1. নেচার ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, গবেষণায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক)
৪১তম
খ)
৬১তম
গ)
৫১তম
ঘ)
৭১তম
উত্তর:
৬১তম
ব্যাখ্যা:
নেচার ইনডেক্স, ২০২৫: - ২০২৪-২৫ সময়ে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইনডেক্সে দেখা যায়, বিশ্বে গবেষণায় ৬১তম অবস্থানে আছে বাংলাদেশ। - ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৫টি নেচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স জার্নাল থেকে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। - বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ৬১তম ও এশিয়া প্যাসিফিক এলাকায় ১৩তম দেশ হিসেবে দেখা যায় তালিকায়। - নেচারের পরিসংখ্যান থেকে দেখা যায়, বাংলাদেশের গবেষকদের অবস্থান বায়োলজিক্যাল সায়েন্সে বিশ্বে ১৭৯ দেশের মধ্যে ৭১তম, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৩১টি দেশের মধ্যে ১৪তম। - এ ছাড়া বাংলাদেশের গবেষকেরা রসায়নে বিশ্বে ৬৩তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৩তম, পরিবেশ ও ভূবিজ্ঞানে বিশ্বে ৭০তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম, হেলথ সায়েন্সে বিশ্বে ৪৬তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১তম, ফিজিক্যাল সায়েন্সে বিশ্বে ৭২তম, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫তম অবস্থানে রয়েছে।
2. বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন কে?
ক)
ল্যারি পেজ
খ)
ওয়ারেন বাফেট
গ)
ইলন মাস্ক
ঘ)
জেফ বেজোস
উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা:
বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক: - ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। - ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, ইলন মাস্কের বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার। - এই বাস্তবতায় ধারণা করা হচ্ছে, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মাস্কের সম্পদমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার স্পর্শ করবে। - বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট একাডেমি বলছে, ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার এক লাখ কোটি ডলারের মালিক হতে পারেন।
3. ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে প্যারাস্যুটিং করে কতজন বিশ্ব রেকর্ড গড়েছেন?
ক)
৫০ জন
খ)
৫৪ জন
গ)
৫২ জন
ঘ)
৫৬ জন
উত্তর:
৫৪ জন
ব্যাখ্যা:
পতাকা হাতে প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড: - ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের সময় নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। - ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে একসাথে প্যারাস্যুটিং করেছে। - বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে ‘টিম বাংলাদেশে’র উদ্যোগে এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার আয়োজন করা হয়। - স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার ১২ হাজার উচ্চতায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি পরিবহন বিমান থেকে জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে। - এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের প্রদর্শনী।
4. বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে কোন দেশ?
ক)
ভারত
খ)
চীন
গ)
নেপাল
ঘ)
পাকিস্তান
উত্তর:
চীন
ব্যাখ্যা:
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প: - তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। - এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় ১৬৮ বিলিয়ন ডলার। - এই বিদ্যুৎ কেন্দ্রের বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হয়েছে—যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চীনের থ্রি গর্জেস ড্যামের উৎপাদনেরও প্রায় তিন গুণ। উল্লেখ্য, - বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত। - মধ্য চীনের থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা ৮৮ দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।
5. সম্প্রতি, বাংলাদেশে ১৮তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
ক)
পিটার হাস
খ)
নিকোলাস ডিন
গ)
ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঘ)
ক্রিস পিটারসেন
উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা:
মার্কিন ১৮তম রাষ্ট্রদূত: - ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। - তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। - ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য। - তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। - সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
6. ফিফা দ্য বেস্ট-এ ২০২৫ সালের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন কে?
ক)
কিলিয়ান এমবাপ্পে
খ)
মোহাম্মদ সালাহ
গ)
উসমান দেম্বেলে
ঘ)
লামিনে ইয়ামাল
উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা:
ফিফা দ্য বেস্ট, ২০২৫: বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি ও ফ্রান্স); বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন); সেরা নারী ও পুরুষ কোচ: ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে; ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। বর্ষসেরা একাদশ (পুরুষ): গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা; ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস; মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো; ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে।
আরও পড়ুন:
7. সম্প্রতি, দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো চালু হয়েছে কোথায়?
ক)
ফেনী
খ)
লক্ষ্মীপুর
গ)
কুমিল্লা
ঘ)
নোয়াখালী
উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা:
দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো: - দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লায়। - ১৭ ডিসেম্বর, ২০২৫ বরুড়া উপজেলার কুমিল্লা–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন মগবাড়ি এলাকায় ডিপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। - পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে চালু হওয়া এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। - ১৬ একরের বেশি জায়গাজুড়ে স্থাপিত কুমিল্লা ডিপোয় একসঙ্গে প্রায় ২০ হাজার টন ডিজেল, দেড় হাজার টন পেট্রল ও দেড় হাজার টন অকটেন মজুতের সক্ষমতা রয়েছে। - চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় ১১৮ কোটি টাকা ব্যয়ে এই ডিপো নির্মাণ করা হয়েছে।
8. সম্প্রতি, তাইওয়ানকে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ?
ক)
চীন
খ)
রাশিয়া
গ)
যুক্তরাষ্ট্র
ঘ)
উত্তর কোরিয়া
উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন: - চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এক চুক্তির অধীন তাইওয়ানে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। - তাইওয়ানের ইতিহাসে এটিই মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি। - প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় আট ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। - এর মধ্যে উল্লেখযোগ্য হলো অত্যাধুনিক রকেট উৎক্ষেপণব্যবস্থা ‘হিমার্স’, হাউইটজার কামান, জ্যাভলিন ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন। - এছাড়া, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ান তার সশস্ত্র বাহিনীকে গেরিলা যুদ্ধের সক্ষমতাসম্পন্ন করে গড়ে তোলার চেষ্টা করছে।
9. যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হয়েছেন কে?
ক)
শিরিন আক্তার
খ)
ফাহমিদা সুলতানা
গ)
সোমা সাঈদ
ঘ)
সোনিয়া আফরিন
উত্তর:
সোমা সাঈদ
ব্যাখ্যা:
যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি: - যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস সাঈদ। - দেড় দশকের বেশি সময় আইন পেশায় যুক্ত থাকার পর ২০২১ সালে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন সোমা। - ২০২২ সালে তাকে নিউ ইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে দায়িত্ব দেওয়া হয়, যেখানে তিনি ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। - এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
10. সম্প্রতি, অস্ট্রেলিয়ায় আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে?
ক)
৬টি
খ)
১১টি
গ)
৮টি
ঘ)
১৩টি
উত্তর:
১১টি
ব্যাখ্যা:
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড: - গত ১৭ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়। - এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেন। - তারা ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে। - বাংলাদেশ দলের পক্ষে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল টিটু।