1. 'জামদানি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ঢাবি ক ইউনিট ২০১৭-১৮]
a) আরবি
b) ফারসি
c) তুর্কি
d) হিন্দি
Answer: ফারসি
2. নিচের কোন গুচ্ছ অর্ধ-তৎসম শব্দ? [ঢাবি ক ইউনিট, ২০১৬-১৭]
a) ভক্তি, ধুলো
b) ঘাম, শপথ
c) রোদ, জনম
d) নদী, লবণ
Answer: রোদ, জনম
3. কোনটি ভিন্নধর্মী? [ঢাবি ক ইউনিট, ২০১৬-১৭]
a) উদ্ভাস
b) প্রদ্যোত
c) মযূখ
d) শর্বর
Answer: শর্বর
4. কোনটি সংকর শব্দ নয়? [ঢাবি ক ইউনিট, ২০১৬-১৭]
a) কালিকলম
b) ভোটদাতা
c) ফুলদানি
d) উদয়াচল
Answer: উদয়াচল
5. নিচের কোনটি হিন্দি শব্দ? [ঢাবি ক ইউনিট, ২০১৬-১৭]
a) ফুফা
b) হিলেঞ্চ
c) বিবি
d) কানু
Answer: ফুফা
6. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রূঢ়ি শব্দ? [ঢাবি ক ইউনিট - ২০১৮-১৯]
a) হরিণ
b) জলদ
c) উজান
d) মাননীয়
Answer: হরিণ
Read More:
7. যোগরূঢ় শব্দ কোনটি? [ঢাবি ক ইউনিট ২০১৪-১৫]
a) নদী
b) ঝরনা
c) জলধি
d) পাথার
Answer: জলধি
8. 'স্ট' যুক্তব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়? [ক ইউনিট ২০১৮-১৯]
a) তৎসম
b) বিদেশি
c) তদ্ভব
d) দেশি
Answer: বিদেশি
9. 'বেচারা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? [ঢাবি ক ইউনিট ২০১৪-১৫]
a) ফারসি
b) ফরাসি
c) আরবি
d) হিন্দি
Answer: ফারসি
10. আরবি ভাষা থেকে আগত শব্দ— [ ঢাবি ক ইউনিট ২০০৯-১০]
a) আলমারি
b) আলোকন
c) আলপিন
d) আলামত
Answer: আলামত