1. ব্রোঞ্জ নামক সংকর ধাতুটি কোন ধাতুগুলোর সমন্বয়ে তৈরি?
a) কপার ও টিন
b) লোহা ও টিন
c) কপার ও জিঙ্ক
d) লোহা ও কার্বন
Answer: কপার ও টিন
Explanation: কপার (৯০%) ও টিন (১০%) এর মিশ্রণে ব্রোঞ্জ বা কাঁসা তৈরি করা হয়, যা থালা বা গ্লাস তৈরির কাজে ব্যবহার করা হয়।
2. কে পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন অ্যাটম বা এটম (Atom)
a) ভারতীয় দার্শনিক কোনাড
b) ডাল্টন
c) ডেমোক্রিটাস
d) অ্যারিস্টটল
Answer: ডেমোক্রিটাস
Explanation: খ্রিষ্টপূর্ব ৩৮০ অব্দে ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন এটম।
3. রসায়ন (chemestry) শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
a) ফারসি
b) গ্রিক
c) ল্যাটিন
d) আরবি
Answer: আরবি
Explanation: মধ্যযুগের আরবের রসায়ন চর্চাকে আল-কেমি বলা হতো। আল-কেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল কিমিয়া থেকে।
4. আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
a) জাবির ইবনে হাইয়ান
b) রবার্ট বয়েল
c) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
d) স্যার ফ্রান্সিস বেকন
Answer: অ্যান্টনি ল্যাভয়সিয়ে
Explanation: জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়।
5. কাঁচা আমে কোন এসিড থাকে?
a) সাক্সিনিক এসিড
b) সাইট্রিক এসিড
c) অক্সালিক এসিড
d) উপরের সবগুলোই
Answer: উপরের সবগুলোই
Explanation: কাঁচা আমে সাধারণত সাইট্রিক এসিড (Citric Acid)ম্যালিক এসিড (Malic Acid) থাকে। এছাড়াও অল্প পরিমাণে টারটারিক এসিড (Tartaric Acid), অক্সালিক এসিড (Oxalic Acid), এসকরবিক এসিড (Ascorbic Acid) [ ভিটামিন 'সি' নামে পরিচিত ], গ্যালিক এসিড (Gallic Acid), সাকসেনিক এসিড (Succinic Acid) ও থাকে। এরাই মূলত আমের টক স্বাদের জন্য দায়ী।
6. এন্টাসিড জাতীয় ঔষধ কোন কোন উপাদান দ্বারা তৈরি?
a) Al(OH)₃ ও Mg(OH)₂
b) NH₄OH ও Ca(OH)₂
c) Ca(OH)₂ ও Mg(OH)₂
d) Al(OH)₃ ও NH₄OH
Answer: Al(OH)₃ ও Mg(OH)₂
Explanation: এন্টাসিড জাতীয় ঔষধ তৈরিতে অ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোঅক্সাইড ব্যবহার করা হয়।
7. নিচের কোনটি বিস্ফোরক পদার্থ?
a) ইথার
b) টিএনটি
c) মিথানল
d) নাইট্রাস অক্সাইড
Answer: টিএনটি
Explanation: টিএনটি, পার অক্সাইড, নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক পদার্থ
8. ইউরেনিয়াম কোন ধরণের পদার্থের উদাহরণ?
a) ক্ষত সৃষ্টিকারী
b) তেজস্ক্রিয় পদার্থ
c) উত্তেজক পদার্থ
d) বিষাক্ত পদার্থ
Answer: তেজস্ক্রিয় পদার্থ
Explanation: ইউরেনিয়াম , রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ। যা মানুষের ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে সক্ষম ।
9. রাসায়নিক গবেষণার প্রথম ধাপ কোনটি?
a) বিষয়বস্তু নির্ধারণ
b) পরীক্ষণ
c) ফলাফল
d) বই পত্র বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে ধারণা লাভ
Answer: বিষয়বস্তু নির্ধারণ
Explanation: রসায়নে গবেষণার ধাপসমুহঃ ১) বিষয়বস্তু নির্ধারণ , ২) বই পত্র বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে ধারণা লাভ , ৩) প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বস্তু পরীক্ষা প্রণালি নির্ধারণ, ৪) পরীক্ষণ , ৫) তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ , ৬) ফলাফল ও তা নিয়ে আলোচনা ।
10. উদ্ভিদদেহের বৃদ্ধির জন্য প্রধান উপাদান কোনটি?
a) লৌহ
b) কপার
c) ম্যাঙ্গানিজ
d) নাইট্রোজেন
Answer: নাইট্রোজেন
Explanation: উদ্ভিদদেহের বৃদ্ধির জন্য মোট ১৬ টি উপাদান দরকার। এর মাঝে ৯ টি ম্যাক্রোউপাদান ও ৭ টি মাইক্রোউপাদান। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, পটাসিয়াম, ক্যালসিয়াম।
11. নিচের কোন পদার্থের মূল উপাদান হাইড্রোকার্বন নয়?
a) কেরোসিন
b) প্রাকৃতিক গ্যাস
c) চুনাপাথর
d) মোম
Answer: চুনাপাথর
Explanation: কেরোসিন, মোম, প্রাকৃতিক গ্যাস, সকল জৈব এসিড, অ্যালকোহল প্রভৃতি পদার্থের মূল উপাদান হাইড্রোকার্বন।
12. রসায়নের জনক বলা হয় কাকে?
a) জাবির ইবনে হাইয়ান
b) স্যার ফ্রান্সিস বেকন
c) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
d) রবার্ট বয়েল
Answer: জাবির ইবনে হাইয়ান
Explanation: জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলা হয়। অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়।
13. প্রথম ব্যবহৃত ধাতু কোনটি?
a) সোনা
b) তামা
c) লোহা
d) পাথর
Answer: তামা
Read More:
14. বায়ুর প্রধান উপাদান কোনগুলো?
a) কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন
b) নাইট্রোজেন ও অক্সিজেন
c) নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড
d) ওজোন ও অক্সিজেন
Answer: নাইট্রোজেন ও অক্সিজেন
15. নিচের কোনটি দাহ্য পদার্থ?
a) অ্যালকোহল
b) বেনজিন
c) জাইলিন
d) রেডিয়াম
Answer: অ্যালকোহল
Explanation: ইথার ও অ্যালকোহল দাহ্য পদার্থ
16. কোন পদার্থের সংস্পর্শে থাকলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?
a) ইউরেনিয়াম
b) লেড
c) মার্কারি
d) সালফিউরিক এসিড
Answer: ইউরেনিয়াম
Explanation: ইউরেনীয়াম ও রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় তা থেকে নির্গত ক্ষতিকর রশ্মি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
17. স্বাস্থ্য ঝুকিপুর্ণ পদার্থের উদাহরন কোনটি?
a) ডাস্ট
b) টলুইন
c) ক্লোরোবেনজিন
d) পার অক্সাইড
Answer: টলুইন
Explanation: বেনজিন, জাইলিন, টলুইন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ
18. কোন পদার্থসমুহকে আগুন থেকে দূরে রাখতে হবে?
a) দাহ্য পদার্থ
b) বিস্ফোরক পদার্থ
c) বিষাক্ত পদার্থ
d) ১ ও ২ উভইয়
Answer: ১ ও ২ উভইয়
19. শ্বাসতন্ত্রের ক্ষতিসাধন করে কোন পদার্থ?
a) মিথানল
b) নাইট্রোগ্লিসারিন
c) লঘু এসিড
d) হাইড্রোক্লোরিক এসিড
Answer: লঘু এসিড
Explanation: ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি পদার্থ উত্তেজক পদার্থ হওয়ায় তা ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করে।
20. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে কি বলা হতো?
a) আলকেমি
b) ফার্মেসি
c) কেমিস্ট
d) মেটালার্জি
Answer: আলকেমি
21. আম পাকার ঘটনা কোন ধরণের পরিবর্তন?
a) ভৌত পরিবর্তন
b) রাসায়নিক পরিবর্তন
c) মানসিক পরিবর্তন
d) জৈবিক পরিবর্তন
Answer: রাসায়নিক পরিবর্তন
Explanation: আম পাকার ফলে আমের মধ্যে উপস্থিত সাইট্রিক এসিড, ম্যালিক এসিড, সাক্সিনিক এসিডের মতো যৌগ সমুহ রূপান্তরিত হয়ে গ্লূকোজ ও সুক্রোজে পরিণত হয়, যা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
22. কোন জাতীয় পদার্থে দ্রুত আগুন ধরে যায়?
a) বিস্ফোরক পদার্থে
b) দাহ্য পদার্থে
c) উত্তেজক পদার্থে
d) বিষাক্ত পদার্থে
Answer: দাহ্য পদার্থে
23. ল্যাবরেটরিতে বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে কোনটি ব্যবহার বাধ্যতামূলক?
a) সেফটি গগলস
b) মাস্ক
c) হ্যান্ড গ্লাভস
d) অ্যাপ্রন
Answer: মাস্ক
24. ল্যাবরেটরিতে উত্তেজক পদার্থ থেকে বাঁচতে কোনটি ব্যবহার করতে হয়?
a) সেফটি গগলস
b) মাস্ক
c) হ্যান্ড গ্লাভস
d) অ্যাপ্রন
Answer: হ্যান্ড গ্লাভস
25. ত্বক ও চোখের চুলকানির কারণ কোন জাতীয় পদার্থ?
a) বিষাক্ত পদার্থ
b) জারক পদার্থ
c) উত্তেজক পদার্থ
d) পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ
Answer: উত্তেজক পদার্থ