Exams Study Jobs Teachers Students

শিক্ষক নিবন্ধন প্রশ্ন- বাংলা

NTRCA Exam 25 Questions By BCS Preli Preparation

শিক্ষক নিবন্ধন প্রশ্ন- বাংলা নিয়ে যারা পড়াশোনা বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পেজে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, যা আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। মনোযোগ সহকারে পড়ুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন।

1. ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) নব্য ভারতীয় আর্যভাষা
খ) ফারসি
গ) অসমীয়া
ঘ) সংস্কৃত
উত্তর: সংস্কৃত

2. ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে?

ক) তাসের ঘর
খ) চোখের বালি
গ) গুড়ে বালি
ঘ) খয়ের খাঁ
উত্তর: খয়ের খাঁ

3. কোনটি সাধু ভাষার শব্দ?

ক) বাইরে
খ) ছাতা
গ) দাঁত
ঘ) দধি
উত্তর: দধি

4. অন্ত্যস্বরাগমের উদাহরণ কোনটি?

ক) ধাইমা < দাইমা
খ) বেঞ্চ < বেঞ্চি
গ) ধোবা < ধোপা
ঘ) শাক < শাগ
উত্তর: বেঞ্চ < বেঞ্চি
ব্যাখ্যা: শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অন্ত্যস্বরাগম বলে

5. কোন বানানটি অশুদ্ধ?

ক) রুপবান
খ) ঔজ্জ্বল্য
গ) এরূপ
ঘ) উদ্ভুত
উত্তর: রুপবান
ব্যাখ্যা: শুদ্ধ বানান রূপবান

6. ‘মারহাবা’ শব্দটি কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) ক্রিয়াবিশেষণ
উত্তর: অব্যয়
ব্যাখ্যা: মারহাবা’ অভিবাদনসূচক শব্দ

7. তদ্ভব শব্দের বানানে কোনটির ব্যবহার নেই?

ক)
খ)
গ)
ঘ) সবগুলোই
উত্তর:

8. “বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।” এখানে ‘গৌণ কর্ম’ কোনটি?

ক) বাবা
খ) আমাকে
গ) কলম
ঘ) একটি
উত্তর: আমাকে
ব্যাখ্যা: যাকে কিছু দেওয়া হয়, সে গৌণ কর্ম।

9. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?

ক) খক খক
খ) কুট কুট
গ) আম টাম
ঘ) ফটাফট
উত্তর: আম টাম
ব্যাখ্যা: অনুকার দ্বিত্বে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় টি অর্থহীন হয় ।

10. ‘সমুদ্র’-এর প্রতিশব্দ নয় কোনটি?

ক) পাথার
খ) রত্নাকর
গ) দরিয়া
ঘ) শৈল
উত্তর: শৈল
ব্যাখ্যা: শৈল অর্থ পাহাড়

11. মীর মশাররফ হোসেনের জন্ম কোথায়?

ক) ফরিদপুর
খ) যশোর
গ) কুষ্টিয়া
ঘ) নড়াইল
উত্তর: কুষ্টিয়া

12. টেরাকোটা’ কোন ভাষার শব্দ?

ক) ইতালীয়
খ) ফারসি
গ) ফরাসি
ঘ) সংস্কৃত
উত্তর: ইতালীয়

13. ‘মৌন’-এর বিপরীত শব্দ কোনটি?

ক) অমৃত
খ) উদ্ধত
গ) মুখর
ঘ) লঘু
উত্তর: মুখর

14. কোনটি পারিভাষিক শব্দ?

ক) কলেজ
খ) নথি
গ) রেডিও
ঘ) অক্সিজেন
উত্তর: নথি

15. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) প্রাচীন
খ) নবীন
গ) নির্বাচিত
ঘ) অনির্বাচিত
উত্তর: প্রাচীন

16. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?

ক) মানব
খ) পানীয়
গ) জয়
ঘ) স্মরণীয়
উত্তর: মানব

17. কোনটি রূঢ়ি শব্দ?

ক) চিকামারা
খ) হস্তী
গ) গায়ক
ঘ) মহাযাত্রা
উত্তর: হস্তী

18. ‘সূর্যোদয়’ শব্দটি কোন নিয়মে গঠিত?

ক) ব্যঞ্জনসন্ধির নিয়মে
খ) স্বরসন্ধির নিয়মে
গ) বিসর্গসন্ধির নিয়মে
ঘ) স্বর + ব্যঞ্জন সন্ধির নিয়মে
উত্তর: স্বরসন্ধির নিয়মে

19. “যা বলা হচ্ছে” — এর বাক্য সংকোচন কোনটি?

ক) বক্তব্য
খ) বক্ষ্যমাণ
গ) উক্ত
ঘ) বিবক্ষা
উত্তর: বক্ষ্যমাণ

20. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) শব্দ
খ) অক্ষর
গ) ধ্বনি
ঘ) বর্ণ
উত্তর: ধ্বনি

21. ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?

ক) সুকুমার সেন
খ) সুকুমারী ভট্টাচার্য
গ) নিহার রঞ্জন রায়
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়

22. অনুবাদের অর্থ কী?

ক) অনুসরণ
খ) ভাবান্তর
গ) ভাষান্তরকরণ
ঘ) সমার্থকরণ
উত্তর: ভাষান্তরকরণ

23. উক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) √উক্+তি
খ) √উচ্ + ক্তি
গ) √বচ্+ ক্তি
ঘ) √বচ্+তি
উত্তর: √বচ্+তি

24. তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন
উত্তর: কমা

25. “তুর্কি-নাচন” বাগধারাটির অর্থ হলো—

ক) তোষামোদ
খ) দীর্ঘসূত্রিতা
গ) তুমুল কাণ্ড
ঘ) নষ্ট হওয়া
উত্তর: তুমুল কাণ্ড

আশা করি শিক্ষক নিবন্ধন প্রশ্ন- বাংলা এর এই প্রশ্ন ও উত্তরগুলো আপনার প্রস্তুতির জন্য সহায়ক হবে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, মডেল টেস্ট এবং পড়াশোনার আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ক্যাটাগরিগুলো ঘুরে দেখতে পারেন। আপনার কোনো মতামত বা সংশোধন থাকলে অবশ্যই প্রতিটি প্রশ্নের নিচে দেওয়া 'রিপোর্ট' অপশন থেকে আমাদের জানাতে পারেন।

ভুল সংশোধন রিপোর্ট