1. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) মাতঙ্গ
b) সায়র
c) জলধর
d) অনিল
Answer: সায়র
Explanation: ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: - সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার। অন্যদিকে, • ‘অনিল’ শব্দের সমার্থক শব্দ - বাতাস। 🎯 ‘জলধর’ শব্দের সমার্থক শব্দ - মেঘ। 🎯 ‘মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ - হাতি।
2. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
a) সবিতা
b) তপন
c) আদিত্য
d) বিধু
Answer: বিধু
Explanation: 'চাঁদ'-এর সমার্থক শব্দগুলো হলো: বিধু, শশী, শশধর, চন্দ্র, নিশাপতি, সোম, ইন্দু ইত্যাদি। 'সবিতা', 'তপন', 'আদিত্য' সূর্য-এর সমার্থক শব্দ।
3. কোনটি "পানি" শব্দের সমার্থক শব্দ?
a) সৈকত
b) সলিল
c) সাগর
d) সবিতা
Answer: সলিল
Explanation: 'পানি'-এর সমার্থক শব্দগুলো হলো: জল, বারি, সলিল, নীর, অপ, উদক, অম্বু ইত্যাদি। 'সবিতা' অর্থ সূর্য।
4. সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
a) আদিত্য
b) বিধু
c) শশাঙ্ক
d) সুধাংশু
Answer: আদিত্য
Explanation: 'সূর্য'-এর প্রতিশব্দ হলো আদিত্য, অর্ক, ভানু, তপন, রবি, সবিতা ইত্যাদি। 'বিধু', 'শশাঙ্ক' ও 'সুধাংশু' হলো 'চন্দ্র'-এর প্রতিশব্দ।
5. শীকর শব্দের অর্থ
a) মেনে নেয়া
b) জলকণা
c) রাজস্ব
d) গাছের মুল
Answer: জলকণা
Explanation: শীকর' শব্দের অর্থ বাতাসে বাহিত জলকণা বা পানির বিন্দু।
6. 'আশীবিষ' শব্দের প্রতিশব্দ কোনটি?
a) সাপ
b) হুতাশন
c) মার্তণ্ড
d) মাতঙ্গ
Answer: সাপ
Explanation: 'আশীবিষ' শব্দের অর্থ সাপ বা সর্প (যার দাঁতে বিষ আছে)। 'হুতাশন' অর্থ আগুন। 'মার্তণ্ড' অর্থ সূর্য। 'মাতঙ্গ' অর্থ হাতি।
Read More:
7. 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?
a) অর্ণব
b) রাতুল
c) অর্ক
d) জলধি
Answer: অর্ক
Explanation: সূর্য শব্দের সমার্থক শব্দ হলোঃ অর্ক, আদিত্য, তপন, ... আফতাব, প্রভাকর, সুর, অরুণ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলোঃ ... অর্ণব...। আর লাল = রাতুল।
8. শিখণ্ডী শব্দের অর্থ কী?
a) কবুতর
b) কোকিল
c) খরগােশ
d) ময়ূর
Answer: ময়ূর
Explanation: শিখন্ডী শব্দের অর্থঃ ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলোঃ শিখী,কলাপী,বুহী। কবুতরের সমার্থক শব্দঃপায়রা, কপোত,পারাবত। কোকিলের সমার্থক শব্দঃ পিক,প্রভৃত। খরগোশের সমার্থক শব্দঃ শশক।
9. বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) কলাপী
b) নীরধি
c) বিটপী
d) অবনি
Answer: বিটপী
Explanation: ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ বিটপী, দ্রুম, তরু, মহীরুহ ইত্যাদি। কলাপী অর্থ ময়ূর, নীরধি অর্থ সমুদ্র এবং অবনি অর্থ পৃথিবী।
10. কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?
a) পাবক
b) বৈশ্বানর
c) সর্বশুচি
d) প্রজ্জলিত
Answer: প্রজ্জলিত
Explanation: ‘অগ্নি’র সমার্থক শব্দ অনল, পাবক, বহ্নি, বৈশ্বানর, সর্বশুচি, হুতাসন ইত্যাদি। ‘প্রজ্জ্বলিত’ শব্দের অর্থ যা জ্বলছে বা আলোকিত, এটি একটি বিশেষণ।