1. বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
a) মেঘালয়
b) আসাম
c) পশ্চিমবঙ্গ
d) ত্রিপুরা
Answer: পশ্চিমবঙ্গ
Explanation: বাংলাদেশের স্থলসীমান্ত ভারতের পাঁচটি রাজ্যের সাথে সংযুক্ত। যথা: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। বাংলাদেশের সাথে মেঘালয়ের স্থলসীমান্ত রয়েছে, যা প্রায় ৪৩৬ কিলোমিটার দীর্ঘ। আসামের সাথে বাংলাদেশের স্থলসীমান্ত প্রায় ২৬৪ কিলোমিটার। - ত্রিপুরার সাথে বাংলাদেশের স্থলসীমান্ত প্রায় ৮৭৪ কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থলসীমান্ত সবচেয়ে দীর্ঘ, যা প্রায় ২,২৬২ কিলোমিটার। সর্বমোট স্থল সীমানা ৪১৫৬ কিলোমিটার।
2. প্রতি ৩০° দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়?
a) ১৫ মিনিট
b) ৩০ মিনিট
c) ৬০ মিনিট
d) ১২০ মিনিট
Answer: ১২০ মিনিট
Explanation: ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয়য়= ৪ মিনিট। সুতরাং, ৩০° এর জন্য হবে= (৩০*৪)= ১২০ মিনিট
3. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরের মাঝখানে?
a) মালাক্কা ও হরমুজ প্রণালী
b) হরমুজ ও পক প্রণালী
c) সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী
d) জিব্রাল্টার ও বসফরাস প্রণালী
Answer: মালাক্কা ও হরমুজ প্রণালী
Explanation: মালাক্কা প্রণালীঃ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর কে সংযুক্ত করে। হরমুজ প্রণালী: পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে যুক্ত করে। যা মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির প্রধান পথ। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরে এই দুটি প্রণালীর মধ্যে কৌশলগত সংযোগ তৈরি করে।পক প্রণালী: -পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী।সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে
4. হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হয়েছে?
a) ইউরেশিয়ান ও আফ্রিকান
b) ইন্দো-অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান
c) আমেরিকান ও ইউরেশিয়ান
d) প্যাসিফিক ও ইন্দো-অস্ট্রেলিয়ান
Answer: ইন্দো-অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান
5. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে?
a) ট্রপোমণ্ডল
b) থার্মোমণ্ডল
c) স্ট্র্যাটোমণ্ডল
d) মেসোমণ্ডল
Answer: স্ট্র্যাটোমণ্ডল
Explanation: স্ট্রাটোমণ্ডল: - ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্রাটোমণ্ডল। - বায়ুমণ্ডলের এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত। - বায়ুমণ্ডলের এই স্তরে ওজোন নামের একটি গ্যাসের স্তর রয়েছে, এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। বায়মণ্ডলের এই স্তর এবং এর উপরের দিকে বায়মণ্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে আছে। ট্রপোমণ্ডল: - ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোমণ্ডল। - বায়ুমণ্ডলের এই স্তরে বায়ুর বেশির ভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প থাকে। বায়ুমণ্ডলের এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে। যেমন- এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়; তাই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। মেসোমণ্ডল: - স্ট্রাটোমণ্ডল শেষ হয়ে বায়ুমণ্ডলের এই স্তর শুরু হয়। - বায়ুমণ্ডলের এই স্তর প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। - বায়ুমণ্ডলের এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। তাপমণ্ডল: - বায়ুমণ্ডলের এই স্তর প্রায় বায়ুশুন্য। - বায়ুমণ্ডলের এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে, তাই এর নাম তাপমণ্ডল। - বায়ুমণ্ডলের এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে
6. ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা পাওয়া যায়?
a) সিলেট
b) দিনাজপুর
c) পার্বত্য চট্টগ্রাম
d) মধ্যভাগের উচ্চভূমি
Answer: দিনাজপুর
7. কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরের মাঝে অবস্থান করে?
a) সিয়াল ও সিমা
b) অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল
c) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
d) সিমা ও অশ্বমণ্ডল
Answer: সিয়াল ও সিমা
Explanation: সিয়াল স্তর (Sial layer) হলো পৃথিবীর ভূত্বকের সবচেয়ে উপরের হালকা অংশ, যা মূলত সিলিকা (Si) এবং অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত; তাই এর নাম সিয়াল। সিমা স্তর (Sima Layer) হলো পৃথিবীর ভূত্বকের নিচের একটি স্তর, যা সিলিকা (Si) ও ম্যাগনেসিয়াম (Ma) খনিজ সমৃদ্ধ শিলা (মূলত ব্যাসল্ট) দিয়ে গঠিত
8. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
a) চুনাপাথর
b) কাঁচবালি
c) কয়লা
d) খনিজ লবণ
Answer: কয়লা
Explanation: - উত্তর পশ্চিমাঞ্চলে কয়লা প্রধান খনিজ সম্পদ। যথা: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘিপাড়া, ফুলবাড়ী তে অবস্থিত কয়লার খনিগুলো। উত্তর-পূর্বভাগে নওগাঁ ও জয়পুরহাট জেলায় চুনাপথর খনি রয়েছে। বাংলাদেশের উপকূলীয় বলয় ও উপকূলীয় দ্বীপসমূহে সৈকত বালির মজুত চিহ্নিত করা হয়েছে।
9. এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে?
a) শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি
b) বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
c) গ্রীষ্মকালীন তাপমাত্রা কমায়
d) ঘূর্ণিঝড় বৃদ্ধি পায়
Answer: বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
10. বাংলাদেশের ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ কবে প্রণীত হয়?
a) ২০০৫
b) ২০০৮
c) ২০১২
d) ২০১৫
Answer: ২০১২