Exams Study Jobs Teachers Students

সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর - 2

Current Affairs 10 Questions By University Of Dhaka

সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর - 2 নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. জাতিসংঘ শরণার্থী সংস্থা (UHHCR)-এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে?

ক) ফিলিপ্পো গ্র্যান্ডি
খ) বারহাম সালিহ
গ) ড. আসাদ এম খান
ঘ) আবদুল কাদির ইমাম
উত্তর: বারহাম সালিহ
ব্যাখ্যা: UNHCR: - UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। - UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে। - প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। - সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড। উল্লেখ্য, - জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ। - সালিহ ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন। - তিনি ইতালির ফিলিপ্পো গ্র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন। - ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সালিহ দায়িত্ব নেবেন।

2. বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?

ক) চীন
খ) ভারত
গ) জার্মানি
ঘ) জাপান
উত্তর: চীন
ব্যাখ্যা: বৃহত্তম অর্থনীতির দেশ: - বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। - সম্প্রতি, চীনের বাণিজ্য উদ্বৃত্ত বা 'ট্রেড সারপ্লাস' প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। - সহজ কথায়, দেশটি যে পরিমাণ পণ্য আমদানি করে, তার চেয়ে ১ ট্রিলিয়ন ডলার বেশি মূল্যের পণ্য রপ্তানি করে। - ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীনের রপ্তানি বেড়ে ৩.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। - অন্যদিকে, আমদানি কিছুটা কমে হয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার। - চীনের পণ্যের উদ্বৃত্ত গত বছরের একই সময়ের চেয়ে ২১.৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, - বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।

3. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

ক) Red Line
খ) Green Line
গ) Blue Line
ঘ) Yellow Line
উত্তর: Yellow Line
ব্যাখ্যা: “Yellow Line” বা হলুদ রেখা: - গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যে নতুন সীমান্তরেখা প্রতিপাদন করছে, তাকে “Yellow Line” বা হলুদ রেখা বলা হচ্ছে। - এই রেখাটি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম ধাপের সরিয়ে নেওয়া অবস্থান এবং যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে গাজার মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করার জন্য ব্যবহৃত হচ্ছে। - সম্প্রতি, ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা। - হলুদ রেখা হবে ইসরায়েলের নতুন সীমান্ত। - এই রেখা বরাবর তাদের অভিযান কার্যক্রম চলবে।

4. সম্প্রতি, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে-

ক) রাজশাহী সিল্ক বয়নশিল্প
খ) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
গ) মৈমনসিংহ গীতিকা
ঘ) ঢাকাই মসলিন শাড়ি বয়নশিল্প
উত্তর: টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প
ব্যাখ্যা: ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা: - বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে। - ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। - যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি। উল্লেখ্য, - এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

5. সম্প্রতি, অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সাথে সম্মতিপত্র স্বাক্ষর করেছে?

ক) চীন
খ) ফ্রান্স
গ) ইতালি
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর: ইতালি
ব্যাখ্যা: যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়: - ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ। - ৯ ডিসেম্বর, ২০২৫ ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। - এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর অধীনে (বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা) বিমানবাহিনীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগগুলোর একটি। উল্লেখ্য, - নতুন এই যুদ্ধবিমান সম্পর্কে ইউরোফাইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এই যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে সক্ষম ৪.৫ জেনারেশন মাল্টিরোল যুদ্ধবিমানগুলোর একটি। - এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইংরোল কমব্যাট বিমান। - বিশ্বের নয়টি দেশের বিমানবাহিনীর কাছে এই যুদ্ধবিমান রয়েছে। - দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম।

6. যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন-

ক) ডোনাল্ড ট্রাম্প
খ) বিশ্বের শীর্ষ ধনকুবেরগণ
গ) এআইয়ের স্থপতিগণ
ঘ) বিশ্বের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ
উত্তর: এআইয়ের স্থপতিগণ
ব্যাখ্যা: ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা, ২০২৫: - যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের বেছে নিয়েছে। - সাময়িকীটি জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী বছর। - এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে। - এ বছর দুটি প্রচ্ছদ তৈরি করেছে টাইম। - একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি প্রচ্ছদে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে।

7. 'লকহিড মার্টিন' কোন দেশভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান?

ক) ফ্রান্স
খ) তুরস্ক
গ) যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি
উত্তর: যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: লকহিড মার্টিন: - লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা ও মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান। - এটি বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত। - ১৯৯৫ সালে লকহিড করপোরেশন ও মার্টিন মেরিল কোম্পানি একীভূত হয়ে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। - এই প্রতিষ্ঠান এফ–৩৫ ও এফ–২২ যুদ্ধবিমান, সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ব্ল্যাক হক হেলিকপ্টারের মতো বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। - ২০২৪ সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে ৬ হাজার ৪৬৫ কোটি ডলার আয় করেছে।

8. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে?

ক) ০২ ফেব্রুয়ারি, ২০২৬
খ) ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
গ) ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ঘ) ১২ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর: ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। - একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি। - দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি। - এবার নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।

9. বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মের নাম কী?

ক) কলম ডট এআই
খ) কাগজ ডট এআই
গ) বাংলা ডট এআই
ঘ) ভাষা ডট এআই
উত্তর: কাগজ ডট এআই
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম: - ১৫ ডিসেম্বর, ২০২৫ বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়েছে। - ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে, যা বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। - একই সঙ্গে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। উল্লেখ্য, - উদ্বোধন হওয়া দু’টি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

10. সম্প্রতি, কোন দেশের জাতিসংঘ ঘাঁটিতে হামলায় বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন?

ক) রুয়ান্ডা
খ) নাইজেরিয়া
গ) হাইতি
ঘ) সুদান
উত্তর: সুদান
ব্যাখ্যা: বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: - ১৩ ডিসেম্বর, ২০২৫ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ভবনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। - আহত হয়েছেন আটজন। - সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে। - ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, - ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন 'ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই' (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। - সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে আবেই অঞ্চলটি পরিচালনা করে এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে আসছে।

আশা করি সাম্প্রতিক প্রশ্ন - ডিসেম্বর - 2 এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট