)
কলম্বিয়া
ঘ)
মেক্সিকো
উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা:
অপারেশন সাউদার্ন স্পিয়ারের' - মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান 'অপারেশন সাউদার্ন স্পিয়ারের' ঘোষণা দিয়েছে। - বৃহস্পতিবার (১৩ নভেম্বর-২০২৫) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন। অভিযান মূলত 'নার্কো বা মাদক সন্ত্রাসীদের' লক্ষ্য করে পরিচালনা করা হবে। - 'সাউদার্ন স্পিয়ার' অভিযানটি আংশিকভাবে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) দ্বারা পরিচালিত হবে। - এই সাউথকম মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং তার আশপাশের সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করে।
6. বর্তমানে বাংলাদেশে ইউনেস্কোর স্বীকৃত 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' এর সংখ্যা কতটি? [ডিসেম্বর, ২০২৫]
ক)
৪ টি
খ)
৫ টি
গ)
৬ টি
ঘ)
৭ টি
উত্তর:
৬ টি
ব্যাখ্যা:
ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য: ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ'র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়। - সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে।] - ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি। - দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত।
7. সম্প্রতি, বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
ক)
পিটার হাস
খ)
নিকোলাস ডিন
গ)
ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঘ)
ক্রিস পিটারসেন
উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা:
মার্কিন ১৮তম রাষ্ট্রদূত: - ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। - তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। - ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। - সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
8. ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে কতজন বিশ্ব রেকর্ড গড়েছেন?
ক)
৫০ জন
খ)
৫২ জন
গ)
৫৪ জন
ঘ)
৫৬ জন
উত্তর:
৫৪ জন
ব্যাখ্যা:
Explanation পতাকা হাতে প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড: ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের সময় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। X ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে একসাথে প্যারাস্যুটিং করেছে। বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে 'টিম বাংলাদেশে'র উদ্যোগে এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার আয়োজন করা হয়। - স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার উচ্চতায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের প্রদর্শনী।
9. দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো কোথায় অবস্থিত?
ক)
চট্টগ্রাম
খ)
গাজীপুর
গ)
কুমিল্লা
ঘ)
বরিশাল
উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা:
দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। - ১৭ ডিসেম্বর, ২০২৫ বরুড়া উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক-সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে। - চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে।
10. বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ?
ক)
যুক্তরাষ্ট্র
খ)
রাশিয়া
গ)
জার্মানি
ঘ)
চীন
উত্তর:
চীন
ব্যাখ্যা:
বৃহত্তম অর্থনীতির দেশ: - বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। সম্প্রতি, চীনের বাণিজ্য উদ্বৃত্ত বা 'ট্রেড সারপ্লাস' প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। সহজ কথায়, দেশটি যে পরিমাণ পণ্য আমদানি করে, তার চেয়ে ১ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীনের রপ্তানি বেড়ে ৩.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। - অন্যদিকে, আমদানি কিছুটা কমে হয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার। - চীনের পণ্যের উদ্বৃত্ত গত বছরের একই সময়ের চেয়ে ২১.৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।