1. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?
a) সমাস
b) পদ
c) সন্ধি
d) কারক
Answer: সন্ধি
2. প্রাতরাশ- এর সন্ধি—
a) প্রাত+রাশ
b) প্রাতঃ+রাশ
c) প্রাতঃ+ আশ
d) প্রাত+আশ
Answer: প্রাতঃ+ আশ
3. 'মনঃকষ্ট '_এর সন্ধিবিচ্ছেদ —
a) মনস্+কষ্ট
b) মনো+কষ্ট
c) মনোহ্+কষ্ট
d) মনঃ+কষ্ট
Answer: মনঃ+কষ্ট
4. রবিন্দ্র–এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
a) রবি+ঈন্দ্র
b) রব+ইন্দ্র
c) রবী+ইন্দ্র
d) রবি+ইন্দ্র
Answer: রবি+ইন্দ্র
5. 'মনীষা' শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
a) মনস্+ঈষা
b) মনি+ইষা
c) মনী+ইষ
d) মন+ইষা
Answer: মনস্+ঈষা
6. বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ —
a) বাগ+অম্বর
b) বাগ+আড়ম্বর
c) বাক+অম্বর
d) বাক্+আড়ম্বর
Answer: বাক্+আড়ম্বর
Read More:
7. 'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ —
a) অহ+রহঃ
b) অহ+রঃহ
c) অহঃ+অহ
d) অহঃ+রহ
Answer: অহঃ+অহ
8. 'চিরুনি' শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে–
a) চিরু+নি
b) চির+উনি
c) চিরুন+ই
d) চির+ঊনি
Answer: চির+উনি
9. 'কাঁদুনি' শব্দের সন্ধি বিচ্ছেদ –
a) কাঁদ+নি
b) কাঁদো+নি
c) কাঁদ+ইনি
d) কাঁদ+উনি
Answer: কাঁদ+উনি
10. 'গায়ক'এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গো+অক
b) গা+অক
c) গৈ+অক
d) গা+য়ক
Answer: গৈ+অক