Exams Post Study Jobs Leaderboard Shop

১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭)

NTRCA Exam 40 Questions By AsoporiTech Monalisa Admission & Job Prep

১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭) For those studying or preparing for, this page contains 40 important questions and answers arranged in sequence. Each question is accompanied by the correct answer and, where necessary, a detailed explanation to help clarify your concepts. Read carefully and assess your own preparation.

1. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান?

a) আঞ্চলিক

b) উপভাষা

c) লেখা

d) কথ্য

Answer: লেখা

Explanation: সাধু ও চলিত রীতি মূলত বাংলা ভাষার লেখ্য বা লিখিত রূপে বিদ্যমান।

2. ভাষার মৌলিক অংশ কয়টি?

a) তিনটি

b) চারটি

c) পাঁচটি

d) ছয়টি

Answer: চারটি

Explanation: যেকোনো ভাষার মৌলিক অংশ ৪টি। যথা - ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ

3. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?

a) তুলসী বনের বাঘ

b) বিড়াল তপস্বী

c) ভিজা বিড়াল

d) বকধার্মিক

Answer: ভিজা বিড়াল

4. নিচের কোন বানানটি শুদ্ধ?

a) অত্যাধিক

b) অদ্যাপি

c) আদ্যাক্ষার

d) আবিস্কার

Answer: অদ্যাপি

5. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

a) কেবলমাত্র তুমি যাবে

b) এতে আশ্চর্য হলাম

c) বিবিধ জিনিস কিনলাম

d) এ সংবাদে সন্তোষ হলাম

Answer: বিবিধ জিনিস কিনলাম

6. অনুবাদে পারদর্শিতা মূলত কীসের উপর নির্ভরশীল?

a) অভ্যাসের

b) পড়াশুনার

c) ভাষান্তরের

d) নির্ধারণের

Answer: ভাষান্তরের

Explanation: অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ - প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।

7. 'He is out of luck' এর অর্থ কী?

a) সে ভাগ্য হারিয়েছে

b) সে ভাগ্যহারা

c) তার পোড়া কপাল

d) সে ভাগ্যের বাইরে

Answer: তার পোড়া কপাল

8. 'আকাশে চাঁদ উঠেছে। এখানে 'আকাশে' কোন প্রকারের অধিকরণ?

a) ভাবাধিকরণ

b) ঐকদেশিক অধিকরণ

c) কালাধিকরণ

d) বৈষয়িক অধিকরণ

Answer: ঐকদেশিক অধিকরণ

Explanation: 'আকাশে চাঁদ উঠেছে' বাক্যে 'আকাশে' শব্দটি ঐকদেশিক অধিকরণ (স্থানাধিকরণ কারক)। যখন বিশাল স্থানের কোনো একটি অংশে বা নির্দিষ্ট স্থানে কোনো কিছু থাকেতখন তাকে ঐকদেশিক অধিকরণ বলে।

9. 'জিজ্ঞাসিব জনে জনে'- এখানে 'জনে জনে' কোন কারকে কোন বিভক্তি?

a) করণে ৭মী

b) কর্মে ৭মী

c) অপাদানে ৭মী

d) অধিকরণে ৭মী

Answer: কর্মে ৭মী

Explanation: "জিজ্ঞাসিব জনে জনে" বাক্যাংশে 'জনে জনে' পদটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি।

10. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

a) দ্বন্দ্ব

b) অব্যয়ীভাব

c) তৎপুরুষ

d) বহুব্রীহি

Answer: অব্যয়ীভাব

Explanation: পূর্বপদ প্রধান সমাস হলো অব্যয়ীভাব সমাস । এই সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত থাকে এবং সমস্তপদে সেই অব্যয়ের অর্থের প্রাধান্য বজায় থাকে। যেমন: 'মরণ পর্যন্ত' = আমরণ (এখানে 'আ' অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে)।

11. Tawfiq went to library with a view to.....

a) read a book

b) reads a book

c) reading a book

d) buy some books

Answer: reading a book

Explanation: With a view to/ look forward to এর পর verb + ing হয়।

12. Hardly had we reached school.....

a) when the bell rang

b) than the bell rang

c) the bell rang

d) after the bell ringing

Answer: when the bell rang

Explanation: Hardly থাকলে পরে when হয়, No sooner had থাকলে পরে than হয়, Scarecly had থাকলে পরে when হয়। এবং বাকি অংশ Past Indefinite Tense হয়।

13. The adverb form of 'heart' is....

a) heart

b) hearten

c) heartly

d) heartily

Answer: heartily

Explanation: heart (noun)- আবেগ-অনুভূতি, Heartily(adv) -আন্তরিকভাবে।

14. If you wanted, I (help) you.

a) helped

b) would help

c) will help

d) can help

Answer: would help

Explanation: Conditional sentence এ condition যুক্ত অংশে past indefinite হলে পরের অংশে would / could / might + verb এর past form হবে।

15. A.....in time saves nine.

a) stick

b) strict

c) stitch

d) stich

Answer: stitch

Explanation: এটি একটি প্রবাদ। এর অর্থ সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। stitch অর্থ সেলাই।

16. The synonym of the word 'witty' is-

a) clever

b) dull

c) boring

d) tedious

Answer: clever

Explanation: witty চালাক চতুর, যার সমার্থক শব্দ clever.

17. The antonym of the word 'flexible' is,....

a) hard

b) elastic

c) changeable

d) ductile

Answer: hard

Explanation: Flexible নমনীয়, Hard শক্ত।

18. His.....pleased us all.

a) slow coach

b) silver spoon

c) maiden speech

d) weal and woe

Answer: maiden speech

Explanation: বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ- তার প্রথম ভাষণ আমাদের সবাইকে মুগ্ধ করেছে। slow coach - অলস ব্যক্তি, silver spoon- অভিজাত পরিবারে জন্ম Weal and woe- সুখ দুঃখ.

19. The man was....for murder.

a) hung

b) hang

c) hanged

d) hangged

Answer: hanged

Explanation: ফাসিতে ঝোলানো অর্থে hang-hanged-hanged হয়।

20. He speaks as if he......a mad.

a) were

b) is

c) has been

d) had been

Answer: were

Explanation: As if/ as though এর অংশ present indefinite হলে পরের অংশ past indefinite হয় এবং পরের অংশে be verb আসলে সবসময় were হয়।

21. আয়তাকার একটি ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

a) ৪০ ও ৫২

b) ৪০ ও ২৮

c) ৪২ ও ৩২

d) ৩৮ ও ৩৬

Answer: ৪০ ও ২৮

22. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

a) ২৫

b) ৪০

c) ৯০

d) ৫০

Answer: ৪০

23. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

a) ২৪ টাকা

b) ৩৬ টাকা

c) ৪৮ টাকা

d) ৬০ টাকা

Answer: ৩৬ টাকা

24. 5log3 - log9 = কত?

a) log8

b) log27

c) log5

d) log10

Answer: log27

25. পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০, ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

a) ৫ মিনিট

b) ৬ মিনিট

c) ৪ মিনিট

d) ৬ ঘণ্টা

Answer: ৫ মিনিট

26. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

a) ১২ মিটার

b) ৯ মিটার

c) ৬ মিটার

d) ৩ মিটার

Answer: ৬ মিটার

27. ১০০ টাকায় ১৫ টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

a) ২০% ক্ষতি

b) ২০% লাভ

c) ২৫% ক্ষতি

d) ২৫% লাভ

Answer: ২৫% লাভ

Explanation: ১টি আমের ক্রয়মূল্য= (১০০÷১৫) = ২০/৩ টাকা ১টি আমের বিক্রয়মূল্য= (১০০÷১২) = ২৫/৩ টাকা শতকরা লাভ = (৫-৪/৪)×১০০ টাকা =২৫%

28. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

a) আয়তক্ষেত্র

b) রম্বস

c) ট্রাপিজিয়াম

d) বর্গক্ষেত্র

Answer: আয়তক্ষেত্র

29. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

a)

b)

c) ১২

d) ১৬

Answer:

30. একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত?

a) 27 সেমি

b) 28 সেমি

c) 25 সেমি

d) 24 সেমি

Answer: 27 সেমি

Explanation: ধরি, উচ্চতা=ক ভূমি=২ক+৬ ক্ষেত্রফল = ½(ক×২ক+৬) ৮১০=২ক²+৬ক ক²+৩ক-৮১০=০ ক²+৩০ক-২৭ক-৮১০=০ ক=-৩০ (গ্রহণযোগ্য নয়) মাইনাস হওয়ায় / ক=২৭

31. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

a) ২টি

b) ৩টি

c) ৪টি

d) ৫টি

Answer: ৪টি

Explanation: বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলো হলো— জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

32. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?

a) শতকরা ২০ ভাগ

b) শতকরা ২৫ ভাগ

c) শতকরা ৩০ ভাগ

d) শতকরা ৩৫ ভাগ

Answer: শতকরা ২৫ ভাগ

Explanation: যেকোনো দেশের পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু স্বাভাবিক রাখার জন্য সেই দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন।

33. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

a) হামিদুর রহমান

b) শামীম শিকদার

c) আমিনুল ইসলাম

d) নিতুন কুণ্ডু

Answer: হামিদুর রহমান

Explanation: হামিদুর রহমান ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ও স্থপতি। তিনি ১৯৫৭ সালে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন।

34. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?

a) ১৯৯০ সালে

b) ১৯৯১ সালে

c) ১৯৯২ সালে

d) ১৯৯৩ সালে

Answer: ১৯৯৩ সালে

Explanation: ১৯৯০ সালে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। ১৯৯২ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কার পান।

35. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহার করা হয়?

a) অক্সিজেন

b) নাইট্রোজেন

c) হাইড্রোজেন

d) হিলিয়াম

Answer: নাইট্রোজেন

Explanation: সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক টিউব লাইটে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।

36. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?

a) ফ্যাদোমিটার

b) ট্রান্সমিটার

c) ক্রেসকোগ্রাফ

d) সিসমোগ্রাফ

Answer: সিসমোগ্রাফ

Explanation: ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ (Seismograph)।

37. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?

a) পোল্যান্ড

b) সুইডেন

c) তুরস্ক

d) জাপান

Answer: জাপান

Explanation: জাপান-এর পার্লামেন্টের নাম হলো ডায়েট (Diet)। ​অন্যান্য দেশের পার্লামেন্টের নামগুলোও জেনে রাখা ভালো: ​পোল্যান্ড: সেজম (Sejm) ​সুইডেন: রিক্সডাগ (Riksdag) ​তুরস্ক: গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি (Grand National Assembly)

38. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

a) ব্রোমিন

b) পারদ

c) সীসা

d) ক্রোমিয়াম

Answer: পারদ

Explanation: সাধারণ তাপমাত্রায় (ঘরের তাপমাত্রায়) একমাত্র যে ধাতুটি তরল অবস্থায় থাকে তা হলো পারদ (Mercury)।

39. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

a) ভিটামিন এ

b) ভিটামিন বি

c) ভিটামিন সি

d) ভিটামিন ডি

Answer: ভিটামিন সি

Explanation: ভিটামিন সি (Vitamin C) বা অ্যাসকরবিক অ্যাসিডের (Ascorbic Acid) অভাবে স্কার্ভি রোগ হয়।

40. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

a) ময়মনসিংহ

b) রংপুর

c) চাঁপাইনবাবগঞ্জ

d) দিনাজপুর

Answer: চাঁপাইনবাবগঞ্জ

Explanation: ভাটিয়ালী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গান । চটকা ও ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।

We hope ১২ তম শিক্ষক নিবন্ধন স্কুল-১ (মডেল টেস্ট ০৭) these questions and answers will be helpful for your preparation. For more important study material, model tests, and study updates, browse the other categories on our website. If you have any feedback or corrections, please let us know via the 'Report' option below each question.

Error Correction Report

Disha

Disha

Online · instant answers

Disha

I'm Disha 👋

I guide you around Asopori. Ask in English or Banglish — however you like.

Disha