1. নিচের কোনটি 'শৃঙ্গী' শব্দের সমার্থক?
a) বিহঙ্গম
b) গিরি
c) নির্ঝরিণী
d) লহরী
Answer: গিরি
2. নিচের কোনটি 'কন্যা' শব্দের সমার্থক?
a) ললনা
b) আত্মজা
c) জায়া
d) অবলা
Answer: আত্মজা
3. 'রোজনামচা' শব্দের অর্থ -
a) দিনের কৃত্যসূচি
b) দিনলিপি
c) দিনযাপন প্রণালী
d) দিবস-নাম
Answer: দিনলিপি
4. 'কপর্দকহীন' এর অর্থ -
a) বোকা
b) নিঃস্ব
c) সহায়হীন
d) মলিন
Answer: নিঃস্ব
5. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ -
a) নিধু
b) বিধু
c) সীধু
d) বধু
Answer: বিধু
6. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?
a) মহী
b) বসুধা
c) মহীধর
d) উর্বী
Answer: মহীধর
Explanation: ' মহীধর' শব্দটি পর্বত এর সমার্থক।
7. 'চয়ন' শব্দের অর্থ কী?
a) কঠিন
b) স্বপ্ন
c) সুন্দর
d) সম্ভার
Answer: সম্ভার
8. 'অছি' শব্দটির সমার্থক -
a) মশা
b) নিরাপত্তা
c) অভিভাবক
d) মনোনয়ন
Answer: অভিভাবক
Explanation: অছি অর্থ রক্ষক, তত্ত্বাবধায়ক,অভিভাবক।
9. কোনটি সূর্যের সমার্থক শব্দ -
a) মাতঙ্গ
b) অবনী
c) কলানিধি
d) বিভাবসু
Answer: বিভাবসু
10. 'খগ' শব্দটির অর্থ কি?
a) ঘোড়া
b) বাঘ
c) পাখি
d) মানুষ
Answer: পাখি
Explanation: খগ অর্থ আকাশে গমনকারী।
11. 'দ্বিপ' অর্থ কি?
a) হাতি
b) আলো
c) জলবেষ্টিত স্থান
d) বাতি
Answer: হাতি
12. কোনটি প্রতিশব্দ নয়?
a) মিহির
b) বিজলি
c) অরুণ
d) দিনেশ
Answer: বিজলি
13. কোনটি প্রতিশব্দ নয়?
a) কৌমুদী
b) শতদল
c) উৎপল
d) নলিনী
Answer: কৌমুদী
Explanation: শতদল, উৎপল, নলিনী হলো 'পদ্ম' এর সমার্থক। কৌমুদী অর্থ জ্যোৎস্না, চন্দ্রকিরণ,চন্দ্রিকা।
14. 'শ্রীঘর' এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি?
a) সুদৃশ্য ঘর
b) বৈঠকখানা
c) জেলখানা
d) সরাইখানা
Answer: জেলখানা
15. 'শকট' শব্দের অর্থ কী?
a) গাড়ি
b) মাছ
c) ময়ূর
d) গরু
Answer: গাড়ি
16. 'সিত' শব্দের অর্থ কী?
a) আসক্ত
b) সাত
c) ধবল
d) স্বাক্ষর
Answer: ধবল
17. 'পয়জার' শব্দের অর্থ -
a) পায়জামা
b) ঝাড়
c) জুতো
d) প্রয়োজন
Answer: জুতো
18. নিচের কোনটির অর্থ 'চুরি করা'র সঙ্গে সংশ্লিষ্ট নয়?
a) চক্ষুদান
b) হাতটান
c) কুম্ভীলক
d) বদান্যতা
Answer: বদান্যতা
Explanation: বদান্য অর্থ উদার, দানশীল, প্রিয়ভাষী।
19. 'নিকুঞ্জ' এর অর্থ -
a) খেলার মাঠ
b) পাখির বাসা
c) খড়ের ঘর
d) বাগান
Answer: বাগান
20. 'বৈদগ্ধ্য' শব্দটির অর্থ হলো-
a) জ্ঞান
b) বৈয়াকরণিক
c) পাণ্ডিত্য
d) দার্শনিক
Answer: পাণ্ডিত্য
21. 'মনীষা' শব্দের সঙ্গে বেমানান-
a) প্রতিভা
b) বিচক্ষণ
c) এষণ
d) প্রজ্ঞা
Answer: এষণ
Explanation: এষণ অর্থ অন্বেষণ, অনুসন্ধান,কামনা, বাসনা।
22. 'প্রত্যুষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) অবক্র
b) উষা
c) সলিল
d) অম্বর
Answer: উষা
23. 'নবিশ' শব্দটির মানে কি?
a) লিপিকার
b) চালাক
c) নবাব
d) নতুন
Answer: লিপিকার
Explanation: 'নবিশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো শিক্ষানবিশ, আনাড়ি, নতুন, শিক্ষানবিস, লেখক, লিপিকার।
24. 'নৃপতি' শব্দের অর্থ কি?
a) রাজা
b) স্বামী
c) নাপিত
d) মাতবর
Answer: রাজা
Explanation: 'নৃপতি' শব্দের অর্থ হলো রাজা, যিনি মানুষের শাসক; এর সমার্থক শব্দগুলো হলো নরপতি, নৃপ, ভূপতি, মহীপাল ইত্যাদি।
25. 'সিত' শব্দের অর্থ কী?
a) আসক্ত
b) সাত
c) ধবল
d) স্বাক্ষর
Answer: ধবল
Explanation: সিত অর্থ শুভ্রবর্ণ, শ্বেতবর্ণ, সাদা।