1. নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়?
a) বহ্নি
b) আবীর
c) বায়ুসখা
d) বৈশ্বানর
Answer: আবীর
2. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে অশুদ্ধ?
a) আমি কারো সাতেও , নেই সতেরোতেও নেই।
b) আপনি স্বপরিবারে আমন্ত্রিত
c) আর দু'চোখ ও অশ্রুতে ভেসে গেল ।
d) সারা জীবন ভূতের মজুরি কেটে গেলাম।
Answer: আর দু'চোখ ও অশ্রুতে ভেসে গেল ।
3. যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত?
a) অব্যয়ীভাব সমাস
b) দ্বিগু সমাস
c) বহুব্রীহি সমাস
d) দ্বন্দ্ব সমাস
Answer: অব্যয়ীভাব সমাস
4. কোনটি 'জিগীষার' সম্প্রসারিত প্রকাশ?
a) জানিবার ইচ্ছা
b) জয় করিবার ইচ্ছা
c) হরণ করিবার ইচ্ছা
d) বেঁচে থাকার ইচ্ছা
Answer: জয় করিবার ইচ্ছা
5. নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
a) কহ্
b) কথ্
c) বুধ্
d) গঠ্
Answer: কহ্
6. চিকিৎসাশাস্ত্র কোন সমাস?
a) কর্মধারয়
b) বহুব্রীহি
c) অব্যয়ীভাব
d) তৎপুরুষ
Answer: কর্মধারয়
7. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
a) করণকারক
b) সম্প্রদান কারক
c) অপাদান কারক
d) অধিকরণ কারক
Answer: সম্প্রদান কারক
8. সঠিক বানান নয় কোনটি?
a) ধরণি
b) মূর্ছা
c) গুণ
d) প্রানী
Answer: প্রানী
9. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি' । এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
a) অসহায়ত্ব
b) বিরক্তি
c) কালের বিস্তার
d) পৌনঃপুনিকতা
Answer: পৌনঃপুনিকতা
10. অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?
a) Clemency
b) Central
c) Irrigation
d) Phantom
Answer: Clemency
11. অপিনিহিতির উদাহরণ কোনটি?
a) জন্ম>জম্ম
b) আজি>আইজ
c) ডেস্ক>ডেস্ ক
d) অলাবো>লাবু>লাউ
Answer: আজি>আইজ
12. 'কুসীদজীবী' বলতে কাদের বোঝায়?
a) চারণ কবি
b) সাপুড়ে
c) সুদখোর
d) কৃষিজীবী
Answer: সুদখোর
13. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
a) শনিবারের চিঠি
b) বঙ্গদর্শন
c) তত্ত্ববোধিনী
d) সংবাদ প্রভাকর
Answer: শনিবারের চিঠি
14. ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে?
a) ডব্লিউ বি ইয়েটস
b) ক্লিংটন বি সিলি
c) অরুন্ধতী রায়
d) অমিতাভ ঘোষ
Answer: ক্লিংটন বি সিলি
15. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি?
a) বেগম রোকেয়া
b) কাদম্বিনী দেবী
c) স্বর্ণকুমারী দেবী
d) নুরুন্নাহার ফয়জুন্নেসা
Answer: স্বর্ণকুমারী দেবী