1. ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্যে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
a) কমা
b) হাইফেন
c) সেমিকোলন
d) কোলন
Answer: সেমিকোলন
Explanation: ছোটো ছোটো বিতর্কিত অংশ নির্দেশ করার জন্যে সেমিকোলন বসে। যেমন: মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার পেয়েছে; এবার আশা করা যায়, সে আরও ভাল করবে।
2. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
a) সেমিকোলন
b) হাইফেন
c) ড্যাশ
d) কোলন
Answer: সেমিকোলন
Explanation: কমা (,) অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ি (.) অপেক্ষা কম বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) বসে। সেমিকোলনের বিরতিকাল প্রায় ১ বলার দ্বিগুণ সময়, যেখানে কমার বিরতিকাল ১ বলতে যে সময় লাগে
3. 'কমা' কোথায় বসে?
a) প্রশ্ন বোঝানোর জন্য
b) বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
c) কোন অপূর্ণ বাক্যের পর
d) সম্বোধন পদের পর
Answer: সম্বোধন পদের পর
Explanation: বাক্যে স্বল্প বিরতির প্রয়োজনে কমা (,) বসে। সম্বোধন পদের পর কমা বসে। যেমন: রানা, এদিকে এসো। এছাড়া পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর পর কমা বসে .
4. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষন থামতে হয়?
a) ১ বলতে যে সময় লাগে
b) ১ বলার দ্বিগুণ সময়
c) ২ সেকেন্ড
d) ১ সেকেন্ড
Answer: ১ বলার দ্বিগুণ সময়
Explanation: সেমিকোলন (;) থাকলে কমা (,) অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ি (.) অপেক্ষা কম সময় থামতে হয়, যা প্রায় ১ বলার দ্বিগুণ সময় ।
5. বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
a) সেমিকোলন
b) ড্যাস
c) হাইফেন
d) কোলন
Answer: হাইফেন
Explanation: হাইফেন (-) বা সংযোগ চিহ্ন থাকলে বাক্যে থামার প্রয়োজন নেই । এটি সাধারণত সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখাতে ব্যবহৃত হয় ।
6. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
a) সেমিকোলন
b) কোলন
c) ড্যাস
d) কমা
Answer: কোলন
Explanation: একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) চিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ: সভায় সাব্যস্ত হলো : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
Read More:
7. কোনটি ‘কোলন’?
a) ;
b) :
c) ।
d) “ “
Answer: :
Explanation: : চিহ্নটি কোলন, ; চিহ্নটি সেমিকোলন।
8. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
a) কমা
b) হাইফেন
c) দাঁড়ি
d) লোপ চিহ্ন
Answer: কমা
Explanation: ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নম্বরের পরে 'কমা' চিহ্ন বসে। যেমন: ১২, নবাবপুর রোড, ঢাকা।
9. বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
a) সেমিকোলন
b) ড্যাস
c) হাইফেন
d) কোলন
Answer: হাইফেন
Explanation: হাইফেন (-) বা সংযোগ চিহ্ন থাকলে বাক্যে থামার প্রয়োজন নেই । এটি সাধারণত সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখাতে ব্যবহৃত হয় ।
10. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
a) ১০টি
b) ১১টি
c) ১২টি
d) ১৩টি
Answer: ১৩টি
Explanation: বাংলা ভাষায় ব্যবহৃত যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১৩টি । প্রধান চিহ্নগুলোর মধ্যে রয়েছে- কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধরণ চিহ্ন, বন্ধনী ইত্যাদি ।