1. Community Health Nursing-এর প্রধান লক্ষ্য কোনটি?
a) কেবল রোগের চিকিৎসা
b) নিদিষ্ট গ্রুপ ফোকাস
c) স্বাস্থ্যের উন্নতি ও রোগ প্রতিরোধ
d) অস্ত্রোপচার সেবা
Answer: স্বাস্থ্যের উন্নতি ও রোগ প্রতিরোধ
2. মেডিকেল প্র্যাকটিশনার বা চিকিৎসার ত্রুটির কারণে সৃষ্ট রোগকে কী বলে?
a) latrogenic disease
b) Chronic disease
c) Exotic disease
d) Infectious disease
Answer: latrogenic disease
3. নিচের কোনটি 'Preventive' বা প্রতিরক্ষামূলক স্বাস্থ্য সেবার উদাহরণ?
a) সার্জিক্যাল ট্রিটমেন্ট
b) স্বাস্থ্য শিক্ষা
c) টিকাদান বা ভ্যাকসিনেশন
d) বৃত্তিমূলক পুনর্বাসন
Answer: টিকাদান বা ভ্যাকসিনেশন
4. কোনো রোগ অন্য দেশ থেকে আমদানিকৃত হলে তাকে কী বলা হয়?
a) Epizootic
b) Zoonosis
c) Exotic
d) Outbreak
Answer: Exotic
5. WHO-এর মতে 'কমিউনিটি মেডিসিন' সরবরাহের মূল মাধ্যম কোনটি?
a) একক নার্স
b) হেলথ টিম
c) কেবল চিকিৎসক
d) এনজিও কর্মী
Answer: হেলথ টিম
6. পেনিসিলিন ইনজেকশন দেওয়ার পর 'Allergic Reaction' হওয়া কোন ধরনের রোগ?
a) Chronic
b) Endemic
c) Iatrogenic
d) Zoonosis
Answer: Iatrogenic
7. হুকওয়ার্ম (Hookworm)-এর প্রধান রিজার্ভার (Reservoir) কোনটি?
a) মাটি
b) মানুষ
c) পানি
d) কুকুর
Answer: মানুষ
8. সংক্রামক রোগ নিয়ন্ত্রণে Incidence এবং মৃত্যুহার কমিয়ে আনাকে কী বলে?
a) Eradication
b) Elimination
c) Disease Control
d) Screening
Answer: Disease Control
9. পুষ্টির অবস্থা (Nutritional status) যাচাইয়ের জন্য কোন পরিমাপটি ব্যবহৃত হয়?
a) শিক্ষার হার
b) MUAC এবং Z-স্কোর
c) নির্ভরশীলতার অনুপাত
d) উপস্থিতির হার
Answer: MUAC এবং Z-স্কোর
10. স্বাস্থ্য সূচকের তথ্য সঠিকভাবে ব্যাখ্যার জন্য কোনটি সবচেয়ে জরুরি?
a) রোগীর নাম
b) স্থানীয় প্রেক্ষাপট বা ডাটা
c) নার্সের পদবী
d) হাসপাতালের রঙ
Answer: স্থানীয় প্রেক্ষাপট বা ডাটা
11. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক কোন পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অন্তর্ভুক্ত?
a) মাধ্যমিক স্তর
b) প্রাথমিক স্তর
c) তৃতীয় স্তর
d) বিশেষজ্ঞ স্তর
Answer: প্রাথমিক স্তর
12. ঝুঁকির কারণ (Risk factor) তৈরি হওয়ার আগেই তা প্রতিরোধ করাকে কী বলা হয়?
a) Primary prevention
b) Primordial prevention
c) Secondary prevention
d) Tertiary prevention
Answer: Primordial prevention
13. স্ক্রীনিং প্রোগ্রাম এবং সার্ভেইল্যান্স (Surveillance) নিচের কোন প্রতিরোধের উদাহরণ?
a) সেকেন্ডারি প্রতিরোধ
b) প্রাথমিক প্রতিরোধ
c) তৃতীয় স্তরের প্রতিরোধ
d) আদিম প্রতিরোধ
Answer: সেকেন্ডারি প্রতিরোধ
14. বাংলাদেশের স্বাস্থ্যসেবা কাঠামোতে গ্রামীণ পর্যায়ে প্রতি কতজন মানুষের জন্য একটি 'কমিউনিটি ক্লিনিক' রয়েছে?
a) ৩,০০০ জন
b) ৬,০০০ জন
c) ৫,০০০ জন
d) ১০,০০০ জন
Answer: ৬,০০০ জন
15. WHO (২০১৮) অনুযায়ী স্বাস্থ্য ও SDG সম্পর্কিত মূল সূচক কয়টি?
a) ৭৫টি
b) ১২০টি
c) ৫০টি
d) ১০০টি
Answer: ১০০টি
16. স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) মূল কাজ নিচের কোনটি?
a) আইন তৈরি করা
b) স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা
c) শুধু গবেষণা করা
d) বাজেট পাস করা
Answer: স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা
17. গ্রামীণ জনগণের জন্য অত্যাবশ্যকীয় চিকিৎসাসেবা বিতরণের প্রথম স্তর কোনটি?
a) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
b) জেলা হাসপাতাল
c) কমিউনিটি ক্লিনিক
d) ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র
Answer: কমিউনিটি ক্লিনিক
18. ইপিআই-এর নতুন গাইডলাইন অনুযায়ী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকার কয়টি ডোজ দেওয়া হয়?
a) ১টি
b) ৩টি
c) ২টি
d) ৫টি
Answer: ১টি
19. উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের প্রাথমিক শনাক্তকরণ ও রেফারেল সেবা প্রদান করা কোন স্তরের কাজ?
a) টারশিয়ারি স্তরের
b) সেকেন্ডারি স্তরের
c) কমিউনিটি ক্লিনিক স্তরের
d) ব্যক্তিগত স্তরের
Answer: কমিউনিটি ক্লিনিক স্তরের
20. সমগ্র জনসংখ্যার ওপর যে স্ক্রীনিং চালানো হয় তাকে কী বলা হয়?
a) উচ্চ ঝুঁকিপূর্ণ স্ক্রীনিং
b) গণ স্ক্রীনিং
c) কেস সনাক্তকরণ
d) বহু-পর্যায়ী স্ক্রিনিং
Answer: গণ স্ক্রীনিং
21. নিচের কোনটি স্পর্শের (Direct contact) মাধ্যমে ছড়ায়?
a) টাইফয়েড
b) কলেরা
c) স্ক্যাবিস
d) যক্ষ্মা
Answer: স্ক্যাবিস
22. মা থেকে গর্ভস্থ সন্তানে (Transplacental) রোগ ছড়ানোকে কোন ধরনের সংক্রমণ বলা হয়?
a) Horizontal transmission
b) Vertical transmission
c) Air transmission
d) Vector transmission
Answer: Vertical transmission
23. রেবিস (জলাতঙ্ক) রোগের জীবাণু শরীরে কোন মাধ্যমে প্রবেশ করে?
a) শ্বাসতন্ত্র
b) ত্বক (Skin)
c) পরিপাকতন্ত্র
d) রক্ত
Answer: ত্বক (Skin)
24. Droplet' ইনফেকশনের মাধ্যমে ছড়ায় এমন একটি রোগ হলো-
a) ডিপথেরিয়া
b) ফাইলেরিয়া
c) ম্যালেরিয়া
d) টাইফয়েড
Answer: ডিপথেরিয়া
25. যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না নিচের কোনটি?
a) গনোরিয়া
b) পোলিও
c) ট্রাইকোমোনিয়াসিস
d) ক্যালামাইডিয়া
Answer: পোলিও
26. 'Inoculation into skin' বলতে কী বোঝায়?
a) নিঃশ্বাসের মাধ্যমে জীবাণু প্রবেশ
b) ত্বকের মাধ্যমে জীবাণু প্রবেশ
c) খাবারের মাধ্যমে জীবাণু প্রবেশ
d) কথা বলার মাধ্যমে জীবাণু প্রবেশ
Answer: ত্বকের মাধ্যমে জীবাণু প্রবেশ
27. প্লেগ রোগের প্রধান বাহক বা পোষক প্রাণী কোনটি?
a) বিড়াল
b) ইঁদুর
c) শুকর
d) হাঁস
Answer: ইঁদুর
28. ধূমপান, দারিদ্র্য এবং মাদকাসক্তিকে কোন ধরনের এজেন্ট বলা হয়?
a) Biological agent
b) Social agent
c) Chemical agent
d) Nutrient agent
Answer: Social agent
29. সোয়াইন ফ্লু (Swine Flu) কোন প্রাণীর মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়?
a) হাঁস-মুরগি
b) ইঁদুর
c) শুকর
d) বানর
Answer: শুকর
30. নিচের কোনটি একটি সংক্রামক (Communicable) রোগের উদাহরণ?
a) ডায়াবেটিস
b) ক্যান্সার
c) হুপিং কাশি
d) স্ট্রোক
Answer: হুপিং কাশি
31. নিচের কোনটি একটি প্রোটোজোয়া জনিত যৌনবাহিত রোগ.
a) ট্রাইকোমোনিয়াসিস
b) গনোরিয়া
c) সিফিলিস
d) ক্যান্ডিডিয়াসিস
Answer: ট্রাইকোমোনিয়াসিস
32. এইডস (AIDS) রোগের লক্ষণ প্রকাশ পেতে সাধারণত কত সময় লাগতে পারে?
a) ১০-৯০ দিন
b) ১-২ সপ্তাহ
c) ১৫-৫০ দিন
d) ৬ মাস থেকে ৫ বছর বা তার বেশি
Answer: ৬ মাস থেকে ৫ বছর বা তার বেশি
33. যক্ষ্মা রোগের ইনকিউবেশন পিরিয়ড কত সময় হতে পারে?
a) ২ সপ্তাহ থেকে কয়েক বছর
b) ১ মাস থেকে ২ মাস
c) ১-২ দিন
d) ৫-১০ বছর
Answer: ২ সপ্তাহ থেকে কয়েক বছর
34. বাংলাদেশে জাতীয় টিকা দিবস পালিত হচ্ছে কত সাল থেকে?
a) ১৯৭৯
b) ১৯৯৫
c) ১৯৯১
d) ২০২৩
Answer: ১৯৯৫
35. পেন্টাভ্যালেন্ট (Pentavalent) টিকা নিচের কোন রোগের বিরুদ্ধে কাজ করে না?
a) ধনুষ্টংকার
b) হেপাটাইটিস-বি
c) হাম
d) হুপিংকাশি
Answer: হাম
36. পিসিভি (PCV) টিকা কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়?
a) যক্ষ্মা
b) নিউমোনিয়া
c) পোলিও
d) ডিপথেরিয়া
Answer: নিউমোনিয়া
37. কোল্ড চেইন (Cold Chain) ব্যবস্থাপনায় ভ্যাকসিনের
a) ভ্যাকসিনের গুণগত মান বজায় রাখা
b) ভ্যাকসিন সস্তা করা
c) দ্রুত পরিবহন
d) রঙ ঠিক রাখা
Answer: ভ্যাকসিনের গুণগত মান বজায় রাখা
38. ভ্যাকসিন ক্যারিয়ারে (Carrier box) ভ্যাকসিন কত দিন পর্যন্ত সংরক্ষিত থাকে?
a) ৪ দিন
b) ১ দিন
c) ৭ দিন
d) ২ দিন
Answer: ২ দিন
39. ওপিভি (OPV) টিকার ডোজ পরিমাণ কত?
a) ০.০৫এমএল
b) ০.১এমএল
c) ০.৫এমএল
d) ২ফোঁটা
Answer: ২ফোঁটা
40. গর্ভবতী মহিলাদের ধনুষ্টংকার প্রতিরোধের জন্য ন্যূনতম কয়টি টিকা নিতে হয়?
a) ২টি
b) ৫টি
c) ১টি
d) ৩টি
Answer: ২টি
41. বর্তমানে বাংলাদেশের ইপিআই কর্মসূচিতে কোন পোলিও টিকাটি (OPV) ব্যবহৃত হচ্ছে?
a) Monovalent
b) Bivalent
c) Trivalent
d) Quadrivalent
Answer: Bivalent
42. বিসিজি টিকা দেওয়ার সময় কত ডিগ্রি কোণে ইনজেকশন দিতে হয়?
a) ২৫ডিগ্রি
b) ৯০ডিগ্রি
c) ১০-১৫ডিগ্রি
d) ৪৫ডিগ্রি
Answer: ১০-১৫ডিগ্রি
43. গর্ভাবস্থায় টিটি (TT) টিকার প্রথম ডোজ দেওয়ার অন্তত কত দিন পর দ্বিতীয় ডোজ দিতে হয়?
a) ১৪ দিন
b) ৪২ দিন
c) ২১ দিন
d) ২৮ দিন
Answer: ২৮ দিন
44. নিচের কোন টিকাটি চামড়ার নিচে রুটে দেওয়া হয়?
a) বিসিজি
b) পেন্টাভ্যালেন্ট
c) এম.আর
d) IPV
Answer: এম.আর
45. বাংলাদেশে ইপিআই কার্যক্রমের মূল সমন্বয়ক হিসেবে কাজ করে কে?
a) সিভিল সার্জন
b) ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)
c) নার্সিং অধিদপ্তর
d) বিপিএসসি
Answer: ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (DGHS)
46. যক্ষ্মার বিরুদ্ধে বিসিজি (BCG) টিকার কার্যকারিতা সাধারণত কত বছর থাকে?
a) ৫-১০ বছর
b) ১৫-২০ বছর
c) ১০-১৫ বছর
d) আজীবন
Answer: ১৫-২০ বছর
47. ধূমপানের ফলে গর্ভস্থ শিশুর ওপর নিচের কোন প্রভাবটি পড়তে পারে?
a) শিশুর ওজন বৃদ্ধি
b) শিশুর কম ওজন
c) শিশুর উচ্চতা বৃদ্ধি
d) শিশুর হাড় মজবুত হওয়া
Answer: শিশুর কম ওজন
48. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বর্তমান পরিচালক কে?
a) ড. টেড্রোস
b) সায়মা ওয়াজেদ
c) হেনরি ডুনান্ট
d) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Answer: সায়মা ওয়াজেদ
49. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল 'জীবন তরী'র প্রধান লক্ষ্য কী?
a) চক্ষু অপারেশন
b) প্রতিবন্ধীদের চিকিৎসা
c) হার্ট সার্জারি
d) ম্যালেরিয়া নিয়ন্ত্রণ
Answer: প্রতিবন্ধীদের চিকিৎসা
50. হেপাটাইটিস 'এ' এবং 'ই' প্রধানত কোন মাধ্যমে সংক্রমিত হয়?
a) খাদ্য ও পানীয়
b) রক্ত
c) যৌন সংস্পর্শ
d) বায়ু
Answer: খাদ্য ও পানীয়