1. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
a) একত্রীকরণ
b) সন্নিবেশ
c) সমাস
d) সন্ধি
Answer: সন্ধি
2. অ/আ + অ/ আ= আ সূত্রের উদাহরণ কোনটি?
a) উত্তরাধিকার
b) জনৈক
c) অতীন্দ্রিয়
d) নাবিক
Answer: উত্তরাধিকার
3. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে?
a) স্বরসন্ধি
b) ব্যঞ্জনসন্ধি
c) বিসর্গসন্ধি
d) স্বর-ব্যঞ্জনসন্ধি
Answer: স্বরসন্ধি
4. গো + আদি = গবাদি - কোন সূত্রে সিদ্ধ?
a) ও + অন্য স্বর = অব্ + স্বর
b) এ + অন্য স্বর = অয়্ + স্বর
c) ঋ + অন্য স্বর = র্ + স্বর
d) উ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর
Answer: ও + অন্য স্বর = অব্ + স্বর
5. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?
a) এক
b) দুই
c) তিন
d) চার
Answer: তিন
6. 'পরিচ্ছেদ' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
a) স্বর + স্বর
b) স্বর + ব্যঞ্জন
c) ব্যঞ্জন + ব্যঞ্জন
d) ব্যঞ্জন + স্বর
Answer: স্বর + ব্যঞ্জন
7. নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ?
a) সন্ধ্যা
b) উজ্জ্বল
c) বিপদমূলক
d) চলচ্চিত্র
Answer: উজ্জ্বল
8. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
a) ষষ্ঠ
b) সম্মান
c) স্বচ্ছ
d) মনোযোগ
Answer: মনোযোগ
9. নিচের কোনটিতে বিসর্গ 'ও' হয়ে গেছে?
a) নীরোগ
b) আরোগ্য
c) তিরোধান
d) ভৌগোলিক
Answer: তিরোধান
10. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
a) নায়ক
b) পিত্রালয়
c) শুভেচ্ছা
d) একাদশ
Answer: একাদশ
11. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
a) আয়াসের লাঘব হলে
b) ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
c) শ্রুতিমধুর হলে
d) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে
Answer: ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
12. কোন ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরের লোপ হয় না?
a) চ বর্গীয়
b) ট বর্গীয়
c) ব্যঞ্জন ধ্বনি
d) হলন্ত ধ্বনি
Answer: হলন্ত ধ্বনি
13. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত কোন নিয়মে হয়ে থাকে?
a) সমীভবন
b) বিষমীভবন
c) অসমীকরণ
d) অপিনিহিতি
Answer: সমীভবন
Read More:
14. অ-কারে অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?
a) সিংহাসন
b) মহার্ঘ
c) হিমাচল
d) কারাগার
Answer: হিমাচল
15. 'সদা+এব' এর সঠিক সন্ধি হলো-
a) সর্বদা
b) সর্বত্র
c) সদৈব
d) সর্বৈব
Answer: সদৈব
Explanation: সদৈব শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো সদা + এব। এটি মূলত অ-কার বা আ-কারের পরে 'এ' থাকলে 'ঐ' হয়ে যায়—এই স্বরসন্ধির নিয়মে গঠিত হয়।
16. 'লবণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ -
a) লো + অন
b) লব + ন
c) লব + অন
d) লো + বন
Answer: লো + অন
17. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা 'চ্ছ' হয়?
a) দ
b) চ
c) ঝ
d) ছ
Answer: ছ
18. 'মার্তণ্ড' কোন সন্ধিসাধিত শব্দ?
a) স্বরসন্ধি
b) ব্যঞ্জনসন্ধি
c) বিশেষ নিয়ম
d) নিপাতন
Answer: নিপাতন
19. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
a) ব্যঞ্জনসন্ধি
b) স্বরসন্ধি
c) নিপাতনে সিদ্ধ সন্ধি
d) বিসর্গ সন্ধি
Answer: নিপাতনে সিদ্ধ সন্ধি
20. 'ষড়যন্ত্র' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) ষড় + যন্ত্র
b) ষট্ + যন্ত্র
c) সৎ + যন্ত্র
d) স্বত + যন্ত্র
Answer: ষট্ + যন্ত্র
21. 'নাজজামাই' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) নাতি + জামাই
b) নাতিন + জামাই
c) নাজ্ + জামাই
d) নাত্ + জামাই
Answer: নাত্ + জামাই
22. চ ও জ এর পরে নাসিক্য ধ্বনি কী হয়?
a) দন্ত্য
b) মূর্ধন্য
c) ওষ্ঠ্য
d) তালব্য
Answer: তালব্য
23. গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) গোর + পদ
b) গো + পদ
c) গৌ + পদ
d) গৌর + পদ
Answer: গো + পদ
24. নিচের কোনটি বাংলা সন্ধি?
a) মিথ্যুক
b) কথামৃত
c) মহার্ঘ
d) সদানন্দ
Answer: মিথ্যুক
25. ই + ঈ মিলে নিচের কোনটি সন্ধি-সাধিত শব্দ?
a) শচীন্দ্র
b) সতীশ
c) পরীক্ষা
d) অতীত
Answer: পরীক্ষা