Exams Study Jobs Teachers Students

সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর

Current Affairs 10 Questions By University Of Dhaka

সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. সম্প্রতি, জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের কোন সিটির মেয়র নির্বাচিত হয়েছেন?

ক) বোস্টন
খ) শিকাগো
গ) নিউইয়র্ক
ঘ) লস অ্যাঞ্জেলেস
উত্তর: নিউইয়র্ক
ব্যাখ্যা: জোহরান মামদানি: - জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচিত ১১১তম মেয়র। - ০৪ নভেম্বর, ২০২৫ নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। - নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তিনি। - ৩৪ বছর বয়সী মামদানি ১৮৯২ সালের পর থেকে নিউইয়র্ক শহরের সবচেয়ে কম বয়সী মেয়র হচ্ছেন। - ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। - ২০২৪ সালের অক্টোবরে জোহরান মামদানি যখন নিউইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা দেন। উল্লেখ্য, - জোহরান মামদানির জন্ম উগান্ডায়। - শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। - সাত বছর বয়সে মা–বাবার হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন। - বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ভারতে জন্ম নেওয়া উগান্ডার শিক্ষাবিদ ও নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। - জোহরানের মা মিরা নায়ার বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।

2. বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ কোথায় প্রতিষ্ঠা করা হবে?

ক) সীতাকুন্ড পাহাড়
খ) লালমাই পাহাড়
গ) গারো পাহাড়
ঘ) চিম্বুক পাহাড়
উত্তর: লালমাই পাহাড়
ব্যাখ্যা: দেশের প্রথম ফরেস্ট মিউজিয়াম: - কুমিল্লার লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’। - কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা কোটবাড়ির লালমাই পাহাড়ের সবুজ ভাঁজে গড়ে তোলা হয়েছে দেশের তৃতীয় বিরল এই উদ্ভিদ উদ্যান। - এই উদ্যানে বিপন্ন প্রায় ৭৬ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে। - এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির কয়েকশ বৃক্ষ। - লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’। দেশ থেকে বিলুপ্তপ্রায় উদ্ভিদের এই অভয়াশ্রম গবেষণা ও শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, - কুমিল্লা সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে ১৭ একর এলাকায় প্রতিষ্ঠিত লালমাই উদ্ভিদ উদ্যান। - ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২০ সালের শুরুতে উদ্যানটির নির্মাণকাজ শেষ হয়।

3. গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর নাম কী?

ক) ইন্টারন্যাশনাল পিস ফোর্স (IPF)
খ) ইন্টারন্যাশনাল স্টেটস ফোর্স (ISF)
গ) ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
ঘ) ইন্টারন্যাশনাল ইউনাইটেড ফোর্স (IUF)
উত্তর: ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF)
ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (ISF): - ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - ১৭ নভেম্বর, ২০২৫ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই পরিকল্পনা অনুমোদন পেয়েছে। - পরিকল্পনাটিতে একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স(আইএসএফ) গঠনের কথা বলা হয়েছে। - ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। - তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে। - তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

4. ২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?

ক) বানু মুশতাক
খ) ডেভিড সা–লাই
গ) অ্যান্ড্রু মিলার
ঘ) সামান্থা হার্ভে
উত্তর: ডেভিড সা–লাই
ব্যাখ্যা: বুকার পুরস্কার, ২০২৫: - বুকার পুরস্কার একটি সাহিত্য পুরস্কার। - এই পুরস্কারের প্রচলন হয় ১৯৬৯ সালে। - ২০২৫ সালে হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা–লাই তাঁর উপন্যাস ‘ফ্লেশ’–এর জন্য বুকার পুরস্কার জিতেছেন। - ১৫৩টি উপন্যাসের মধ্য থেকে নির্বাচিত হয়েছে সা-লাইয়ের উপন্যাসটি। - উপন্যাসে একজন নির্যাতিত হাঙ্গেরিপ্রবাসীর জীবনের গল্প বলা হয়েছে; যিনি অর্থ উপার্জন করেন এবং তা হারিয়েও ফেলেন। - সা–লাইয়ের বইটি লেখা হয়েছে সহজ ও সংক্ষিপ্ত ভাষায়।

5. সম্প্রতি, কোন নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে?

ক) কর্ণফুলী নদী
খ) যমুনা নদী
গ) আত্রাই নদ
ঘ) হালদা নদী
উত্তর: হালদা নদী
ব্যাখ্যা: মৎস্য হেরিটেজ: - সরকার সম্প্রতি দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে। - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৫ নভেম্বর, ২০২৫ তারিখে এই প্রজ্ঞাপন জারি করে। - প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, রুই জাতীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং বিলুপ্তপ্রায় গাঙ্গেয় ডলফিনের আবাস রক্ষার লক্ষ্যেই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। - প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেজেট প্রকাশের দিন থেকে নদীতে কিছু শর্ত কার্যকর হবে। - নদী থেকে কোনো প্রকার মাছ বা জলজ প্রাণি ধরা বা শিকার করা যাবে না। - তবে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতি বছর প্রজনন মৌসুমে নির্দিষ্ট সময়ে মাছের নিষিক্ত ডিম আহরণ করা যাবে।

6. চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য কোন দেশভিত্তিক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) তুরস্ক
ঘ) ডেনমার্ক
উত্তর: ডেনমার্ক
ব্যাখ্যা: লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি: - পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়। - মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের। - এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার। - সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। - চুক্তিটি স্বাক্ষরের পরপরই ২৫০ কোটি টাকা ‘সাইনিং মানি’ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

7. বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ?

ক) সুইডেন
খ) ব্রাজিল
গ) যুক্তরাষ্ট্র
ঘ) নিউজিল্যান্ড
উত্তর: ব্রাজিল
ব্যাখ্যা: এক ডোজের ডেঙ্গুর টিকা: - বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। - ২৬ নভেম্বর, ২০২৫ ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন। - ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। - এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। - এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স–এর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল। - চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি। উল্লেখ্য, - বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে। - এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে।

8. 'দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম' কোথায় অবস্থিত?

ক) পেরু
খ) মিশর
গ) ইরান
ঘ) ইথিওপিয়া
উত্তর: মিশর
ব্যাখ্যা: দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম: - গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম (জিইএম) মিশরের গিজায় খুফুর পিরামিডের পাশে অবস্থিত। - নতুন তৈরি হওয়া জাদুঘর প্রায় ৫ লাখ বর্গমিটারের, যা ৭০টি ফুটবল মাঠের সমান। - এখানে এক লাখেরও বেশি প্রত্নসামগ্রী রাখা হয়েছে। - এটিকে বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলা হচ্ছে। - ২০০৫ সাল থেকে দুই দশক ধরে চলেছে এর নির্মাণকাজ। - প্রায় বারশ কোটি ডলার (১ দশমিক ২ বিলিয়ন ডলার) ব্যয়ে তৈরি করা এই জাদুঘর বছরে অন্তত আশি লাখ দর্শনার্থী দেখতে পারবেন।

9. বাংলাদেশের কোন ক্রিকেটার নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করেন?

ক) মমিনুল হক
খ) নাজমুল হোসেন শান্ত
গ) মুশফিকুর রহিম
ঘ) তামিম ইকবাল
উত্তর: মুশফিকুর রহিম
ব্যাখ্যা: মুশফিকুর রহিম: - দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। - ১৯ নভেম্বর, ২০২৫ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের মধ্য দিয়ে দেশের প্রথম ক্রিকেটার এবং বিশ্বের ৮৪তম খেলোয়াড় হিসেবে ১০০তম টেস্ট খেলেন মুশফিকুর রহিম। - প্রথম দিন শেষে (১৯ নভেম্বর, ২০২৫) আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। - ২০ নভেম্বর, ২০২৫ দিনের দ্বিতীয় ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন।

10. সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন?

ক) চীন
খ) রাশিয়া
গ) ভারত
ঘ) সৌদি আরব
উত্তর: সৌদি আরব
ব্যাখ্যা: A Explanation: ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা: - মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - ওয়াশিংটনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে ১৮ নভেম্বর, ২০২৫ এই ঘোষণা দিয়েছেন তিনি। - “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়। - এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

আশা করি সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট