1. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
a) ক) জ+ঞ
b) খ) ঞ+গ
c) গ) ঞ+জ
d) ঘ) গ+ঞ
Answer: ক) জ+ঞ
Explanation: জ্ঞ=জ+ঞ
2. 'ষ্ণ' যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ন পাওয়া যায়?
a) ক) ষ+ম
b) খ) ষ+ন
c) গ) ষ+ণ
d) ঘ) ষ+হ
Answer: গ) ষ+ণ
Explanation: - ক্ষ (উচ্চারণ: খিয়ো) একটি বাংলা যুক্তবর্ণ। বাংলা অক্ষর 'ক' ও 'ষ' পরপর যুক্ত করলে 'ক্ষ' তৈরি হয়। ১. ক্ষ = ক+ষ ২. ষ্ণ = ষ+ণ ৩. জ্ঞ = জ+ঞ ৪. ঞ্জ = ঞ+জ ৫. ক্ষ্ম = ক্ষ + ম = ক + ষ + ম
3. ঞ্জ বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি?
a) ক) জ,ঙ
b) খ) ঞ,জ
c) গ) ঞ,ণ
d) ঘ) ন,জ
Answer: খ) ঞ,জ
Explanation: - 'ঞ্জ' এই যুক্ত বর্ণটির বর্ণবিশ্লেষণ করলে পাওয়া যায় ঞ্+জ্+অ =ঞ্জ। - এতে দুটি ব্যঞ্জন বর্ণ ঞ্ ও জ্ এবং একটি স্বরবর্ণ অ আছে।
4. 'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ কোনটি ?
a) ক) হ+ম
b) খ) ক+ষ+ণ
c) গ) ক+ষ+ ন
d) ঘ) ক+ ষ +ম
Answer: ঘ) ক+ ষ +ম
Explanation: - 'ক্ষ' এর বিশ্লিষ্ট রূপ = ক+ষ - 'ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ = ক+ষ+ম
5. জ্ঞ- যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয় ?
a) ক) গ + ঞ
b) খ) ঞ + জ
c) গ) ঞ + চ
d) ঘ) জ্ + ঞ
Answer: ঘ) জ্ + ঞ
Explanation: 'জ্ঞ' যুক্তবর্ণে যে দুটি বর্ণ রয়েছে তা হলো জ্ + ঞ। আরো কয়েকটি উল্লেখযোগ্য যুক্তবর্ণ= ক্ষ(ক্ + ষ), ঞ্জ (ঞ + জ), হ্ম (হ্ + ম), ষ্ণ (ষ্ + ণ), হরণ (হ + ণ), হ্ন (হ + ন)।
6. 'ঞ্চ' বর্ণটির বিশ্লিষ্ট রূপ-
a) ক) ষ + ন
b) খ) ষ + ণ
c) গ) ঞ + চ
d) ঘ) ঞ + ণ
Answer: গ) ঞ + চ
Explanation: কতিপয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ দুই বর্ণের যুক্ত : ক্ক =ক্+ক। যেমন— পাক্কা, ছক্কা, চক্কর। -ক্ত = ক্+ত। যেমন- রক্ত, শক্ত, ভক্ত। -ক্ষ= ক্+ষ। (উচ্চারণ ক্ +খ-এর মতো) যেমন— শিক্ষা, বক্ষ, রক্ষা। -ক্স= ক্+স। বাক্স । ক= ঙ+ক। যেমন- অঙ্ক, কঙ্কাল, লঙ্কা। -থ= ঙ+খ। যেমন— শৃঙ্খলা, শঙ্খ । -ঙ্গ= ঙ+গ। যেমন- অঙ্গ, মঙ্গল, সঙ্গীত। -ঙ্ঘ = ঙ+ঘ। যেমন— সঙ্ঘ, লঙ্ঘন। -চ্চ= চ্ +চ। যেমন- উচ্চ, উচ্চারণ, উচ্চকিত। -চ্ছ= চ্+ছ। যেমন— উচ্ছল, উচ্ছৃঙ্খল, উচ্ছেদ । -জ্জ= জ্+জ। যেমন— উজ্জীবন, উজ্জীবিত । -জ্ঝ= জ্+ঝ। যেমন- কুঞ্ঝটিকা। -জ্ঞ= জ্ +ঞ। যেমন- উচ্চারণ ‘গ্য’— এর মতো) যেমন- জ্ঞান, সংজ্ঞা, বিজ্ঞান ৷ -ঞ্চ = ঞ+চ । যেমন- অঞ্চল, সঞ্চয়, পঞ্চম। -ঞ্ছ= ঞ +ছ। যেমন-বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছা । -ঞ্জ= ঞ্+জ। যেমন- গঞ্জ, রঞ্জন, -ঞ্ঝ= ঞ+ঝ। যেমন- ঝঞ্ঝা, -ঝঞ্ঝাট। ট্ট= ট্ +ট। যেমন- অট্টালিকা, চট্টোপাধ্যায়, চট্টগ্রাম ৷ -ড= ড্ +ড। যেমন- গড্ডালিকা, উড্ডীন, উড্ডয়ন।
Read More:
7. ‘হ্ম’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ যুক্ত হয়েছে?
a) ক) ম+হ
b) খ) ম+অ
c) গ) হ+অ
d) ঘ) হ্+ম
Answer: ঘ) হ্+ম
Explanation: • ‘ব্রহ্মলোক’ শব্দে ব্যবহৃত ‘হ্ম’ যুক্তবর্ণটি 'হ্ ও ম' এই দুটি বর্ণের সমন্বয়ে গঠিত। - হ্ + ম = হ্ম। • গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ: - ঙ্ + গ = ঙ্গ, - হ্ + ন = হ্ন, - ণ্ + ড = ণ্ড, - ন্ + ধ = ন্ধ
8. 'ক্ষ' যুক্তাক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
a) ক) ক্ষ+ম
b) খ) ম্+হ
c) গ) ক্+ষ
d) ঘ) ম্+ষ
Answer: গ) ক্+ষ
Explanation: - ক্ষ = ক্+ষ - 'ক্ষ' যুক্তবর্ণটি ক ও ষ এর যুক্তরূপ হলেও উচ্চারণ হয় ক্খ।
9. 'ব্রহ্মপুত্র' শব্দের 'হ্ম' যুক্তব্যঞ্জনটিতে কোন কোন বর্ণ আছে?
a) ক) ক + ষ
b) খ) হ + ষ
c) গ) হ + ম
d) ঘ) কোনোটিই নয়
Answer: গ) হ + ম
Explanation: হ্ম-এই যুক্তব্যঞ্জনে বর্ণ আছে - হ + ম। হ্ম-সহযােগে গঠিত কয়েকটি শব্দ ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
10. ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে কোন কোন বর্ণ আছে?
a) ক) ঙ + খ + ম
b) খ) ঙ + ক + ষ
c) গ) ঙ + ষ + ণ
d) ঘ) ঙ + হ + ম
Answer: খ) ঙ + ক + ষ
Explanation: ঙ্ক্ষ-এই যুক্তব্যঞ্জনে ঙ + ক + ষ আছে। ঙ্ক্ষ-সহযােগে গঠিত কয়েকটি শব্দ আকাঙ্ক্ষা, মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।