1. পার্শ্বিক-ধ্বনি কোনটি?
a) র
b) ড়
c) ল
d) প
Answer: ল
Explanation: পার্শ্বিক-ধ্বনি=ল
2. বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কতটি?
a) ৩৫টি
b) ৩৬টি
c) ৩৭টি
d) ৪০টি
Answer: ৩৭টি
Explanation: বাংলায় ৭টি মৌলিক স্বরধ্বনি ও ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি = মোট ৩৭টি।
3. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
a) ৫টি
b) ৭টি
c) ৮টি
d) ১১টি
Answer: ৭টি
Explanation: অ, আ, ই, উ, এ, ও, অ্যা — এই ৭টিই মৌলিক স্বরধ্বনি
4. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?
a) ঐ
b) ঔ
c) অ্যা
d) ঋ
Answer: অ্যা
Explanation: মৌলিক স্বরধ্বনি— এই ৭টি: অ, আ, ই, উ, এ, ও, অ্যা
5. পাশ্বিক ধ্বনি কোনটি?
a) র
b) ল
c) য
d) ন
Answer: ল
Explanation: ‘ল’ উচ্চারণে বায়ু জিহ্বার পাশ দিয়ে বের হয়—তাই পাশ্বিক।
6. কম্পনজাত ধ্বনি কোনটি?
a) ল
b) র
c) ড়
d) ন
Answer: র
Explanation: ‘র’ উচ্চারণের সময় জিহ্বা ধারাবাহিকভাবে কাঁপে, তাই এটি কম্পনজাত ধ্বনি।
7. ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গগুলিকে একত্রে বলেঃ
a) স্বরযন্ত্র
b) ষড়যন্ত্র
c) বাগ্যন্ত্র
d) বাকযন্ত্র
Answer: বাগ্যন্ত্র
Explanation: ঘোষ ধ্বনিতে উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে।
8. ‘প’ ধ্বনির উচ্চারণস্থান কোনটি?
a) কণ্ঠ্য
b) তালব্য
c) দন্ত্য
d) ওষ্ঠ্য
Answer: ওষ্ঠ্য
Explanation: ‘প’ উচ্চারণে দুই ঠোঁট ব্যবহৃত হয়।
9. ‘ড়’ ধ্বনিটি কোন শ্রেণির?
a) পাশ্বিক
b) কম্পনজাত
c) তাড়নজাত
d) উষ্ম
Answer: তাড়নজাত
Explanation: ড় ও ঢ়—দুটিই তাড়নজাত ধ্বনি।
10. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
a) ই
b) অ্যা
c) উ
d) ঐ
Answer: ঐ
Explanation: ঐ ও ঔ যৌগিক স্বরধ্বনি; মৌলিক স্বরধ্বনি নয়।